যশোর বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

যশোর বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ‘এ’ ধ্বনি উচ্চারণের যে-কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ ৷
উত্তর

১. তৎসম শব্দের এ-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। উদাহরণ – বেদনা – বেদোনা, দেবতা – দেবোতা ইত্যাদি।

২. আদ্য ‘এ’ এর পর ‘অ’ বা ‘আ’ থাকলে সেই ‘এ’ এর উচ্চারণ ‘অ্যা’ এর মতো হয়। যেমন – এক – অ্যাক, তেমন – ত্যামোন ইত্যাদি।

৩. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে সেই ‘এ’ এর উচ্চারণ ‘অ্যা’ রূপে হয়ে থাকে। যেমন : খেলা – খ্যালা, বেলা – ব্যালা।

৪. শব্দের শেষের ‘এ’ এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন – পথে, ঘাটে, হাটে ইত্যাদি।

৫. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ সাধারণত অবিকৃত এ-রূপে উচ্চারিত হয়। যেমন: কে, সে, রে, যে ইত্যাদি।

২.

নিচের যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ:

উদ্বেগ, স্মরণীয়, দ্রষ্টব্য, ঐশ্বর্য, ঔপন্যাসিক, আহ্বান, প্রতিজ্ঞা, ব্যতিক্রম।

উত্তর

উদ্বেগ-উদ্‌বেগ্ ;

স্মরণীয়-শঁরোনিয়ো ;

দ্রষ্টব্য- দ্রোশ্টোব্ বো ;

ঐশ্চর্য - ওইশ্শোরজো ;

ঔপন্যাসিক – ওউপোন্ নাশিক্ ;

আহ্বান - আওভান্

প্রতিজ্ঞা -প্রোতিগ্‌গাঁ ;

ব্যতিক্রম - বেতিক্রোম্‌

৩. প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ ৷
উত্তর

প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ
বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরূপ:

১. তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। যেমন- স্বর্ণ, বৃক্ষ, সূর্য।

২. যেসব বানানে মূল সংস্কৃত ই-কার, ঈ-কার এবং উ- কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সেগুলোতে শুধু ই-কার এবং উ-কার হবে। যেমন- কিংবদন্তি, চিৎকার, ধমনি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, সরণি, সূচিপত্র, উষা।

৩. রেফ-এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্জন, কার্ত্তিক, কার্য্য, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কার্তিক, কার্য, সূর্য ইত্যাদি হবে।

৪. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থ। ম স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, সংঘটন ইত্যাদি।

৫. ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে s-এর জন্য ‘স’ এবং sh, – sion, – ssion, – tion ইত্যাদির জন্য সাধারণত ‘শ’ হবে। যেমন- স্টেশন, কমিশন, শার্ট, ফটোস্ট্যাট ইত্যাদি।

৪.

নিচের যে-কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

উচ্ছাস, মুমুর্ষ, শিরচ্ছেদ, মনোপুত, বিভিষন, নুন্যতম, হীনমন্যতা

উত্তর

উচ্ছাস- উচ্ছ্বাস ;

মুমুর্ষ - মুমূর্ষু ;

শিরচ্ছেদ - শিরশ্ছেদ ;

মনোপুত - মনঃপূত

বিভিষন - বিভীষণ ;

নুন্যতম - ন্যূনতম ;

হীনমন্যতা - হীনম্মন্যতা

যশোর বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।