কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ২০২৫

এইচএসসি · জীববিজ্ঞান ২য় পত্র

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ২০২৫

২৫টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদ্দীপকে $\text{P}$ চিহ্নিত অংশটির নাম কী?
প্রশ্নের ছবি
  1. ক
    ট্রাকিয়া
  2. খ
    ব্রঙ্কাস
  3. ব্রঙ্কিওল
  4. ঘ
    অ্যালভিওলার নালি
ব্যাখ্যা

তথ্য-বিশ্লেষণ :

প্রদত্ত চিত্রটিতে শ্বসনতন্ত্রের শাখা-প্রশাখা দেখানো হয়েছে।

উপরের প্রধান নালিটি হলো ট্রাকিয়া, যা দুভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাস গঠন করে। ব্রঙ্কাসগুলো ফুসফুসের ভেতর প্রবেশ করে আরও সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়, যাদেরকে ব্রঙ্কিওল বলা হয়। চিত্রে $\text{P}$ নির্দেশক রেখাটি এমনই একটি ব্রঙ্কিওলকে নির্দেশ করছে।

২.

উদ্দীপকের '$\text{Q}$' চিহ্নিত অংশে-

i. স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে

ii. সারফেকট্যান্ট নিঃসৃত হয়

iii. গ্যাসীয় বিনিময় ঘটে

নিচের কোনটি সঠিক?

প্রশ্নের ছবি
  1. ক
    i ও ii
  2. খ
    i ও iii
  3. গ
    ii ও iii
  4. i, ii ও iii
ব্যাখ্যা

অপশন যাচাই :

  • i. (সঠিক): অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা একস্তরবিশিষ্ট স্কোয়ামাস এপিথেলিয়াম (আইঁশাকার আবরণী কলা) দ্বারা গঠিত, যা দ্রুত গ্যাসীয় বিনিময়ের জন্য উপযোগী।
  • ii. (সঠিক): অ্যালভিওলাসের প্রাচীরের বিশেষ কোষ থেকে সারফেকট্যান্ট নামক ফসফোলিপিড জাতীয় তরল নিঃসৃত হয়, যা এর ভেতরের পৃষ্ঠটান কমিয়ে অ্যালভিওলাসকে চুপসে যেতে দেয় না।
  • iii. (সঠিক): অ্যালভিওলাস ও এর চারপাশ ঘিরে থাকা কৈশিক জালিকার রক্তনালির মাঝেই মূলত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় বিনিময় সম্পন্ন হয়।
৩. অ্যালভিওলাসের ক্ষেত্রে প্রয়োজ্য নয় কোনটি?
  1. ক
    ফুসফুসের গঠন ও কাজের একক
  2. পালমোনারি শিরা এদের থেকে উৎপত্তি
  3. গ
    এদের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তত্ত্ব থাকে
  4. ঘ
    এদের প্রাচীর চাপা ও স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ গঠিত
৪. অ্যাক্সিস কশেরুকার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক
    অস্থিটি দেখতে আংটির মতো
  2. খ
    সেন্ট্রাম ও স্পাইনাল প্রসেস অনুপস্থিত
  3. সেন্ট্রামের সম্মুখ প্রান্তে ওডোন্টোয়েড প্রসেস থাকে
  4. ঘ
    ভার্টিব্রাল ফোরামেন বড় ও গোলাকার
ব্যাখ্যা
অ্যাটলাস কশেরুকা দেখতে আংটির মতো এবং এতে সেন্ট্রাম ও স্পাইনাল প্রসেস অনুপস্থিত। অ্যাক্সিস কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার।

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।