ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর
ব-ফলার উচ্চারণ:
১) শব্দের প্রথমে ব-ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন— ক্বচিৎ (কোচিৎ), দ্বিত্ব (দিত্‌তো), শ্বাস (শাশ্), স্বজন (শজোন), দ্বন্দ্ব (দন্‌দো)।
২) শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন— বিশ্বাস (বিশ্‌শাশ্), পক্ব (পক্‌কো), অশ্ব (অশ্‌শো)।
৩) সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— দিগ্বিজয় (দিগ্‌বিজয়), দিগ্বলয় (দিগ্‌বলয়)।
৪) শব্দের মধ্যে বা শেষে ‘ব’ বা ‘ম’-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— তিব্বত (তিব্‌বত), লম্ব (লম্‌বো)।
৫)উৎ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন— উদ্বাস্তু (উদ্‌বাস্‌তু), উদ্বেল (উদ্‌বেল্‌)।
২. যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো।
আবৃত্তি, ব্রহ্মপুত্র, জিহ্বা, অধ্যাপক, বিজ্ঞান, স্মরণীয়, ব্যতীত,নক্ষত্র
উত্তর
শব্দ উচ্চারণ
আবৃত্তি আবৃত্‌তি
ব্রহ্মপুত্র ব্রোম্‌হোপুত্‌ত্রো
জিহ্বা জিউভা
অধ্যাপক ওদ্‌ধাপোক্
বিজ্ঞান বিগ্‌গাঁন্
স্মরণীয় শঁরোনিয়ো
ব্যতীত বেতিতো
নক্ষত্র নোক্‌খোত্‌ত্রো
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের অ-তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪. যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।
বয়জ্যেষ্ঠ, শ্রদ্ধাঞ্জলী, ইতিপূর্বে, আকাংখা, মরিচীকা, প্রোজ্জলণ, শান্তনা, প্রতিদ্বন্দীতা
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
বয়জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ
শ্রদ্ধাঞ্জলী শ্রদ্ধাঞ্জলি
ইতিপূর্বে ইতঃপূর্বে
আকাংখা আকাঙ্ক্ষা
মরিচীকা মরীচিকা
প্রোজ্জলণ প্রজ্বলন
শান্তনা সান্ত্বনা
প্রতিদ্বন্দীতা প্রতিদ্বন্দ্বিতা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।