নিচের চিত্রটি লক্ষ কর-
[প্রয়োজনীয় চিত্রটি অনুপস্থিত বা পাঠোদ্ধার করা যায়নি।]
এইচএসসি · জীববিজ্ঞান ১ম পত্র
৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।
নিচের চিত্রটি লক্ষ কর-
[প্রয়োজনীয় চিত্রটি অনুপস্থিত বা পাঠোদ্ধার করা যায়নি।]
উদ্দীপকে উল্লেখিত চিত্র-A এবং চিত্র-B দ্বারা পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কৌশল দেখানো হয়েছে। পত্ররন্ধ্র বন্ধ ও খোলার কৌশল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মতবাদ দিয়েছেন। এর মধ্যে বিজ্ঞানী স্যায়েরির মতবাদ উল্লেখযোগ্য। তাঁর মতে পত্ররন্ধ্র খোলা ও বন্ধের ক্রিয়াকৌশল pH দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-
বিজ্ঞানী স্যায়েরি এর মতবাদ : শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন কোষ রসের pH এর জন্য ঘটে থাকে। রাত্রিতে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট $\mathrm{CO}_2$ রক্ষীকোষের কোষরসে দ্রবীভূত হয় এবং কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, তাই pH কমে গিয়ে 5 হয় । কোষরসের pH কম হলে কোষস্থ দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়।তখন রক্ষীকোষে পানির বহিঃঅভিস্রবণ ঘটে এবং রক্ষীকোষদ্বয় সংকোচিত হয়ে যায় । ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলায় সূর্যালোকের কারণে আবার সালোকসংশ্লেষণ শুরু হয়, ফলে কোষরসে দ্রবীভূত $\mathrm{CO}_2$ ব্যবহৃত হয়ে যায় এবং pH বেড়ে গিয়ে 7 হয় । কোষরসস্থ pH বেড়ে গেলে চিনির পরিমাণ বাড়ে। তখন অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ার পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয় ফলে পত্ররন্ধ্র খুলে যায়।
এটি শ্বেতসার–শর্করা আন্তঃপরিবর্তনের ঐতিহাসিক pH-নির্ভর ব্যাখ্যা। আধুনিক ব্যাখ্যায় রক্ষীকোষের ঝিল্লিতে আয়ন পরিবহন, K⁺ ও ম্যালেটসহ দ্রবের সঞ্চয়/নির্গমন এবং তার ফলে জলবিভব ও স্ফীতির পরিবর্তন গুরুত্বপূর্ণ। ফলে শুধু pH-এর পরিবর্তন দিয়েই সব অবস্থায় পত্ররন্ধ্রের আচরণ ব্যাখ্যা করা যায় না।
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া A ও B দ্বারা যথাক্রমে সবাত শ্বসন এবং অবাত শ্বসনকে বুঝানো হয়েছে। সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক এসিডে পরিণত হয় এবং শক্তি (ATP) উৎপন্ন করে। নিচে গ্লাইকোলাইসিস পর্যায়টি ছক আকারে দেখানো হলো-
| ধাপ | বিক্রিয়া | এনজাইম ও শক্তির পরিবর্তন |
|---|---|---|
| ১ | গ্লুকোজ → গ্লুকোজ-৬-ফসফেট | হেক্সোকাইনেজ; ATP → ADP; Mg²⁺। |
| ২ | গ্লুকোজ-৬-ফসফেট ⇌ ফ্রুক্টোজ-৬-ফসফেট | ফসফোগ্লুকোজ আইসোমারেজ। |
| ৩ | ফ্রুক্টোজ-৬-ফসফেট → ফ্রুক্টোজ-১,৬-বিসফসফেট | ফসফোফ্রুক্টোকাইনেজ; ATP → ADP; Mg²⁺। |
| ৪ | ফ্রুক্টোজ-১,৬-বিসফসফেট ⇌ গ্লিসার্যালডিহাইড-৩-ফসফেট + ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট | অ্যালডোলেজ। |
| ৫ | ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট ⇌ গ্লিসার্যালডিহাইড-৩-ফসফেট | ট্রাইওজ ফসফেট আইসোমারেজ; এরপর প্রতি গ্লুকোজে দুটি ত্রিকার্বন শাখা। |
| ৬ | গ্লিসার্যালডিহাইড-৩-ফসফেট + Pi → ১,৩-বিসফসফোগ্লিসারেট | ডিহাইড্রোজেনেজ; NAD⁺ → NADH + H⁺। |
| ৭ | ১,৩-বিসফসফোগ্লিসারেট → ৩-ফসফোগ্লিসারেট | ফসফোগ্লিসারেট কাইনেজ; ADP → ATP। |
| ৮ | ৩-ফসফোগ্লিসারেট ⇌ ২-ফসফোগ্লিসারেট | ফসফোগ্লিসারেট মিউটেজ। |
| ৯ | ২-ফসফোগ্লিসারেট → ফসফোইনল পাইরুভেট + H₂O | ইনোলেজ। |
| ১০ | ফসফোইনল পাইরুভেট → পাইরুভেট | পাইরুভেট কাইনেজ; ADP → ATP। |
প্রতি গ্লুকোজে ২ পাইরুভেট, নিট ২ ATP ও ২ NADH; শেষের পাঁচ ধাপ দুটি ত্রিকার্বন অণুর জন্য ঘটে।
নিচের ছকটি লক্ষ কর-
| গ্রুপ | বৈশিষ্ট্য | কাজ |
|---|---|---|
| P | সমমাপের জীবিত কোষ | বৃদ্ধি |
| Q | জীবিত ও মৃত কোষযুক্ত | পানি ও খনিজ লবণ পরিবহন |
| R | জীবিত ও মৃত কোষযুক্ত | খাদ্য পরিবহন |
উদ্দীপকে উল্লেখিত "P" দ্বারা ভাজক টিস্যুকে বুঝানো হয়েছে। ভাজক টিস্যু কাজের ভিন্নতার উপর নির্ভর করে বিভিন্ন রকমের হয়। কাজ অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- ১. প্রোটোডার্ম, ২. প্রোক্যাম্বিয়াম এবং ৩. গ্রাউন্ড মেরিস্টেম। নিচে টিস্যুগুলোর বর্ণনা করা হলো-
**প্রোটোডার্ম (Protoderm):**যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। মূল, কাণ্ড ও এদের শাখা-প্রশাখার ত্বক (এপিডার্মিস বা এপিব্লেমা) সৃষ্টি করা হলো প্রোটোডার্ম-এর কাজ।
প্রোক্যাম্বিয়াম (Procambium): প্রাথমিক জাইলেম ও প্রাথমিক ফ্লোয়েম সৃষ্টিকারী প্রাথমিক ভাজক টিস্যু হলো প্রোক্যাম্বিয়াম। দ্বিবীজপত্রী কাণ্ডের মুক্ত ভাস্কুলার বান্ডলে এর অবশিষ্ট কোষ থেকে ফ্যাসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম গঠিত হতে পারে; সব ধরনের ক্যাম্বিয়ামের উৎস প্রোক্যাম্বিয়াম নয়।
গ্রাউন্ড মেরিস্টেম (Ground meristem): শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।
উদ্দীপকে উল্লেখিত "Q" এবং "R" দ্বারা যথাক্রমে জাইলেম ও ফ্লোয়েমকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুতন্ত্র বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থান ও গঠন উদ্ভিদভেদ ও উদ্ভিদের অঙ্গভেদে বিভিন্ন। নিচে তা ব্যখ্যা করা হলো-
১. দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী উদ্ভিদের কান্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে এবং এদের মাঝখানে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়।
২. একবীজপত্রী উদ্ভিদের (ভুট্টা, কচু ইত্যাদি) কান্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে, তবে এদের মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এ ধরনের গঠনকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয়। অনেক সময় দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডে (লাউ, কুমড়া) জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে এবং জাইলেমের উভয় পার্শ্বে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। কুমড়া কান্ডে এ ধরনের গঠন দেখা যায়।
৩. টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ (Pteris, Selaginella, Lycopodium) কাণ্ডে কখনও জাইলেমকে ঘিরে ফ্লোয়েম, আবার কখনও একবীজপত্রী উদ্ভিদ (Dracaena, Yucca) কান্ডে ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করে।
৪. একবীজপত্রী উদ্ভিদকাণ্ডে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ বিক্ষিপ্তভাবে অবস্থান করে, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডে এরা বৃত্তাকারে অবস্থান করে।
৫. সপুষ্পক উদ্ভিদের মূলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে বান্ডল গঠন না করে পৃথক পৃথকভাবে সজ্জিত থাকে। এ ধরনের গঠনকে অরীয় প্রকৃতির গঠন বলে।
উপর্যুক্ত বিশ্লেষণমূলক আলোচনা থেকে সহজেই বোঝা যায়, জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন উদ্ভিদের অঙ্গভেদে (যেমন- মূল ও কাণ্ড) ভিন্ন।