ময়মনসিংহ বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর
ব-ফলার উচ্চারণ:
১) শব্দের প্রথমে ব-ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন— ক্বচিৎ (কোচিৎ), দ্বিত্ব (দিত্‌তো), শ্বাস (শাশ্), স্বজন (শজোন), দ্বন্দ্ব (দন্‌দো)।
২) শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন— বিশ্বাস (বিশ্‌শাশ্), পক্ব (পক্‌কো), অশ্ব (অশ্‌শো)।
৩) সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— দিগ্বিজয় (দিগ্‌বিজয়), দিগ্বলয় (দিগ্‌বলয়)।
৪) শব্দের মধ্যে বা শেষে ‘ব’ বা ‘ম’-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— তিব্বত (তিব্‌বত), লম্ব (লম্‌বো)।
৫)উৎ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন— উদ্বাস্তু (উদ্‌বাস্‌তু), উদ্বেল (উদ্‌বেল্‌)।
২.

যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

ঐশ্বর্যবান, উদ্যোগ, বিজ্ঞান, পদ্ম, একাডেমি, ব্রাহ্মণ, আহ্বান, অতঃপর

উত্তর
শব্দ উচ্চারণ
ঐশ্বর্যবান ওই্ শ্ শোর্ জোবান্
উদ্যোগ উদ্ দোগ্
বিজ্ঞান বিগ্ গ্যাঁন্
পদ্ম পদ্ দোঁ
একাডেমি অ্যাকাডেমি
ব্রাহ্মণ ব্রাম্ হোন্
আহ্বান আও্ ভান
অতঃপর অতোপ্ পর্
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ?
উত্তর

১। তৎসম শব্দের বানান বাংলা ভাষায় অপরিবর্তিত ও অবিকৃত থাকবে। যেমনঃ সূর্য, নক্ষত্র, ঝর্ণা ইত্যাদি।

**২। **রেফ এর পরে ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমনঃ ধর্ম্ম, কার্য্য, কর্ম্ম যথাক্রমে ধর্ম, কার্য ও কর্ম হবে।

৩। শব্দের শেষে বিসর্গ বসবে না। যেমনঃ পুনশ্চঃ, মূলতঃ, প্রথমতঃ যথাক্রমে পুনশ্চ, মূলত ও প্রথমত হবে।

৪। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বে অবস্থিত 'ম' এর স্থানে সন্ধিবদ্ধ শব্দে অনুস্বার হবে।যেমনঃ অহস+কার = অহংকার, সম্+গঠন = সংগঠন

৫। সংস্কৃত ইন্/ঈ প্রত্যয়ান্ত শব্দের শেষে ত্ব/তা প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ-ঈ কারের পরিবর্তে হ্রস্ব-ই-কার হবে।যেমস্থায়ী → স্থায়িত্সহযোগী → সহযোগিতা।

৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:

আকাঙ্খা, প্রাতঃভ্রমণ, সলজ্জিত, সম্মানীয়, নুন্যতম, ব্যবহারজীবি, আনুষাঙ্গিক, সর্বস।

উত্তর
প্রদত্ত শব্দ শুদ্ধ বানান কারণ / ব্যাকরণগত নিয়ম
আকাঙ্খা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা' শব্দে যুক্তাক্ষরটি ঙ্+খ নয়, বরং ঙ্+ক্ষ (ক+ষ) হয়।
প্রাতঃভ্রমণ প্রাতর্ভ্রমণ বিসর্গ সন্ধির নিয়মে 'প্রাতঃ'-এর পর ঘোষ ব্যঞ্জন (যেমন: ভ) থাকলে বিসর্গটি রেফ (র্)-এ পরিণত হয়।
সলজ্জিত সলজ্জ লজ্জার সাথে বর্তমান' অর্থে 'সলজ্জ' ব্যবহৃত হয়। 'সলজ্জিত' শব্দটি বাহুল্য দোষে দুষ্ট একটি অপপ্রয়োগ।
সম্মানীয় সম্মাননীয় বা সম্মানিত সম্মান' শব্দের সাথে 'অনীয়' প্রত্যয় যুক্ত হয়ে 'সম্মাননীয়' হয়। 'সম্মানীয়' শব্দটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ।
নুন্যতম ন্যূনতম ন্যূন' (ন+য-ফলা+দীর্ঘ-ঊ কার+ন) শব্দের সাথে 'তম' প্রত্যয় যুক্ত হয়ে 'ন্যূনতম' গঠিত হয়।
ব্যবহারজীবি ব্যবহারজীবী যেকোনো পেশা, বৃত্তি বা জীবিকা বোঝাতে শব্দের শেষে সর্বদা 'জীবী' (জ-এ দীর্ঘ-ঈ কার এবং ব-এ দীর্ঘ-ঈ কার) যুক্ত হয়।
আনুষাঙ্গিক আনুষঙ্গিক অনুষঙ্গ' শব্দের সাথে 'ইক' প্রত্যয় যুক্ত হলে নিয়মানুযায়ী আদিস্বর 'অ' পরিবর্তিত হয়ে 'আ' হয়, কিন্তু 'ষ' এর সাথে কোনো 'আ-কার' যুক্ত হয় না।
সর্বস সর্বস্ব সর্বস্ব' (যার অর্থ সবকিছু) শব্দের সঠিক বানানে শেষের স-এর নিচে ব-ফলা (্ব) যুক্ত থাকে।

ময়মনসিংহ বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।