রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫

২২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
প্লাবন, আহ্বান, কর্তব্য, দেশপ্রেম, ইন্দ্রজিৎ, বৃহস্পতিবার, জীবন, অঞ্জলি।
উত্তর
শব্দ উচ্চারণ
প্লাবন প্লাবোন্
আহ্বান আওভান্
কর্তব্য কর্ তো্ব বো
দেশপ্রেম দেশপ্
ইন্দ্রজিৎ ইন্ দ্রোজিত্
বৃহস্পতিবার বৃহস্ পোতিবার
জীবন জিবন
অঞ্জলি অন্ জোলি
২. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ
করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন''ি, ‍ু'' ব্যবহৃত হবে।। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

২. রেফ-এর পর। ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ভূ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ভূ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

  1. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।.

৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন ি, ‍ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।

৩. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
স্বান্তনা, বুৎপত্তি, কুপমন্ডুক, হীনমন্যতা, নুপুর, পিপিলিকা, প্রানীবিজ্ঞান, ইতিপূর্বে।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
স্বান্তনা সান্ত্বনা
বুৎপত্তি ব্যুৎপত্তি
কুপমন্ডুক কূপমন্ডূক
হীনমন্যতা হীনম্মন্যতা
নুপুর নূপুর
পিপিলিকা পিপীলিকা
প্রানীবিজ্ঞান প্রাণিবিজ্ঞান
ইতিপূর্বে ইতঃপূর্বে
৪. বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর

বিশেষ্য : বাক্যের যে পদ দ্বারা কোনো কিছুর নাম (ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ বা কাজের নাম) বোঝায়, তাকেই বিশেষ্য বলে।

বাংলা ব্যাকরণে অর্থ ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিশেষ্য পদকে প্রধানত ৬টি ভাগে ভাগ করা হয়। নিচে উদাহরণসহ এদের আলোচনা করা হলো:

১. সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য : যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ, নদী, পর্বত, সমুদ্র বা গ্রন্থের সুনির্দিষ্ট নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে।

  • ব্যক্তির নাম: রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, সুকান্ত।

  • ভৌগোলিক স্থান বা দেশের নাম: ঢাকা, বাংলাদেশ, এশিয়া।

  • নদী, পর্বত বা গ্রন্থের নাম: পদ্মা, হিমালয়, গীতাঞ্জলি।

২. জাতিবাচক বিশেষ্য :

যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে প্রাণী বা অপ্রাণীর সমগ্র জাতিকে বা সাধারণ নামকে বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে।

  • উদাহরণ: মানুষ (সব মানুষকে বোঝায়), পাখি, নদী, গাছ, পর্বত, ফুল।

৩. বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য :

যে বিশেষ্য পদ দ্বারা এমন কোনো উপাদান বা দ্রব্যের নাম বোঝায়, যাকে সংখ্যা দিয়ে গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে।

  • উদাহরণ: পানি, চাল, চিনি, লবণ, মাটি, লোহা, সোনা।

৪. সমষ্টিবাচক বিশেষ্য :

যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের একটি দল বা সমষ্টিকে বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।

  • উদাহরণ: সভা, জনতা, দল, বহর, ঝাঁক, মিছিল।

৫. ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য :

যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বা ক্রিয়ার ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। এটি মূলত কাজের নাম বোঝায়, কাজ করা বোঝায় না।

  • উদাহরণ: দর্শন (দেখার কাজ), ভোজন (খাওয়ার কাজ), শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ)।

৬. গুণবাচক বিশেষ্য :

যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, স্বভাব বা ধর্মের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। এই বিষয়গুলো সাধারণত চোখে দেখা বা স্পর্শ করা যায় না, কেবল অনুভব করা যায়।

  • উদাহরণ: সততা (সৎ হওয়ার গুণ), দয়া, বীরত্ব, তারুণ্য, তিক্ততা, আনন্দ।

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।