যশোর বোর্ড ২০২৩

এইচএসসি · বাংলা ২য় পত্র

যশোর বোর্ড ২০২৩

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ব-ফলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

উদাহরণসহ ব- ফলা উচ্চারণের নিয়ম: বাংলায় ব- ফলা উচ্চারণের ভিন্নতা দেখা যায়। কেননা ব-ফলা কখনো উচ্চারিত হয়, আবার কখনো হয়না। নিচে এর পাঁচটি নিয়ম ও উদাহরণ দেওয়া হল।

১. শব্দের প্রথমে থাকলে ব- ফলার উচ্চারণ হয় না।

যেমন- ধ্বনি(ধোনি),ত্বক( তক্),দ্বেষ(দেশ),জ্বর(জর),স্বদেশ(শদেশ) ইত্যাদি।

২. শব্দের মধ্যে বা শেষে ব- ফলা ঠাকুরের সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়। যেমন- বিশ্ব(বিশশো), বিদ্বান (বিদদান),আশ্বিন (আশ্বিন),স্বত্ব(শততো)।

৩. যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে।

যেমন: সান্তনা (শানতোনা),উজ্জল (উজজোল)

৪. ব-য়ে ও ম-রে ব- উচ্চারণ বহাল থাকে।

৫. শব্দের মধ্যে ও শেষে দ্ব- ফলো থাকলে ব- এর উচ্চারণ বহাল থাকে।

যেমন: উদ্বেল(উদবেল),ভবিষ্যদ্বাণী(ভোবিশশদবানি),উদ্বোধন(উদবোধোন) ইত্যাদি।

২.

অথবা, পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

পর্যন্ত, বিজ্ঞাপন, অধ্যক্ষ, ব্যতিক্রম, গণতন্ত্র, দুঃখ, অসহ্য, গ্রহণ

উত্তর

পর্যন্ত= পোরজোন্‌তো।

বিজ্ঞাপন= বিগ্‌গাঁপোন।

অধ্যক্ষ= ওদ্‌ধোক্‌খো।

ব্যতিক্রম= বেতিক্‌ক্রোম্।

গণতন্ত্র= গনোতন্‌ত্রো।

দুঃখ= দুক্‌খো।

অসহ্য= অশোজ্‌ঝো।

গ্রহণ= গ্রোহোন্।

৩. বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ।

বাংগালী, দূরাবস্থা, মহত্ব, বাঞ্চনীয়, ইতিপূর্বে, শান্তনা, কথোপোকোথন, মুমূর্ষ

উত্তর

বাংগালী= বাঙালি।

দূরাবস্থা= দুরবস্থা।

মহত্ব= মহত্ত্ব।

বাঞ্চনীয়= বাঞ্ছনীয়।

ইতিপূর্বে= ইতোপূর্বে।

শান্তনা= সান্ত্বনা।

কথোপোকোথন= কথোপকথন।

মুমূর্ষ= মুমূর্ষু।

যশোর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।