রাজশাহী কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজশাহী কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

ম-ফলা উচ্চারণের নিয়ম: ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. পদের প্রথম ব্যঞ্জনবর্ণে ম-ফলা সংযুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ হয় না। যেমন- শ্মশান (শঁশান্), স্মৃতি (শৃঁতি), স্মরণ (শঁরোন্), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

২. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন- পদ্ম (পদ্ দোঁ), আত্ম (আত্ তোঁ), রশ্মি (রোশ্ শিঁ), বিস্ময় (বিশ্ শঁয়) ইত্যাদি।

৩. পদের মধ্যে বা শেষে গ ঙ ট ণ ন ম ও ল-এর সঙ্গে সংযুক্ত ম-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন- বাগ্মী (বাগ্ মি), বাঙ্ময় (বাঙ্ ময়), মৃন্ময় (মৃন্ ময়), উন্মাদ (উন্ মাদ), জন্ম (জন্ মো), সম্মান (শম্ মান), গুল্ম (গুল্ মো), বাল্মীকি (বাল্ মিকি) ইত্যাদি।

৪. যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য আনুনাসিক হয়। যেমন- সূক্ষ্ম (শুকখোঁ), লক্ষ্মণ (লক্ খোঁন), যক্ষ্মা (জক্ খাঁ) ইত্যাদি।

৫. ম-ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ম-এর উচ্চারণ হয়। যেমন- স্মিত (স্মিতো), কুষ্মাণ্ড (কুশ্ মান্ ডো), সুস্মিতা (শুশ্ মিতা), কাশ্মীর (কাশ্ মির) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
ব্রহ্মপুত্র সংরক্ষণ, সৌন্দর্য, তত্ত্বাবধান, নিঃশঙ্ক, মৃত্যুযাত্রা, বিশেষজ্ঞ, ব্যতিব্যস্ত।
উত্তর
শব্দ উচ্চারণ
ব্রহ্মপুত্র সংরক্ষণ ব্রো-ম্‌-হো-পু-ত্রো শোং-রো-খো-ণো
সৌন্দর্য শোউনদোর্-জো
তত্ত্বাবধান তত্‌তাবধান্‌
নিঃশঙ্ক নিশ্শংকো
মৃত্যুযাত্রা মৃত্-তু-জা-ত্রা
বিশেষজ্ঞ বিশেশগ্‌গোঁ
ব্যতিব্যস্ত বেতিব্‌ব্যাব্‌সতো
৩. বাংলা একাডেমি প্রবর্তিত অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের নিয়ম-

১. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ কার ব্যবহৃত হয়। যেমন- হাতি, গাড়ি, ভারি, হাতি ইত্যাদি।

২. স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দে ই ও উ কার হবে। যেমন- ইরানি, জাপানি, পুজো, বুড়ি মুলা ইত্যাদি।

৩. 'আলি' প্রত্যয় যুক্ত শব্দে ই কার হবে। যেমন- মিতালি, সোনালি, খেয়ালি ইত্যাদি।

৪. তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে দন্ত্য-ন হবে। যেমন- ইরান, কান, কোরান, ধরন ইত্যাদি।

৫. 'আনো' প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার যুক্ত হবে। যেমন- কাওয়ানো, দেখানো, করানো ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
পিপিলিকা, সায়ত্বশাসন, মন্ত্রিপরিশদ, শ্রদ্ধাস্পদেসু স্বত্বাধিকারি, জ্যাতোভিমান, প্রাতঃভ্রমণ, বিদ্বানজন।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
পিপিলিকা পিপীলিকা
সায়ত্বশাসন স্বায়ত্তশাসন
মন্ত্রিপরিশদ মন্ত্রিপরিষদ
শ্রদ্ধাস্পদেসু স্বত্বাধিকারি শ্রদ্ধাস্পদেসু স্বত্বাধিকারি
জ্যাতোভিমান জ্যাতোভিমান
প্রাতঃভ্রমণ প্রাতর্ভ্রমণ
বিদ্বানজন বিদ্বানজন

রাজশাহী কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।