১.
জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত?
-
স্ক্যাপুলা
-
স্যাক্রাম
-
স্ট্যার্নাম
-
অ্যাটলাস
ব্যাখ্যা
বক্ষপিঞ্জরের সম্মুখভাগে অবস্থিত চাপা অস্থির নাম স্টার্নাম। এর পাশে পর্যুকাগুলো সংযুক্ত থাকে। স্টার্নাম ৩টি অংশে বিভক্ত। যথা- ১. উপরের দিকে ত্রিকোণাকার অংশ ম্যানুব্রিয়াম, ২. মাঝের দিকে লম্বা, চাপা ও শক্ত অংশটি হলো দেহ এবং ৩. একেবারে নিচের দিকে ক্ষুদ্র ও সরু অংশ জিফয়েড প্রসেস।