সিলেট বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

সিলেট বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ‘ব’ ফলার উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম:

১. শব্দের শুরুতে ব-ফলা: শব্দের প্রথম বর্ণে ব-ফলা থাকলে সাধারণত সেই 'ব'-এর কোনো আলাদা উচ্চারণ হয় না। তবে যে বর্ণের সাথে ব-ফলা যুক্ত হয়, সেই বর্ণটির ওপর সামান্য জোর পড়ে।

উদাহরণ: ত্বক (তক্‌), স্বজন (সজন), ধ্বনি (ধোনি), স্বর (সর)।

২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা: শব্দের মধ্যে বা শেষে কোনো বর্ণের সাথে ব-ফলা যুক্ত হলে সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব (দুইবার) হয়।

উদাহরণ: অশ্ব (অশ্‌শো), বিশ্ব (বিশ্‌শো), পক্ব (পক্‌কো), বিদ্বান (বিদ্দান)।

৩. যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব-ফলা: যদি কোনো যুক্ত ব্যঞ্জনবর্ণের (যেমন: ন্ত, ন্দ, ম্প) সাথে ব-ফলা যুক্ত হয়, তবে সেই ব-ফলার কোনো উচ্চারণ হয় না।

উদাহরণ: সান্ত্বনা (সান্তনা), দ্বন্দ্ব (দনদো), উজ্জ্বল (উজ্জল)।

৪. 'গ', 'ব' ও 'ম' বর্ণের সঙ্গে ব-ফলা: পদাশ্রিত 'গ', 'ব' এবং 'ম' বর্ণের সাথে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে (অর্থাৎ ব-এর উচ্চারণ শোনা যায়)।

উদাহরণ: দিগ্বিজয় (দিগ্বিজয়), তিব্বত (তিব্বত), লম্ব (লম্বো)।

৫. 'হ' বর্ণের সঙ্গে ব-ফলা: 'হ' বর্ণের সঙ্গে ব-ফলা যুক্ত হলে 'হ'-এর উচ্চারণ 'ও' এর মতো হয়ে যায় এবং 'ব' এর উচ্চারণ 'ভ' এর মতো হয় (উচ্চারণ হয় 'উভ' বা 'ভ')।

উদাহরণ: আহ্বান (আওভান), বিউ্বল (বিউভল/বিভ্বল)।

২.

অথবা, যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।

শ্রমজিবী, ফটোষ্ট্যাট, মরিচীকা, পানিনী, নমস্কার, সহযোগীতা, ইতিমধ্যে, উচ্ছাস

উত্তর

অশুদ্ধ বানান $-$ শুদ্ধ বানান

শ্রমজিবী $-$ শ্রমজীবী

ফটোষ্ট্যাট $-$ ফটোস্ট্যাট

মরিচীকা $-$ মরীচিকা

পানিনী $-$ পাণিনি

নমস্কার $-$ নমস্কার

সহযোগীতা $-$ সহযোগিতা

ইতিমধ্যে $-$ ইতোমধ্যে

উচ্ছাস $-$ উচ্ছ্বাস

৩. সংঙ্গা ও উদারহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।
উত্তর

যে পদ দিয়ে কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে।যেমন—লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি।

অর্থের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার:১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে।

২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আর কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে ‘হয়ে’, ‘হলে’ এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ।

গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়—১. মৌলিক ক্রিয়া: যেসব ক্রিয়াপদ

মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে।যেমন: সে ভাত খায় (খা+য়)।

২. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল।

৩. প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান।

বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন—

১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।

যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে ‘পড়ে’ ক্রিয়ার কর্ম ‘বই’। সে জন্য ‘পড়ে’ সকর্মক ক্রিয়া।

২. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে।

যেমন: সে বাড়ি যায়। এখানে ‘যায়’ ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। (‘বাড়ি’ কর্ম নয়, অধিকরণ)

৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।

যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।

৪.

অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো(যে কোনো পাঁচটি)

রাজপথ, অনাশ্রিত, গ্রামান্তর, দিগ্বিদিক, উপনদী, সেতার, অহিনকুল, উদ্বেল

উত্তর

প্রদত্ত শব্দ $-$ ব্যাসবাক্য $-$ সমাসের নাম

রাজপথ $-$ পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)

অনাশ্রিত $-$ নয় আশ্রিত (নঞ তৎপুরুষ সমাস)

গ্রামান্তর $-$ অন্য গ্রাম (নিত্য সমাস)

দিগ্বিদিক $-$ দিক ও বিদিক (দ্বন্দ্ব সমাস)

উপনদী $-$ নদীর সদৃশ (অব্যয়ীভাব সমাস)

সেতার $-$ সে (তিন) তার আছে যে যন্ত্রের (বহুব্রীহিসমাস )

অহিনকুল $-$ অহি ও নকুল (দ্বন্দ্ব সমাস)

উদ্বেল $-$ বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)

সিলেট বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।