রাজশাহী বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজশাহী বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'ব-ফলা' উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

উদাহরণসহ 'ব'-ফলা উচ্চারণের পাঁচটি নিয়মঃ

১. 'ব' অথবা 'ম'-এর সাথে ব-ফলা যুক্ত হলে 'ব'-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন- লম্ব (লম্‌বো), বিম্ব (বিম্‌বো) প্রভৃতি।

২. প্রথম ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন- স্বনাম (শনাম্‌), ধ্বনি (ধোনি), স্বাধিকার (শাধিকার্‌), স্বদেশ (শদেশ), স্বাগত (শাগতো) প্রভৃতি।

৩. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ-দ্বিত্ব ঘটে থাকে। যেমন- বিশ্ব (বিশশো), বিদ্বান (বিদ্‌দান) প্রভৃতি।

৪. উৎ (উদ্‌) উপসর্গযোগে গঠিত শব্দের 'ৎ' (দ্‌)-এর সাথে ব-ফলার 'ব' বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। যেমন- উদ্বেগ (উদ্‌বেগ), উদ্বোধন (উদ্‌বোধোন্‌) প্রভৃতি।

৫. বাংলা শব্দে 'ক' থেকে সন্ধির সূত্রে আগত 'গ'-এর সাথে ব-ফলা যুক্ত হলে 'ব'-এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন- দিগ্বিদিক (দিগ্‌বিদিক্), দিগ্বলয় (দিগ্‌বলয়), দিগ্বিজয় (দিগ্‌বিজয়) প্রভৃতি।

২.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

শান্তনা, দৈণ্যতা, জাজ্জল্যমান, মুমুর্ষ, প্রতিদন্দ্বি, ফটোষ্টেট, দূর্বিসহ, হীনমন্যতা।

উত্তর
প্রদত্ত শব্দ শুদ্ধ বানান কারণ / ব্যাকরণগত নিয়ম
শান্তনা সান্ত্বনা শব্দটি সংস্কৃত মূল থেকে আগত। এর বানানে তালব্য-শ (শ) এর পরিবর্তে দন্ত্য-স (স) হয় এবং 'ন'-এর সাথে 'ত' ও 'ব'-ফলা যুক্ত (ন্ত্ব) হয়।
দৈণ্যতা দৈন্য বা দীনতা দীন' শব্দের সাথে 'য' প্রত্যয় যুক্ত হয়ে 'দৈন্য' অথবা 'তা' প্রত্যয় যুক্ত হয়ে 'দীনতা' হয়। একই সাথে দুটি প্রত্যয় যুক্ত করে 'দৈন্যতা' লেখা বাহুল্য দোষের অন্তর্ভুক্ত।
জাজ্জল্যমান জাজ্বল্যমান জ্বল্' ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত। মূল ধাতুর 'ব'-ফলাটি এখানে বজায় থাকে, তাই জ-এর নিচে ব-ফলা (্ব) হবে।
মুমুর্ষ মুমূর্ষু মুমূর্ষু (মুমূর্ষা থেকে আগত) শব্দের বানানের সহজ নিয়ম হলো: প্রথমটিতে হ্রস্ব-উ (ু), দ্বিতীয়টিতে দীর্ঘ-ঊ (ূ) এবং শেষেরটিতে রেফসহ হ্রস্ব-উ (ু) হয় (ু ূ ু)।
প্রতিদন্দ্বি প্রতিদ্বন্দ্বী দ্বন্দ্ব' শব্দের বানানে দুটি দ-এর নিচেই ব-ফলা (্ব) থাকে। আর এর সাথে 'ইন্' প্রত্যয় যুক্ত হওয়ায় নিয়মানুযায়ী শেষে দীর্ঘ-ঈ কার (ী) বসে।
ফটোষ্টেট ফটোস্টেট (বা ফটোস্ট্যাট) বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী ইংরেজি বা যেকোনো বিদেশি শব্দে মূর্ধন্য-ষ (ষ) হয় না। তাই 'ষ্ট' না হয়ে দন্ত্য-স দিয়ে 'স্ট' হবে।
দূর্বিসহ দুর্বিষহ উপসর্গ 'দুঃ' (দুর) হওয়ায় দ-এ হ্রস্ব-উ কার (ু) হবে। এছাড়া ষত্ব বিধান অনুযায়ী 'বি' উপসর্গের পর দন্ত্য-স (স) মূর্ধন্য-ষ (ষ) হয়ে যায়।
হীনমন্যতা হীনম্মন্যতা নিজেকে হীন বলে মনে করে যে' অর্থে সমাসবদ্ধ পদ 'হীনম্মন্য' গঠিত। এর সাথে 'তা' প্রত্যয় যুক্ত হয়ে 'হীনম্মন্যতা' হয়, যেখানে 'ম'-এর দ্বিত্ব (ম্ম) থাকে।
৩. উদারহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।
উত্তর

যে পদ দিয়ে কোনো কাজ করা হওয়া ইত্যাদি বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে।

যেমন—লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি।

অর্থের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার:

১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে।

২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আর কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে ‘হয়ে’, ‘হলে’ এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ।

গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়—

১. মৌলিক ক্রিয়া: যেসব ক্রিয়াপদ

মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে।

যেমন: সে ভাত খায় (খা+য়)।

২. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল।

৩. প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান।

বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন—

১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।

যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে ‘পড়ে’ ক্রিয়ার কর্ম ‘বই’। সে জন্য ‘পড়ে’ সকর্মক ক্রিয়া।

২. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে।

যেমন: সে বাড়ি যায়। এখানে ‘যায়’ ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। (‘বাড়ি’ কর্ম নয়, অধিকরণ)

৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।

যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।

৪.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্য সমাসের নাম লেখ:

দম্পতি, সপ্তডিঙা,প্রভাষক,আয়তলোচনা, কুসুমকোমল,কবিগুরু যথারীতি,উদ্বেল।

উত্তর

দম্পতি -জায়া ও পতি(দ্বন্দ্ব সমাস)

সপ্তডিঙা-সপ্ত অহের সমাহার(দ্বিগু সমাস)

প্রভাষক -প্রকৃষ্টরূপে ভাষণ দেন যিনি(উপপদ তৎপুরুষ সমাস)

আয়তলোচনা -আয়ত লোচন যার(বহুব্রীহি সমাস)

কুসুমকোমল -কুসুমের ন্যায় কোমল (উপমান কর্মধারয় সমাস)

কবিগুরু -কবিদের গুরু(ষষ্ঠী তৎপুরুষ সমাস)

যথারীতি -রীতিকে অতিক্রম না করে(অব্যয়ীভাব সমাস)

উদ্বেল-বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)

রাজশাহী বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।