যশোর বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

যশোর বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. য-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম লেখ।
উত্তর

য-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম নিচে দেওয়া হলোঃ-

১। য-ফলা সর্বত্র অন্য বর্ণের সঙ্গেই যুক্ত হয়ে থাকে। আদ্য বর্ণে য-ফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে এবং বর্ণটি 'অ'-কারান্ত বা 'আ'-কারান্ত হলে প্রায়শ তার উচ্চারণ 'অ্যা'-কারান্ত হয়ে থাকে। যথাঃ ব্যক্ত (ব্যাক্‌তো), ব্যর্থ (ব্যার্‌থো), ব্যগ্র (ব্যাগ্‌গ্রো), ব্যবস্থা (ব্যাবোস্‌থা), ন্যস্ত (ন্যাস্‌তো), ব্যস্ত (ব্যাস্‌তো), ব্যথা (ব্যাথা) ইত্যাদি।

২। পদের আদ্য ('অ' কারান্ত) বর্ণের সঙ্গে সংযুক্ত (য)-ফলার পরে যদি ই-কার (হ্রস্ব বা দীর্ঘ) থাকে তবে সে ক্ষেত্রে তার উচ্চারণ সাধারণত অ্যা-কার না হয়ে এ-কারান্ত হয়। যথাঃ ব্যথিত (বেথিতো), ব্যতীত (বেতিতো), ত্যজিয়া (তেজিয়া), ব্যক্তি (বেক্‌তি), ব্যতিক্রম (বেতিক্‌ক্রোম), ব্যতিব্যস্ত (বেতিব্‌ব্যাব্‌সতো) ইত্যাদি।

৩। পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত-ব্যঞ্জনবর্ণের সঙ্গে য ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ থাকে না। যথাঃ সন্ধ্যা (শোন্‌ধা), স্বাস্থ্য (শাস্‌থো), সন্ন্যাসী (শোন্‌নাশি), মর্ত্য (মর্‌তো), হর্ম্য (মর্‌তো), হর্ম্য (হর্‌মো), কন্ঠ্য (কন্‌ঠো) ইত্যাদি।

৪। সংযুক্ত বর্ণে য-ফলা যুক্ত হলে তার যেমন উচ্চারণ হয় না, তেমনি তার পূর্ববর্তি অ-কারান্ত বর্ণগুলোকে হয়তো তেমন প্রভাবিত করে না, অর্থ্যাৎ প্রায়শ 'ও'-কারান্ত উচ্চারিত হচ্ছে না। (স্মর্তব্যঃ মর্ত্য, অর্ঘ্য, বন্ধ্যা, কন্ঠ্য, অন্ত্য ইত্যাদি)।

৫। পদের মধ্যে ও অন্ত বর্ণে 'য'-ফলা সংযুক্ত হলে সে বর্ণটি দু'বার উচ্চারিত হয় (বর্ণটি অল্পপ্রাণ হলে প্রথমটি হসন্ত, দ্বিতীয়বার ও-কারান্ত, আর মহাপ্রাণ হলে প্রথমটি তার অল্পপ্রাণ হসন্ত এবং দ্বিতীয়টি মহাপ্রাণ ও-কারান্ত)। যথাঃ অদ্য (ওদ্‌দো), মধ্য (মোদ্‌ধো), ধন্য (ধোন্‌নো), শস্য (শোশ্‌শো), সত্য (শোত্‌তো), কন্যা (কোন্‌না) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :

আকাংখা, ইতিপূর্বে, কথপোকোথন, বিদুষি, জাজ্জল্যমান, নূন্যতম, মুমূর্ষ, বুদ্ধিজীবি।

উত্তর

অশুদ্ধ বানান $-$ শুদ্ধ বানান

আকাংখা $-$ আকাঙ্ক্ষা

ইতিপূর্বে $-$ ইতঃপূর্বে

কথপোকোথন $-$ কথোপকথন

বিদুষি $-$ বিদুষী

জাজ্জল্যমান $-$ জাজ্বল্যমান

নুন্যতম $-$ ন্যূনতম

মুমুর্ষ $-$ মুমূর্ষু

বুদ্ধিজীবি $-$ বুদ্ধিজীবী

৩. ক্রিয়া পদ কাকে বলে ? উদারহরণসহ ক্রিয়া পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর

ক্রিয়া পদ: যে পদ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা ঘটা বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। বাক্যের অপরিহার্য অংশ হলো ক্রিয়া পদ; এটি ছাড়া বাক্য গঠন সাধারণত সম্ভব হয় না।

**যেমন: **রহিম বই পড়ছে। (এখানে 'পড়ছে' একটি কাজ, তাই এটি ক্রিয়া পদ)।

ক্রিয়া পদের শ্রেণিবিভাগ

ক্রিয়া পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। নিচে প্রধান শ্রেণিবিভাগগুলো আলোচনা করা হলো:

১. ভাবের পূর্ণতা অনুসারে (ভাবানুসারে):

সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থের পূর্ণতা ঘটে। যেমন: সে ভাত খায়।

অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, আরও কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে। যেমন: আমি বাড়ি গিয়ে... (এরপর আরও কিছু বলার থাকে)।

২. কর্মের উপস্থিতি অনুসারে (কর্মপদ অনুযায়ী):

অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্মপদ থাকে না। যেমন: মেয়েটি হাসছে।

সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্মপদ থাকে। যেমন: বাবা বই পড়ছেন।

দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে। যেমন: শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।

৩. গঠনের বৈচিত্র্য অনুসারে:

যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া মিলে যখন একটি অর্থ প্রকাশ করে। যেমন: সাইরেন বেজে উঠল।

প্রযোজক ক্রিয়া: যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

নাম ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগে গঠিত ক্রিয়া। যেমন: হাতানো, কনকনানো।

৪.

নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ।

অহিনকুল, ঊর্ণনাভ, শশব্যাস্ত, অনাশ্রিত, কলেরগান, প্রবচন, উদ্বেল, ত্রিভুজ।

উত্তর

অহিনকুল $-$ অহি ও নকুল (দ্বন্দ্ব সমাস)

ঊর্ণনাভ $-$ ঊর্ণা নাভিতে যার (বহুব্রীহিসমাস )

শশব্যাস্ত $-$শশকের ন্যায় ব্যস্ত (উপমান কর্মধারয় সমাস)

অনাশ্রিত $-$ নয় আশ্রিত (নঞ তৎপুরুষ সমাস)

কলেরগান $-$ কলের গান (অলুক তৎপুরুষ সমাস)

প্রবচন $-$ প্র(প্রকৃষ্ট) বচন (প্রাদি সমাস)

উদ্বেল $-$ বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)

ত্রিভুজ $-$ ত্রি ভুজের সমাহার (দ্বিগু সমাস)

যশোর বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।