রাজশাহী বোর্ড ২০২৩

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজশাহী বোর্ড ২০২৩

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ "অ" ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

"অ" ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে "অ" ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হলঃ

১. শব্দের দ্বিতীয় স্বর "অ","আ"," ও" হলে "অ" এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন,অর্ধ, কলম, অমল, অক্ষর ইত্যাদি।

২."স" বা "সম" উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন- সস্নেহ, সাহাস্য,সজীব, সবল, সবিনয় ইত্যাদি।

৩. "না" অর্থে "অ" বা অন" থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি।

৪. "অ" এই নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি

৫. "অ" স্বরধ্বনিযুক্ত একাক্ষক (syllable) শব্দের অ- এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্,টব্,শব্,দম্,রব্ ইত্যাদি।

২.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ।

নদী, ছাত্র, অক্ষর, অবিশ্বাস, ঐকতান, স্মরণীয়, গ্রাহ্য, উদাহরণ

উত্তর

নদী= নোদি।

ছাত্র= ছাত্‌ত্রো।

অক্ষর= ওক্ খোর্।

অবিশ্বাস= অবিশ্‌শাশ্‌।

ঐকতান= ওইকোতান্।

স্মরণীয়= শঁরোনিয়ো।

গ্রাহ্য= গ্রাজ্‌ঝো।

উদাহরণ= উদাহরোন্।

৩. বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

আহোরাত্রি, স্ববান্ধব, নিরব, সূস্থ্য, আমাবস্যা, শুধুমাত্র, নির্দোষী, বন্দোপাধ্যায়

উত্তর

আহোরাত্রি= অহোরাত্র।

স্ববান্ধব= সবান্ধব।

নিরব= নীরব।

সূস্থ্য= সুস্থ।

আমাবস্যা= অমাবস্যা।

শুধুমাত্র= শুধু / মাত্র।

নির্দোষী= নির্দোষ।

বন্দোপাধ্যায়= বন্দ্যোপাধ্যায়।

রাজশাহী বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।