ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৪

২১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'আদ্য অ'-এর বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যেমন: কত,অমর,কলম।

'অ'-ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ:

১. অ – এর নিজস্ব উচ্চারন স্বাভাবিক বা বিবৃত হয় ।যেমন: যেমন: জল, সরল, দখল,ইত্যাদি।

২. শব্দের দ্বিতীয় স্বর 'অ','আ','ও' হলে আদ্য 'অ'-এর উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন: বলা,বন্ধ,ধর্ম,অজ,কথা ইত্যাদি।

৩. 'স'অথবা 'সম' উপসর্গযুক্ত শব্দের আদি 'অ'-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন: সস্ত্রীক, সহাস্য,সজীব,সংস্কৃত,সবিনয় ইত্যাদি।

৪. 'না' অর্থে শব্দের আদিতে 'অ' বা 'অন' থাকলে আদ্য 'অ'-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন:অমূল্য,অমৃত,অস্থির,অসীম,অধর্ম ইত্যাদি।

৫. 'অ'-স্বরধ্বনি যুক্ত এক -'অক্ষর' শব্দের 'অ'-এর উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়।যেমন: রব,যম,জপ,নদ ইত্যাদি।

২.

যেকোন পাঁচটি শব্দের উচ্চারণ লেখ :

লক্ষ্মণীয়

অবজ্ঞা

রাষ্ট্রপতি

সম্প্রসারণ

অত্যাবশ্যক

স্মর্তব্য

অধ্যবসায়

মুহ্যমান

উত্তর

লক্ষ্মণীয়=লোক্‌খোনিয়্‌

অবজ্ঞা=অবোগ্‌গাঁ

রাষ্ট্রপতি=রাশ্‌ট্রোপোতি

সম্প্রসারণ=শ্ম্‌প্রোশারোন্‌

অত্যাবশ্যক= ওত্‌তাবোশ্‌শোক্‌

স্মর্তব্য=শঁর্‌তোব্‌বো

অধ্যবসায়=ওদ্‌ধোবশায়্‌

মুহ্যমান=মুজ্‌ঝোমান্‌

৩. বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন ি ু হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার ইত্যাদি।

খ. রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন, পর্বত, কর্ম, কার্য ইত্যাদি।

গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থলে অনুস্বার (ঃ) হবে। যেমন: অহম্ + কার = অহংকার এভাবে- ভয়ংকর, সংগীত, শুভংকর।

সন্ধিবদ্ধ না হলে ঙ স্থলে ং হবে না। যেমন: অঙ্ক, অঙ্গ, আকাক্সক্ষা ইত্যাদি।

ঘ. সংস্কৃত ইন্-প্রত্যায়ন্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম-অনুযায়ী সেগুলিতে হ্রস্ব-ই কার হয়। যেমন: গুণী > গুণিজন, প্রাণী > প্রাণিবিদ্যা, মন্ত্রী > মন্ত্রিপরিষদ।

ঁ তবে এগুলোর সমাসবদ্ধরূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমন: গুণী > গুণীজন, প্রাণী > প্রাণীবিদ্যা।

ঁ ইন্- প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে - ত্ব ও -তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন: কৃতী > কৃতিত্ব, দায়ী > দায়িত্ব।

ঙ. বিসর্গ (ঃ) শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, প্রথমত, প্রায়শ।

ঁ এ ছাড়া নিুলিখিত ক্ষেত্রে শব্দমধ্যস্থ বিসর্গ-বর্জিত রূপ গৃহীত হবে। যেমন: দুস্থ, নিস্তব্ধ, নিশ্বাস।

৪.

যেকোন পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :

দারিদ্রতা

সমিচীন

শুশ্রূষা

প্রাতঃরাশ

দূরাকাঙ্খা

দুর্লঙ্ঘনীয়

দৌড়াত্ম

ব্যাতিত

উত্তর

দারিদ্রতা=দারিদ্র্য/দরিদ্রতা

সমিচীন=সমীচীন

শুশ্রূষা=শুশ্রূষা

প্রাতঃরাশ=প্রাতরাশ

দূরাকাঙ্খা=দুরাকাঙ্ক্ষা

দুর্লঙ্ঘনীয়= দুর্লঙ্ঘনীয়

দৌড়াত্ম=দৌরাত্ম্য

ব্যাতিত=ব্যতীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।