রাজশাহী বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজশাহী বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

"অ" ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে "অ" ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হল:

১. শব্দের দ্বিতীয় স্বর "অ","আ"," ও" হলে "অ" এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন,অর্ধ, কলম, অমল, অক্ষর ইত্যাদি।

২."স" বা "সম" উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন- সস্নেহ, সাহাস্য,সজীব, সবল, সবিনয় ইত্যাদি।

৩. "না" অর্থে "অ" বা অন" থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি।

৪. "অ" এই নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি

৫. "অ" স্বরধ্বনিযুক্ত একাক্ষক (syllable) শব্দের অ- এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্,টব্,শব্,দম্,রব্ ইত্যাদি।

২. যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ:
পদ্ম, আহ্বান, হৃদয়, জ্ঞানু, ঐতিহ্য, গদ্য, মসৃণ, শ্রাবণ।
উত্তর

পদ্ম - পদ্ দোঁ;

আহ্বান- আও্ভান্ / আওভান্ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান/প্রমিত বাংলা ব্যাকরণ ড. হায়াত মামুদ)

হৃদয়- হৃদয়্‌;

জ্ঞান গ্যাঁন্‌;

ঐতিহ্য - ওই্তিজ্ ঝো;

গদ্য - গোদ্ দো;

মসৃণ - মোস্সৃন;

শ্রাবণ - স্রাবোন্

৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের নিয়ম-
১. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ কার ব্যবহৃত হয়। যেমন- হাতি, গাড়ি, ভারি, হাতি ইত্যাদি।
২. স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দে ই ও উ কার হবে। যেমন- ইরানি, জাপানি, পুজো, বুড়ি মুলা ইত্যাদি।
৩. 'আলি' প্রত্যয় যুক্ত শব্দে ই কার হবে। যেমন- মিতালি, সোনালি, খেয়ালি ইত্যাদি।
৪. তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে দন্ত্য-ন হবে। যেমন- ইরান, কান, কোরান, ধরন ইত্যাদি।
৫. 'আনো' প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার যুক্ত হবে। যেমন- কাওয়ানো, দেখানো, করানো ইত্যাদি।
৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:

আকাংখা, উজ্জল, কুজ্জটিকা, পিপিলিকা, আশাঢ়, শান্তনা, গীতাঞ্জলী, পিত্রিদত্ত।

উত্তর
অশুদ্ধ শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
উজ্জল উজ্জ্বল
কুজ্জটিকা কুজ্ঝটিকা
পিপিলিকা পিপীলিকা
আশাঢ় আষাঢ়
শান্তনা সান্ত্বনা
গীতাঞ্জলী গীতাঞ্জলি
পিত্রিদত্ত পিতৃদত্ত

রাজশাহী বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।