সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'ব-ফলা' উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

উদাহরণসহ 'ব'-ফলা উচ্চারণের পাঁচটি নিয়মঃ

১. 'ব' অথবা 'ম'-এর সাথে ব-ফলা যুক্ত হলে 'ব'-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন- লম্ব (লম্‌বো), বিম্ব (বিম্‌বো) প্রভৃতি।

২. প্রথম ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন- স্বনাম (শনাম্‌), ধ্বনি (ধোনি), স্বাধিকার (শাধিকার্‌), স্বদেশ (শদেশ), স্বাগত (শাগতো) প্রভৃতি।

৩. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ-দ্বিত্ব ঘটে থাকে। যেমন- বিশ্ব (বিশশো), বিদ্বান (বিদ্‌দান) প্রভৃতি।

৪. উৎ (উদ্‌) উপসর্গযোগে গঠিত শব্দের 'ৎ' (দ্‌)-এর সাথে ব-ফলার 'ব' বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। যেমন- উদ্বেগ (উদ্‌বেগ), উদ্বোধন (উদ্‌বোধোন্‌) প্রভৃতি।

৫. বাংলা শব্দে 'ক' থেকে সন্ধির সূত্রে আগত 'গ'-এর সাথে ব-ফলা যুক্ত হলে 'ব'-এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন- দিগ্বিদিক (দিগ্‌বিদিক্), দিগ্বলয় (দিগ্‌বলয়), দিগ্বিজয় (দিগ্‌বিজয়) প্রভৃতি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ:
প্রভাত, পদ্ম, ব্যতীত, সন্ধ্যা, অদ্বিতীয়, অধ্যক্ষ, ঐশ্বর্য, পুনঃপুন।
উত্তর
শব্দ উচ্চারণ
প্রভাত প্রোভাত্
পদ্ম পদ্ দোঁ
ব্যতীত বেতিতো
সন্ধ্যা শোন্ ধা
অদ্বিতীয় অদ্ দিতিয়ো
অধ্যক্ষ ওদ্ ধোক্ খো
ঐশ্বর্য ওইশ্ শোরজো
পুনঃপুন পুনোপ্ পুনো
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে 'তৎসম' শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের ৫টি নিয়ম নিচে দেওয়া হলো:

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারাচিহ্ন (ু ি) হবে। যেমন: কিংবদন্তি, সূচিপত্র; উর্ণা, উষা।

২. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জুন, ধৰ্ম্ম ইত্যাদির পরিবর্তে অর্জন, ধর্ম ইত্যাদি হবে। সন্ধির ক্ষেত্রে কখগঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার ঝ. হবে। যেমন: অহম্ কার অহংকার।

৩. বিশেষ অক্ষরগুলো যুক্ত করে লেখতে হবে। যেমনঃ রাত্রি, অন্ধকার, প্রাণতি।

৪. সংস্কৃত ইন্-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই-কার হয়। যেমন: গুণী গুণিজন, প্রাণী প্রাণিবিদ্যা, মন্ত্রী মন্ত্রিপরিষদ। ইনু-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন: কৃতী → কৃতিত্ব, দায়ী → দায়িত্ব, প্রতিযোগী → প্রতিযোগিতা, মন্ত্রী → মন্ত্রিত্ব, সহযোগী → সহযোগিতা।

৫. বিসর্গ: (:) শব্দের শেষে বিসর্গ (০ঃ) থাকবে না। যেমন: ইতস্তু, কার্যত, ক্রমশ, পুনঃপুন, প্রথমত, প্রধানত, প্রয়াত, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত। এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে শব্দমধ্যস্থ বিসর্গ-বর্জিত রূপ গৃহীত হবে। যেমন: দুস্থ, নিস্তব্ধ, নিগৃহ, নিশ্বাস।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
শুচীপত্র, নুন্যতম, স্বরস্বতী, সমিচিন, মুমুর্ষ, উপরোক্ত, পুরষ্কার, দূরাবস্থা
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
শুচীপত্র সূচিপত্র
নুন্যতম ন্যূনতম
স্বরস্বতী সরস্বতী
সমিচিন সমীচীন
মুমুর্ষ মুমূর্ষু
উপরোক্ত উপর্যুক্ত
পুরস্কার পুরস্কার
দূরাবস্থা দুরবস্থা

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।