চট্টগ্রাম বোর্ড ২০২২

এইচএসসি · রসায়ন ২য় পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২২

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. অ্যালডিহাইড ও কিটোনের কার্বনিল মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহার হয়?
  1. 2,4-DNPH
  2. খ
    ফেলিং দ্রবণ
  3. গ
    টলেন বিকারক
  4. ঘ
    লুকাস বিকারক
ব্যাখ্যা

একটি পরীক্ষা নলে 2-3 mL পরিমাণ 2, 4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন নিয়ে এর মধ্যে প্রায় 5-6 ফোঁটা পরিমাণ অ্যালডিহাইড বা কিটোন যোগ করা হয়। এতে হলুদ কমলা (বা হলুদ) বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয়। এ বিক্রিয়াটি অ্যালডিহাইড ও কিটোন উভয় যৌগের

অ্যালডিহাইড/কিটোনের R–C(=O)–R′/H মূলক 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিনের সঙ্গে R–C(=N–NH–C₆H₃(NO₂)₂)–R′/H ও H₂O দেয়। হলুদ-কমলা হাইড্রাজোনের অধঃক্ষেপ হয়।

২. গলিত AlCl₃-এ আদর্শ তড়িৎবিশ্লেষণ ধরে 1.0 F চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে কত মোল Al জমা হবে?
  1. ক
    1
  2. খ
    3
  3. গ
    0.5
  4. $\frac{1}{3}$
ব্যাখ্যা
Al³⁺ + 3e⁻ → Al; 1 F-এ 1/3 mol Al। জলীয় AlCl₃ থেকে এইভাবে Al জমা হয় না।
৩. 30 mL 0.1M FeSO₄ এর অম্লীয় দ্রবণকে টাইট্রেশন করতে 30 mL কত ঘনমাত্রার KMnO₄ দ্রবণ লাগবে?
  1. ক
    0.01 M
  2. 0.02 M
  3. গ
    0.03 M
  4. ঘ
    0.06 M
ব্যাখ্যা
অম্লীয় মাধ্যমে MnO₄⁻+5Fe²⁺+8H⁺→Mn²⁺+5Fe³⁺+4H₂O। সমআয়তনের জন্য পারম্যাঙ্গানেটের মোলারিটি=.1/5=.02M।
৪. সবচেয়ে শক্তিশালী বিজারক নিচের কোনটি?
  1. Li
  2. খ
    Al
  3. গ
    Fe
  4. ঘ
    Zn
ব্যাখ্যা
সক্রিয়তা সিরিজে সবচেয়ে উপরের মৌলগুলো শক্তিশালী বিজারক। মৌল চারটি সক্রিয়তা ক্রম: Li > Al > Zn > Fe এজন্য Li সবচেয়ে শক্তিশালী বিজারক।

চট্টগ্রাম বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।