সিলেট বোর্ড ২০২৩

এইচএসসি · বাংলা ২য় পত্র

সিলেট বোর্ড ২০২৩

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম :

১. তৎসম শব্দের এ-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। উদাহরণ বেদনা বেদোনা, দেবতা দেবোতা ইত্যাদি।

২. আদ্য 'এ' এর পর 'অ' বা 'আ' থাকলে সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মতো হয়। যেমন এক অ্যাক, তেমন ত্যামোন ইত্যাদি।

৩. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' রূপে হয়ে থাকে। যেমন: খেলা খ্যালা, বেলা ব্যালা।

৪. শব্দের শেষের 'এ' এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন পথে, ঘাটে, হাটে ইত্যাদি।

৫. একাক্ষর সর্বনাম পদের 'এ' সাধারণত অবিকৃত এ-রূপে উচ্চারিত হয়। যেমন: কে, সে, রে, যে ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

উল্লাস, ঐকতান, আবশ্যক, চিহ্নিত, স্বাগত, প্রণীত, ব্যতীত, নক্ষত্র

উত্তর

উল্লাস= উল্‌লাশ্।

ঐকতান= ওইকোতান‌্।

আবশ্যক= আবোশ্‌শোক্।

চিহ্নিত= চিন্‌হিতো।

স্বাগত= শাগতো।

প্রণীত= প্রোনিতো।

ব্যতীত= বেতিতো।

নক্ষত্র= নোক্‌খোত্‌ত্রো।

৩. বাংলা একাডেমী প্রণীত প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪.

অথবা, নিচের যে কোন পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

উচ্চাস, সম্বর্ধনা, শুশ্রুষা, বয়ঃজেষ্ঠা, দুরপস্পা, সুষ্ট, বাল্মিকী, পৈত্রিক

উত্তর
প্রদত্ত শব্দ শুদ্ধ বানান কারণ / ব্যাকরণগত নিয়ম
উচ্চাস উচ্ছ্বাস ব্যঞ্জনসন্ধির নিয়মানুযায়ী 'উৎ + শ্বাস = উচ্ছ্বাস'। খণ্ড-ত (ৎ)-এর পর 'শ' থাকলে ৎ-এর স্থানে 'চ্' এবং শ-এর স্থানে 'ছ' হয়। আর 'শ'-এর ব-ফলাটি 'ছ'-এর নিচে যুক্ত হয়।
সম্বর্ধনা সংবর্ধনা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সঠিক বানান 'সংবর্ধনা'। সন্ধির নিয়মে (সম্ + বর্ধনা) ম্-এর পর অন্তস্থ বর্ণ (ব) থাকায় ম্ স্থানে অনুস্বার (ং) হয়েছে।
শুশ্রুষা শুশ্রূষা বানানটির সঠিক স্বরচিহ্নের ক্রম হলো: হ্রস্ব-উ, দীর্ঘ-ঊ, আকার। অর্থাৎ তালব্য-শ এ হ্রস্ব-উ (শু), এরপর র-ফলা ও দীর্ঘ-ঊ (শ্রূ) এবং শেষে মূর্ধন্য-ষ এ আকার (ষা) হয়।
বয়ঃজেষ্ঠা বয়োজ্যেষ্ঠা বিসর্গ সন্ধির নিয়মে অ-কার যুক্ত বিসর্গের পর ঘোষ ব্যঞ্জন (জ) থাকলে বিসর্গ ও পূর্ববর্তী অ-কার মিলে 'ও-কার' (ো) হয় (বয়ঃ+জ্যেষ্ঠা = বয়োজ্যেষ্ঠা)।
দুরপস্পা দুরবস্থা প্রদত্ত শব্দটি অস্পষ্ট বা টাইপোগ্রাফিক ভুল (সম্ভবত 'দূরবস্থা' থেকে)। সঠিক প্রমিত বানান 'দুরবস্থা' (দুঃ + অবস্থা)। সন্ধির নিয়মে এখানে কোনো আ-কার (া) হয় না।
সুষ্ট সুষ্ঠু সু' উপসর্গের পর 'স্থা' ধাতুর সাথে 'উ' প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত। ষত্ব বিধান অনুযায়ী এখানে মূর্ধন্য-ষ এবং ঠ যুক্ত হয় (ষ্ঠ) এবং শেষে হ্রস্ব-উ কার (ু) থাকে।
বাল্মিকী বাল্মীকি সংস্কৃত 'বল্মীক' (উইঢিবি) শব্দের সাথে 'ই' প্রত্যয় যুক্ত হয়ে গঠিত। সঠিক বানানে ম-এ দীর্ঘ-ঈ কার (ী) এবং ক-এ হ্রস্ব-ই কার (ি) হয়।
পৈত্রিক পৈতৃক সংস্কৃত 'পিতৃ' শব্দের সাথে 'ষ্ণিক' (ইক) প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত। সঠিক বানানে প-এ ঐ-কার (পৈ) এবং ত-এ ঋ-কার (তৃ) হয়।

সিলেট বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।