রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্‌) ইত্যাদি।

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি।

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

২. নিম্নে প্রদত্ত শব্দগুলো হতে যেকোনো ৫টি শব্দের সঠিক উচ্চারিত রূপ লেখো: দুঃসহ, বৈষম্যবিরোধী, শাশ্বত, জ্যৈষ্ঠ, দেশপ্রেম, ডগমগ, পক্ষ, বিশ্ববিদ্যালয়।
উত্তর
শব্দ উচ্চারণ
দুঃসহ দুশ্‌শহো
বৈষম্যবিরোধী বোইশোম্‌মোবিরোধি
শাশ্বত শাশ্‌শতো
জ্যৈষ্ঠ জোইশ্‌ঠো
দেশপ্রেম দেশোপ্‌প্রেম্
ডগমগ ডগোমগো
পক্ষ পোক্‌খো
বিশ্ববিদ্যালয় বিশ্‌শোবিদ্‌দালয়্
৩. বাংলা একাডেমি প্রণীত 'অ-তৎসম' শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

অ-তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের ি, ু ব্যবহৃত হবে। যেমন: ইংরেজি, কাহিনি, মালি, হেঁয়ালি ইত্যাদি।

খ. বাংলায় এ বর্ণ বা এ-কার (ে) দিয়ে এ এবং অ্যা উভয় ধ্বনি নির্দেশিত হয়। যেমন: লেঠা (ল্যাঠা), একাডেমি (অ্যাকাডেমি) ইত্যাদি।

গ. শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে। যেমন: গাং, সং, পালং ইত্যাদি। তবে অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে ঙ হবে। যেমন: বাঙালি, রঙিন, ভাঙা ইত্যাদি।

ঘ. বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনিপদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন: কাগজ, জুলুম, বাজার ইত্যাদি।

ঙ. ঊর্ধ্ব-কমা যথাসম্ভব বর্জন করা হবে। যেমন: বলে, দুজন, হয়ে ইত্যাদি।

৪. নিম্নে প্রদত্ত শব্দগুলো হতে যেকোনো ৫টি শব্দের সঠিক বানানরূপ লেখো: সমীচিন, আকাঙ্খা, ভৌগলিক, পৈত্রিক, মনমুগ্ধকর, স্বতস্ফূর্ত, অপরাহ্ন, মূমুর্ষ।
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
সমীচিন সমীচীন
আকাঙ্খা আকাঙ্ক্ষা
ভৌগলিক ভৌগোলিক
পৈত্রিক পৈতৃক
মনমুগ্ধকর মনোমুগ্ধকর
স্বতস্ফূর্ত স্বতঃস্ফূর্ত
অপরাহ্ন অপরাহ্ণ
মূমুর্ষ মুমূর্ষু

রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।