অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. য-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম লেখ।
উত্তর

য-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম নিচে দেওয়া হলোঃ-

১। য-ফলা সর্বত্র অন্য বর্ণের সঙ্গেই যুক্ত হয়ে থাকে। আদ্য বর্ণে য-ফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে এবং বর্ণটি 'অ'-কারান্ত বা 'আ'-কারান্ত হলে প্রায়শ তার উচ্চারণ 'অ্যা'-কারান্ত হয়ে থাকে। যথাঃ ব্যক্ত (ব্যাক্‌তো), ব্যর্থ (ব্যার্‌থো), ব্যগ্র (ব্যাগ্‌গ্রো), ব্যবস্থা (ব্যাবোস্‌থা), ন্যস্ত (ন্যাস্‌তো), ব্যস্ত (ব্যাস্‌তো), ব্যথা (ব্যাথা) ইত্যাদি।

২। পদের আদ্য ('অ' কারান্ত) বর্ণের সঙ্গে সংযুক্ত (য)-ফলার পরে যদি ই-কার (হ্রস্ব বা দীর্ঘ) থাকে তবে সে ক্ষেত্রে তার উচ্চারণ সাধারণত অ্যা-কার না হয়ে এ-কারান্ত হয়। যথাঃ ব্যথিত (বেথিতো), ব্যতীত (বেতিতো), ত্যজিয়া (তেজিয়া), ব্যক্তি (বেক্‌তি), ব্যতিক্রম (বেতিক্‌ক্রোম), ব্যতিব্যস্ত (বেতিব্‌ব্যাব্‌সতো) ইত্যাদি।

৩। পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত-ব্যঞ্জনবর্ণের সঙ্গে য ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ থাকে না। যথাঃ সন্ধ্যা (শোন্‌ধা), স্বাস্থ্য (শাস্‌থো), সন্ন্যাসী (শোন্‌নাশি), মর্ত্য (মর্‌তো), হর্ম্য (মর্‌তো), হর্ম্য (হর্‌মো), কন্ঠ্য (কন্‌ঠো) ইত্যাদি।

৪। সংযুক্ত বর্ণে য-ফলা যুক্ত হলে তার যেমন উচ্চারণ হয় না, তেমনি তার পূর্ববর্তি অ-কারান্ত বর্ণগুলোকে হয়তো তেমন প্রভাবিত করে না, অর্থ্যাৎ প্রায়শ 'ও'-কারান্ত উচ্চারিত হচ্ছে না। (স্মর্তব্যঃ মর্ত্য, অর্ঘ্য, বন্ধ্যা, কন্ঠ্য, অন্ত্য ইত্যাদি)।

৫। পদের মধ্যে ও অন্ত বর্ণে 'য'-ফলা সংযুক্ত হলে সে বর্ণটি দু'বার উচ্চারিত হয় (বর্ণটি অল্পপ্রাণ হলে প্রথমটি হসন্ত, দ্বিতীয়বার ও-কারান্ত, আর মহাপ্রাণ হলে প্রথমটি তার অল্পপ্রাণ হসন্ত এবং দ্বিতীয়টি মহাপ্রাণ ও-কারান্ত)। যথাঃ অদ্য (ওদ্‌দো), মধ্য (মোদ্‌ধো), ধন্য (ধোন্‌নো), শস্য (শোশ্‌শো), সত্য (শোত্‌তো), কন্যা (কোন্‌না) ইত্যাদি।

২.

যেকোনো পাঁচটি শব্দের প্রমিত উচ্চারণ লেখো:

পদ্ম, গদ্য, শ্রদ্ধা, সহস্র, অগ্রহায়ণ, অধ্যক্ষ,আহ্বান, জিহ্বা

উত্তর
শব্দ উচ্চারণ
পদ্ম পদ্‌দোঁ
গদ্য গোদ্‌দো
শ্রদ্ধা শ্রোদ্‌ধা
সহস্র শহোস্‌স্রো
অগ্রহায়ণ অগ্‌গ্রোহায়োন্
অধ্যক্ষ ওদ্‌ধোক্‌খো
আহ্বান আওভান্
জিহ্বা জিউভা
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের অ-তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪.

যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:

মুমুর্ষ, আকাংখা, শান্তনা, কৃচ্ছনতা, ষ্টেশন, গীতাঞ্জলি, সর্বশান্ত, নূন্যতম

উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
মুমুর্ষ মুমূর্ষু
আকাংখা আকাঙ্ক্ষা
শান্তনা সান্ত্বনা
কৃচ্ছ্রতা কৃচ্ছ্র
ষ্টেশন স্টেশন
গীতাঞ্জলি গীতাঞ্জলি
সর্বশান্ত সর্বস্বান্ত
ন্যুনতম ন্যূনতম

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।