নটরডেম কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

নটরডেম কলেজ ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা শব্দে 'ম' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

১.পদের প্রথমে ম-ফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্যস্বর হয়। যেমন— শ্মশান (শঁশান্), স্মরণ (শঁরোন্)। কখনো কখনো ‘ম’ অনুচ্চারিত থাকতেও পারে। বিশেষ করে যেমন— স্মৃতি (সৃতি বা সৃঁতি)।

২. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্যস্বর হয়। যেমন— আত্মীয় (আত্‌তিঁয়), পদ্ম (পদ্‌দোঁ), বিস্ময় (বিশ্‌শঁয়), ভস্মস্তূপ (ভশ্‌শোঁস্‌তুপ্‌), ভস্ম (ভশ্‌শোঁ), রশ্মি (রোশ্‌শিঁ)।

৩.গ, ঙ, ট, ণ, ন, বা ল বর্ণের সঙ্গে ম-ফলা যুক্ত হলে, ম-এর উচ্চারণ বজায় থাকে। যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয়। যেমন— বাগ্মী (বাগ্‌মি), যুগ্ম (যুগ্‌মো), মৃন্ময় (মৃন্‌ময়), জন্ম (জন্‌মো), গুল্ম (গুল্‌মো)

৪.শব্দের প্রথমে ম-ফলা থাকলে ম-ফলার উচ্চারণ হয় না।

যেমন: স্মরণ>শোঁরণ,শ্মশান>শঁশান ইত্যাদি।

৫. শব্দের মাঝখানে ম-ফলা থাকলে ম-ফলার উচ্চারণ হয় না,বরং ম-ফলা যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন: বিষ্ময় >বিশশোঁয়, কস্মিনকাল > কশশিঁনকাল ইত্যাদি।

৬. শব্দের শেষে ম-ফলা থাকলে ম-ফলার উচ্চারণ হয় না,বরং ম-ফলা এর যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন: গ্রীষ্ম > গ্রিশশোঁ,পদ্ম> পদদো,আত্ম>আততো ইত্যাদি।

৭. ন,ট,ং,গ,ণ,ম,ল- এ বর্ণগুলোর যে কোন বর্ণের সঙ্গে ম-ফলা যুক্ত হলে ম-ফলার উচ্চারণ হয়।

যেমন: বাগ্মী >বাগমি,জন্ম>জনমো,মৃন্ময় >মৃনময় ইত্যাদি।

৮. যুক্তব্যঞ্জনের সঙ্গে ম-ফলা যুক্ত হলে, ম-ফলার উচ্চারণ হয় না। যেমন: যক্ষ্মা>জোক্খা,লক্ষ্মণ>লকখোন ইত্যাদি।

২. যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ: অদ্বিতীয়, বিজ্ঞপ্তি, জিহ্বামূল, গ্রীষ্মকালীন, পুনঃপুন, ঐশ্বর্য, ব্রহ্মপুত্র, রাষ্ট্রপতি
উত্তর

শুদ্ধ উচ্চারণ -

অদ্বিতীয় (অদ্ দিতিয়ো)

বিজ্ঞপ্তি(বিগ্ গোপ্ তি)

জিহ্বামূল(জিওভামুল)

পুনঃপুন (পুনোপ্ পুনো)

গ্রীষ্মকালীন(গ্রিশ্ শো কালিন)

ঐশ্বর্য (ওইশোর্ জো)

ব্রহ্মপুত্র(ব্রোম্ হো পুত ত্রো)

রাষ্ট্রপতি( রাশ্ ট্রো পতি)

৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

তৎসম শব্দের বানানের নিয়ম:

১.শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন:

ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃপুন, প্রথমত, প্রধানত, প্রয়াত, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত।

এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে শব্দমধ্যস্থ বিসর্গ-বর্জিত রূপ গৃহীত হবে। যেমন: দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিশ্বাস।

২.রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন:অর্জ্জন, কর্ম্ম, কার্ত্তিক, কার্য্য, বার্দ্ধক্য

৩.সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে। যেমন: অহম্ + কার = অহংকার এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন। সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না। যেমন: অঙ্ক, অঙ্গ, আকাক্সক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

৪.সংস্কৃত ইন্-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম-অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই-কার হয়। যেমন: গুণী: গুণিজন, প্রাণী: প্রাণিবিদ্যা, মন্ত্রী: মন্ত্রিপরিষদ। তবে এগুলির সমাসবদ্ধ রূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমন:গুণী: গুণীজন, প্রাণী: প্রাণীবিদ্যা, মন্ত্রী: মন্ত্রীপরিষদ।

৫.যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন ি ু হবে।

যেমন: কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, চুল্লি, তরণি, ধমনি, ধরণি, নাড়ি, পঞ্জি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, মসি, যুবতি, রচনাবলি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র, ঊর্ণা, উষা।

৪. যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ: পিপিলিকা, ঐক্যমত্য, শশান, রৌদ্রজ্জ্বল, কৃতীত্ব, সংস্কৃতিক, শান্তনা, দিঘী
উত্তর

শুদ্ধ বানান-

পিপীলিকা

ঐক্যমত্য

শ্মশান

রৌদ্রোজ্বল

কৃতিত্ব

সাংস্কৃতিক

দিঘি

সান্ত্বনা

নটরডেম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।