ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'মধ্য অ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

শব্দের মধ্যে অবস্থানরত ‘অ’ কে ‘মধ্য-অ’ বলা হয়। বাংলা উচ্চারণে মধ্য-অ এর পাঁচটি নিয়ম নিচে প্রদান করা হলঃ

  1. মধ্য-অ এর পর ই/ঈ/উ/ঊ/ঋ-কার/য-ফলা থাকলে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমন‍ঃ

বিরতি=বিরোতি

সমভূমি=সমোভুমি। ইত্যাদি

  1. দুই অক্ষর বিশিষ্ট শব্দের মাঝের ‘অ’ ধ্বনির উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমনঃ

কাজল=কাজোল মতন=মতোন

বেতন=বেতোন ভিতর=ভিতোর। ইত্যাদি

**তবে দুই অক্ষর বিশিষ্ট শব্দের শেষ বানানটি যদি ব্যন্ঞ্জনান্ত ‘য়’ হয় তবে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে না। যেমনঃ-

বিজয়=বিজয় দূর্জয়=দুর্জয়

বিনয়=বিনয় হৃদয়=রিদয়। ইত্যাদি

  1. মধ্য-অ ধ্বনি যদি ‘হ’ নিহিত ‘অ’ ধ্বনি হয় তবে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে না। যেমনঃ

অহমিকা=অহমিকা

বহতা=বহতা

সহমরণ=সহমরণ। ইত্যাদি

4.শব্দের শুরুতে যদি ‘অ’ উপসর্গ থাকে তাহলে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে না। যেমনঃ

অতল=অতল অসম=অসম

অধর=অধর অধরা=অধরা। ইত্যাদি

  1. বেশকিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য ‘অ’ ও-কারের মতো উচ্চারিত হয়। যেমন:- বনবাসী (বনোবাশি), পথচারী (পথোচারি)
২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অদ্বিতীয়, অক্ষরবৃত্ত, মৃন্ময়, ব্যক্তিত্ব, স্মরণীয়, বিদ্রোহ, শাস্ত্রজ্ঞ, ব্রহ্মান্ড।
উত্তর
শব্দ উচ্চারণ
অদ্বিতীয় অদ্ দিতিয়ো
অক্ষরবৃত্ত ওক্ খোর্ বৃত্ তো
মৃন্ময় মৃন্ ময়্
ব্যক্তিত্ব ব্যাক্ তিত্ তো
স্মরণীয় শঁরোনিয়ো
বিদ্রোহ বিদ্ দ্রোহ
শাস্ত্রজ্ঞ শাস্ ত্রগ্ গোঁ
ব্রহ্মান্ড ব্রোম্ হান্ ডো
৩. বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

আধুনিক বাংলা বানানের ৫ টি নিয়ম উল্লেখ করা হলঃ

১. সকল অ-তৎসম শব্দেই কেবল হ্রস্ব- স্বর অর্থাৎ "ই-কার" এবং "উ-কার" ব্যাবহার করা হয়। যেমনঃ বাড়ি, গাড়ি, শাড়ি ইত্যাদি। স্ত্রীবাচক কিংবা জাতিবাচক শব্দেও এই নিয়ম প্রযোজ্য। যেমনঃ নানি, চাচি, ইরানি ইত্যাদি।

২. অ-তৎসম শব্দের বানানে "ণ "-র প্রয়োগ হবে না। যেমনঃ কর্নেল, মাউন্ট, হর্ন ইত্যাদি।

৩. অ-তৎসম শব্দের বানানে কখনই "ষ" -র ব্যাবহার হবে না।যেমনঃ স্টোভ, স্টেশন, মাস্টার ইত্যাদি।

৪. রেফের পর বেঞ্জনবর্ণ এর দ্বিত্ব বর্জিত হবে। যেমনঃ কর্ম, ধর্ম, মর্ম ইত্যাদি।

৫. পদান্তের বিসর্গ বর্জিত হবে।যেমনঃ মূলত, কার্যত, সাধারনত ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
সম্বলিত, প্রাতঃরাশ, প্রোজ্জ্বলন, স্নেহাশীষ, বাল্মিকি, পৈত্রিক, দুর্লঙ্ঘনীয়, কুজ্জটিকা।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
সম্বলিত সংবলিত
প্রাতঃরাশ প্রাতরাশ
প্রোজ্জ্বলন প্রজ্জ্বলন
স্নেহাশীষ স্নেহাশিস
বাল্মিকি বাল্মীকি
পৈত্রিক পৈতৃক
দুর্লঙ্ঘনীয় দুর্লঙঘ্যনীয়
কুজ্জটিকা কুজ্ঝটিকা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।