সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল ২০২৫

২২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

অ-ধ্বনির সংবৃত উচ্চারণে ধ্বনিটি ও-এর মতো শোনা যায়। কয়েকটি প্রচলিত নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো। নিয়মগুলোকে ব্যতিক্রমহীন হিসেবে ধরা যাবে না।

১. শব্দের আদ্য অ-এর পরের বর্ণে ই/ঈ বা উ/ঊ থাকলে আদ্য অ অনেক ক্ষেত্রে ও-এর মতো উচ্চারিত হয়। যেমন— রবি (রোবি), মধু (মোধু)।

২. আদ্য অ-এর পর য-ফলাযুক্ত ব্যঞ্জন থাকলে অনেক ক্ষেত্রে অ-এর উচ্চারণ ও হয়। যেমন— অন্য (ওন্‌নো), গদ্য (গোদ্‌দো)।

৩. আদ্য অ-এর পরে ক্ষ বা জ্ঞ থাকলে বহু শব্দে অ-এর উচ্চারণ ও হয়। যেমন— দক্ষ (দোক্‌খো), যজ্ঞ (জোগ্‌গোঁ)।

৪. আদ্য অ-এর পরে ঋ-কারযুক্ত ব্যঞ্জন থাকলে অনেক ক্ষেত্রে আদ্য অ ও-এর মতো হয়। যেমন— মসৃণ (মোসৃণ), যকৃৎ (জোকৃৎ)।

৫. শব্দের গোড়ায় র-ফলাযুক্ত ব্যঞ্জনের অ-ধ্বনি অনেক ক্ষেত্রে ও-এর মতো উচ্চারিত হয়। যেমন— ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো)।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

অদ্য, ইতঃপূর্বে, উপমা, কক্ষ, পদ্ম, তন্ময়, বিজ্ঞ, মৃন্ময়

উত্তর
শব্দ উচ্চারণ
অদ্য ওদ্‌দো
ইতঃপূর্বে ইতোপূর্‌বে
উপমা উপোমা
কক্ষ কোখ্‌খো
পদ্ম পদ্‌দোঁ
তন্ময় তন্‌ময়্
বিজ্ঞ বিগ্‌গোঁ
মৃন্ময় মৃন্‌ময়্
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দে বানানের পাঁচটি নিয়ম উদাহারণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ
করা হলো-
১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন ''ি, ‍ু'' ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

২. রেফ-এর পর। ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ভূ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ভূ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।.

৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন ি, ‍ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
অপরাহ্ন, আমাবশ্যা, ইতিপূর্বে, ক্ষুধপিপাসা, জোৎস্না, পিপিলিকা, সমিচিন, শিরচ্ছেদ।
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
অপরাহ্ন অপরাহ্ণ
আমাবশ্যা অমাবস্যা
ইতিপূর্বে ইতঃপূর্বে
ক্ষুর্ধপিপাসা ক্ষুধাপিপাসা
জোছনা জ্যোৎস্না
পিপিলিকা পিপীলিকা
সমিচিন সমীচীন
শিরচ্ছেদ শিরশ্ছেদ

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।