কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ২০২৬

এইচএসসি · রসায়ন ১ম পত্র

কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ২০২৬

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. কোন উদ্দেশ্যে স্প্যাচুলা ব্যবহার করা হয়?
  1. ক
    আয়তন
  2. ওজনের জন্য কঠিন নমুনা স্থানান্তর
  3. গ
    ঘনত্ব
  4. ঘ
    তাপমাত্রা
ব্যাখ্যা

ওজন

তথ্য :

ল্যাবরেটরিতে কঠিন রাসায়নিক পদার্থ নির্দিষ্ট পাত্র থেকে স্থানান্তর করতে এবং ব্যালেন্সে পরিমাণমতো নেওয়ার মাধ্যমে এর ওজন বা ভর পরিমাপ করার উদ্দেশ্যে স্প্যাচুলা ব্যবহার করা হয়।

২. রাসায়নিক পদার্থ শুষ্ক করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক
    ক্যালরিমিতি
  2. খ
    বিকার
  3. ডেসিকেটর
  4. ঘ
    ফিউম হুড
ব্যাখ্যা

ডেসিকেটর

তথ্য :

রাসায়নিক পদার্থকে আর্দ্রতামুক্ত বা শুষ্ক করে বিশুদ্ধ রাখার জন্য ল্যাবরেটরিতে ডেসিকেটর ব্যবহার করা হয়। ডেসিকেটরের ভেতরে শুষ্ককারক পদার্থ (যেমন: অনাদ্র $\mathrm{CaCl_2}$, সিলিকা জেল ইত্যাদি) থাকে, যা রাসায়নিক পদার্থ থেকে জলীয় বাষ্প শোষণ করে নিয়ে পদার্থটিকে শুষ্ক রাখে।

অন্যান্য অপশনগুলোর ব্যবহার :

  • ক্যালরিমিতি: রাসায়নিক বিক্রিয়ায় বা ভৌত পরিবর্তনে তাপের পরিবর্তন পরিমাপ করতে ব্যবহৃত হয়।
  • বিকার: ল্যাবরেটরিতে দ্রবণ তৈরি, তরল পদার্থ রাখা বা গরম করার সাধারণ কাজে ব্যবহৃত হয়।
  • ফিউম হুড: যেসব রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিকর বা বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, ল্যাবরেটরি থেকে তা নিরাপদে অপসারণের জন্য ফিউম হুড ব্যবহার করা হয়।
৩.

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও

লবণের দ্রবণ + NaOH → সাদা অধঃক্ষেপ; অতিরিক্ত NaOH যোগে অধঃক্ষেপ দ্রবীভূত; NH₄Cl যোগে আবার সাদা অধঃক্ষেপ।

কোন আয়ন দ্বারা উদ্দীপকের বিক্রিয়াটি শনাক্ত করা যায়?

  1. ক
    $Cu^{2+}$
  2. $Al^{3+}$
  3. গ
    $Na^{+}$
  4. ঘ
    $NH_4\{ \}^+$
ব্যাখ্যা
Al³⁺+3OH⁻→Al(OH)₃(s); Al(OH)₃+OH⁻→[Al(OH)₄]⁻। NH₄Cl যোগে NH₄⁺ হাইড্রক্সাইড সরিয়ে নিলে Al(OH)₃ আবার অধঃক্ষিপ্ত হয়। Al(OH)₅ নয়।
লবণের দ্রবণ + NaOH → সাদা অধঃক্ষেপ; অতিরিক্ত NaOH যোগে অধঃক্ষেপ দ্রবীভূত; NH₄Cl যোগে আবার সাদা অধঃক্ষেপ।
৪. উদ্দীপকের ক্ষারে উপস্থিত ধাতুর নিরপেক্ষ পরমাণুর যোজ্যতাস্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক?
  1. ক
    $3,2,-2,-\frac{1}{2}$
  2. খ
    $3,2,-1,-\frac{1}{2}$
  3. গ
    $3,1,-1, \frac{1}{2}$
  4. $3,0,0,+\frac{1}{2}$
ব্যাখ্যা

ক্ষারটি NaOH । Na এর ইলেকট্রন বিন্যাস-

$\mathrm{Na}(11)=1 s^2 2 s^2 2 p^6 3 s^1$

$\therefore 3 \mathrm{~s}^1$ এর জন্য $\mathrm{n}=3, l=0, \mathrm{~m}=0, \mathrm{~s}=+\frac{1}{2}$

কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।