সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

নিচে ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হলো-

ক. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ম-ফলা যুক্ত হলে সাধারণত 'ম' উচ্চারিত হয় না। পরিবর্তে উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। যেমন: স্মরণ (শঁরোন্‌), শ্মশান (শঁশান্‌), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

খ. শব্দের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে 'ম' উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে এবং উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। যেমন: ছদ্ম (ছদ্‌ দোঁ), পদ্ম (পদ্‌ দোঁ), রশ্মি (রোশ্ শিঁ) ইত্যাদি।

গ. বাগ্মী, যুগ্ম, বাঙ্ময় প্রভৃতি কতিপয় শব্দে ম-ফলার ম উচ্চারিত হয়। যেমন: বাগ্মী (বাগ্ মি), যুগ্ম (জুগ্ মো), বাঙ্ময় (বাঙ্‌ ময়্‌) ইত্যাদি।

ঘ. যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার উচ্চারণ হয় না এবং উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। যেমন: সূক্ষ্ম (শুক্‌ খোঁ), লক্ষ্মণ (লক্ খোঁন) যক্ষ্মা (জক্‌ খাঁ) ইত্যাদি।

ঙ. ম-ফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে, যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। যেমন: কুষ্মাণ্ড (কুশ্‌ মান্‌ ডো), স্মিত (স্মিতো), সুস্মিতা (শুস্‌ মিতা) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ নির্দেশ করো:

মেলা, অসীম, গদ্য, প্রথম, পণ্য, স্মৃতি, কক্ষ, শাশ্বত

উত্তর
শব্দ উচ্চারণ
মেলা ম্যালা
অসীম অশিম্
গদ্য গোদ্‌দো
প্রথম প্রোথোম্
পণ্য পোন্‌নো
স্মৃতি স্মৃঁতি
কক্ষ কোক্‌খো
শাশ্বত শাশ্‌শতো
৩. ণত্ব বিধান কাকে বলে? উদাহরণসহ ণত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য (ণ) হয় তাকে ণত্ব বিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।

নিচে ণত্ব বিধানের পাঁচটি নিয়ম উল্লেখ করা হলো-

ক. তৎসম শব্দের বানানে ঋ, র, ষ-এর পরে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: চরণ, মরণ, ঋণ, তৃণ, ক্ষীণ, বর্ষণ।

খ. যুক্ত ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে ট-বর্গীয় বর্ণের আগে 'ণ' বসে। যেমন: বণ্টন, লুণ্ঠন, কণ্ঠ, খণ্ড, ভণ্ড, মুণ্ড, কুণ্ড।

গ. প্র, পরি, নির-এ তিনটি উপসর্গের পর সাধারণত 'ণ' ব্যবহৃত হয়। যেমন: প্রণয়, প্রণাম, পরিণয়, নির্ণয়।

ঘ. নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পর 'অয়ন' বা 'আয়ন' থাকলে তার পরের 'ন' ধ্বনিটি 'ণ' হয়। যেমন: নারায়ণ, পরায়ণ, রামায়ণ, রবীন্দ্রায়ণ, চন্দ্রায়ণ, উত্তরায়ণ ইত্যাদি।

ঙ. র, ঋ, রেফ, ঋ-কার (ৃ), র-ফলা ( ্র)-এর পর ধ্বনি ক-বর্গ, প-বর্গ এবং য, য়, হ, ং থাকলে তার পরে 'ণ' হবে।

যেমন: শ্রাবণ, অর্ণব, গ্রহণ, দ্রবণ।

৪.

নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:

মুমুষ, শিরচ্ছেদ, ইতিমধ্যে, পুরষ্কার, পিপিলিকা, রানী, শ্রদ্ধাঞ্জলী, স্বরস্বতী

উত্তর
অশুদ্ধ শুদ্ধ
মুমুর্ষ মুমূর্ষু
শিরচ্ছেদ শিরশ্ছেদ
ইতিমধ্যে ইতোমধ্যে
পুরষ্কার পুরস্কার
পিপিলিকা পিপীলিকা
রাণী রানি
শ্রদ্ধাঞ্জলী শ্রদ্ধাঞ্জলি
স্বরস্বতী সরস্বতী

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।