ময়মনসিংহ বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' ধ্বনি উচ্চারণের নিয়ম : 'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. পদের অন্ত্যে ‘এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন- দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন- দেশ, শেষ, প্রেম ইত্যাদি ।

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন- এত (অ্যাতো), এখন (অ্যাখোন), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।

  1. ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন- বেলুন, দেখি, রেণু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন- খেল্ (খ্যাল), দেখ (দ্যাখ), ফেল (ফ্যাল) ইত্যাদি।

২.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।

মনীসী, স্বাতন্ত্র, স্রোতস্বিনি, আকাংখা, অপোরাহ্ন, শ্রমজিবী, প্রতিযোগীতা, উচ্ছাস।

উত্তর

অশুদ্ধ বানান $-$ শুদ্ধ বানান

মনীসী $-$ মনীষী

স্বাতন্ত্র $-$ স্বাতন্ত্র্য

স্রোতস্বিনি $-$ স্রোতস্বিনী

আকাংকা $-$ আকাঙ্ক্ষা

অপোরাহ্ন $-$ অপরাহ্ণ

শ্রমজিবী $-$ শ্রমজীবী

প্রতিযোগীতা $-$ প্রতিযোগিতা

উচ্ছাস $-$ উচ্ছ্বাস

৩. বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ কত প্রকার ও কী কী? উদারহরণসহ আলোচনা করো।
উত্তর

বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ক্রিয়াপদের যে পদে দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়, তাকে বিশেষণ পদ বলেযেমন: ভালো, মন্দ, লাল, কালো, সুন্দর, মূর্খ, এক, দুই ইত্যাদি।

ভালো ছেলে- এই বাক্যে ‘ভালো’ পদের গুণ বোঝাচ্ছে বলে ‘ভালো’ পদটি বিশেষণ।

বিশেষণকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়- ১. নাম বিশেষণ ২. ভাব বিশেষণ

১. নাম বিশেষণ: যে বিশেষণ পদ কোনো নামপদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণ বলতে বাক্যের বিশেষ্য পদ বা সর্বনাম পদ বা বিশেষণ পদের বিশেষণ বোঝায়। যেমন: সে সবুজ জামা পরেছে। অতি উত্তম কথা। এসব বাক্যে ‘সবুজ’ ও ‘অতি’ নাম বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছেনাম বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়ক. গুণবাচক বা অবস্থাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ কোনো গুণ বা অবস্থা প্রকাশ করে, তাকে গুণবাচক বিশেষণ বা অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন: গরম চা। সাদা পোশাক।

**খ. সংখ্যাবাচক বিশেষণ: **যে বিশেষণ পদ সংখ্যা নির্দেশ করে, তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন: এক টাকা। দু শ লোক।

গ. পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, তাকে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ বলে। যেমন: অনেক পানি, প্রচুর টাকা।

ঘ. ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ: যে বিশেষণ পদ দিয়ে কোনো পর্যায়ক্রমিক স্থান বা ক্রম নির্দেশ করে, তাকে ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ বলে। যেমন: একাদশ শ্রেণি। নবম দিন ইত্যাদি।

**২. ভাব-বিশেষণ: **যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে, তাকে ভাব-বিশেষণ বলে। যেমন: আস্তে হাঁটো, খুব আস্তে হাঁটো ইত্যাদি।

ভাব-বিশেষণ দুই প্রকার। যেমন-

ক. ক্রিয়া বিশেষণ খ. বিশেষণের বিশেষণ

**ক. ক্রিয়া বিশেষণ: **যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চল। দিন ভালো যাচ্ছে না। জিনিসটা সাবধানে

**খ. বিশেষণের বিশেষণ: **যে বিশেষণ বিশেষণের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন: সে খুব আস্তে হাঁটে, মনোয়ারা খুব ভালো মেয়ে।রাখ।

৪.

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যে কোনো পাঁচটি)

আমরা, বিলাত ফেরত, জন্মান্ধ, পাপমতি, আলুনি, মনমাঝি, সেতার, নদীমাতৃক।

উত্তর

প্রদত্ত শব্দ $-$ ব্যাসবাক্য $-$ সমাসের নাম

আমরা $-$ আমি,তুমি ও সে (একশেষ দ্বন্দ্ব)

বিলাত ফেরত $-$ বিলাত থেকে ফেরত (পঞ্চমী তৎপুরুষ সমাস)

জন্মান্ধ $-$ জন্ম থেকে অন্ধ (পঞ্চমী তৎপুরুষ সমাস)

পাপমতি $-$ পাপে মতি যার (বহুব্রীহি সমাস)

আলুনি $-$ লবণের অভাব (অব্যয়ীভাব সমাস)

মনমাঝি $-$ মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস )

সেতার $-$ সে (তিন) তার আছে যে যন্ত্রের (বহুব্রীহি সমাস)

নদীমাতৃক $-$ নদী মাতা যার (বহুব্রীহি সমাস)

ময়মনসিংহ বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।