'এ' ধ্বনি উচ্চারণের নিয়ম: 'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-
১. পদের অন্ত্যে 'এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন- দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।
২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন- দেশ, শেষ, প্রেম ইত্যাদি।
৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন- এত (অ্যাতো), এখন (অ্যাখো), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।
- ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন-বেলুন, দেখি, রেণু ইত্যাদি।
৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন- খেল্ (খ্যাল), দেখ (দ্যাখ), ফেল (ফ্যাল) ইত্যাদি।