শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা ভাষায় 'এ' কার উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

১। শব্দের প্রথমে যদি এ-কার থাকে এবং তারপর ই( ি ), ঈ (ী), উ (ু), ঊ (ূ), এ (ে), ও (ো), য়, র , ল, শ এবং হ থাকলে সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন:- তেল, মেকি

২। সংখ্যাবাচক শব্দের গোড়ায় এ থাকলে সাধারণত তার উচ্চারণ অ্যা হয়। যেমন:- এক (অ্যাক) এগারো (অ্যাগারো)

৩। মূলে ই কার বা ঋ-কারযুক্ত ধাতু প্রাতিপদিকের সঙ্গে আ-কার যুক্ত হলে সেই ই-কার এ-কার রূপে উচ্চারিত হবে, কখনও অ্যা-কার হবে না। যথা: কেনা, মেলা, মেশা ইত্যাদি।

৪। এ-কারযুক্ত এক ধ্বনিদল বা একাক্ষর ধাতুর সঙ্গে আ-প্রত্যয়যুক্ত হলে, সাধারণত সেই এ কারের উচ্চারণ “অ্যা” হয়ে থাকে। যেমন:- খেলা

৫। এক ধ্বনিদল বা একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত এ কার রূপে উচ্চারিত হয়। যেমন:- কে, সে (শে)

২. নিচের শব্দ গুলোর উচ্চারণ লেখ (যে কোনো পাঁচটি)
উত্তর

অত্যাবশ্যক=ওত্‌তাবোশ্‌শোক্‌

অনিঃশেষ=অনিশ্‌শেশ্‌

ইতঃপূর্বে=ইতোপ্‌পুর্‌বে

ঔপন্যাসিক=ওউ্‌পোন্‌নাশিক্‌

প্রেতাত্মা=প্রেতাত্‌তাঁ

বিশেষজ্ঞ=বিশেশ্‌গ্‌গোঁ

ব্রহ্মপুত্র=ব্রোম্‌হোপুত্‌ত্রো

স্মরণীয়=শঁরোনিয়ো

৩. বাংলা বানানের শ, ষ, স ব্যবহারের পাঁচটি নিয়ম লেখ ।
উত্তর

১)ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি শব্দে শ ব্যবহৃত হবে। যেমন- শেক্সপীয়ার, সেশন, স্টেশন, ডিভিশন প্রভৃতি।

২)বিদেশি শব্দের উচ্চারণে স ব্যবহৃত হবে। ...

৩)ঋ বা ঋ-কারের পরে মূর্ধন্য ষ হয়। ...

৪)শব্দের উচ্চারণে 'ঝ' বা 'ছ'ধ্বনির ক্ষেত্রে স ব্যবহৃত হবে। ...

৫) ট-বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য-ষ যুক্ত হয়।

৪. নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লেখ (যে কোনো পাঁচটি)
উত্তর

অপরাহ্ন=অপরাহ্ণ

ইতিমধ্যে= ইতোমধ্যে

ঐক্যমত্য=ঐকমত্য

দুরাবস্থা=দূরবস্থা

প্রতিদ্বন্দীতা=প্রতিদ্বন্দ্বিতা

মনপুত=মনঃপূত

শশ্মান=শ্মশান

শিরশ্ছেদ=শিরশ্ছেদ

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।