১.
কোনটি ছত্রাকজনিত রোগ?
-
টিনিয়া
-
জলাতঙ্ক
-
কলেরা
-
ধনুষ্টংকার
ব্যাখ্যা
টিনিয়া বা দাদ হলো ছত্রাকজনিত রোগ। Trichophyton sp. নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়। জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক রোগ সৃষ্টি করে। কলেরা ও ধনুষ্টংকার উভয় রোগই ব্যাকটেরিয়াঘটিত রোগ। কলেরা রোগ Vibrio cholerae এবং ধনুষ্টংকার রোগ Clostridium tetani এর মাধ্যমে ঘটে।