রাজশাহী কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজশাহী কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

ম-ফলা উচ্চারণের নিয়ম: ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. পদের প্রথম ব্যঞ্জনবর্ণে ম-ফলা সংযুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ হয় না। যেমন- শ্মশান (শঁশান্), স্মৃতি (শৃঁতি), স্মরণ (শঁরোন্), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

২. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন- পদ্ম (পদ্ দোঁ), আত্ম (আত্ তোঁ), রশ্মি (রোশ্ শিঁ), বিস্ময় (বিশ্ শঁয়) ইত্যাদি।

৩. পদের মধ্যে বা শেষে গ ঙ ট ণ ন ম ও ল-এর সঙ্গে সংযুক্ত ম-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন- বাগ্মী (বাগ্ মি), বাঙ্ময় (বাঙ্ ময়), মৃন্ময় (মৃন্ ময়), উন্মাদ (উন্ মাদ), জন্ম (জন্ মো), সম্মান (শম্ মান), গুল্ম (গুল্ মো), বাল্মীকি (বাল্ মিকি) ইত্যাদি।

৪. যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য আনুনাসিক হয়। যেমন- সূক্ষ্ম (শুকখোঁ), লক্ষ্মণ (লক্ খোঁন), যক্ষ্মা (জক্ খাঁ) ইত্যাদি।

৫. ম-ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ম-এর উচ্চারণ হয়। যেমন- স্মিত (স্মিতো), কুষ্মাণ্ড (কুশ্ মান্ ডো), সুস্মিতা (শুশ্ মিতা), কাশ্মীর (কাশ্ মির) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:

অধ্যক্ষ, সংগ্রহ, বনস্পতি, বিজ্ঞাপন, প্রজ্বলিত, আত্মীয়, অভিব্যপ্তি, ব্যতিব্যস্ত

উত্তর
শব্দ উচ্চারণ
অধ্যক্ষ ওদ্‌ধোক্‌খো
সংগ্রহ শঙ্‌গ্রোহো
বনস্পতি বনোশ্‌পোতি
বিজ্ঞাপন বিগ্‌গ্যাঁপোন্
প্রজ্বলিত প্রোজ্‌জোলিতো
আত্মীয় আত্‌তিয়ো
অভিব্যপ্তি ওভিব্বাপ্‌তি
ব্যতিব্যস্ত বেতিব্যাস্‌তো
৩. বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের নিয়ম-

১. বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন- অংশু, শস্য, গভীর উত্যাদি।

২. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ সেইসব শব্দে ই বা উ এবং ই-কার বা উ- কার ব্যবহৃত হবে। যেমন- পদবি, উষা, সরণি ইত্যাদি।

৩. ক,খ,গ,ঘ পরে থাকলে পদের আন্তস্থিত ম স্থলে অনুস্বার (ং) হবে। যেমন- আহম+কার= আহংকার, সম+গীত= সংগীত ইত্যাদি।

৪. রেফ এর পের ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। যেমন- কর্ম, ধর্ম, কার্য ইত্যাদি।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) হবে না। যেমন- কার্যত, ইতস্তত, প্রায়শ ইত্যাদি। তবে শব্দের মধ্যে বিসর্গ থাকবে। যেমন- দুঃখ, অতঃপর ইত্যাদি।

৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো :

স্বাতন্ত্র্যতা, স্বত্তাধিকারি, বিভূতিভূশন, উপন্যাশিক, পিপিলিকা, পুননির্মাণ, ষান্মাষিক, জাজ্বল্যমান

উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
স্বাতন্ত্র্যতা স্বাতন্ত্র্য অথবা স্বতন্ত্রতা
স্বত্তাধিকারি স্বত্বাধিকারী
বিভূতিভূশন বিভূতিভূষণ
উপন্যাশিক ঔপন্যাসিক
পিপিলিকা পিপীলিকা
পুননির্মাণ পুনর্নির্মাণ
ষান্মাষিক ষাণ্মাসিক
জাজ্বল্যমান জাজ্বল্যমান

রাজশাহী কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।