সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত নিবিড়।
সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা এক গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ সরকারি নীতিনির্ধারণ ও নীতি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকলে যেকোনো সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয় যা সুশাসনের অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতা একান্ত প্রয়োজন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ নিশ্চিত করে প্রশাসনকে ঢেলে সাজালে প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি পাবে, যা সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক। সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা পূর্বশর্ত। এজন্য সুশাসন ও জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত গভীর।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির তথা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত।
উদ্দীপকে লক্ষ করা যায়, একাদশ শ্রেণির ছাত্রী ফারিহা ও তাহসিনা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এমন একটি বিষয় নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে যেটি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয় বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এ থেকে বোঝা যায়, ফারিহা ও তাহসিনার আগ্রহের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন।
পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার 'ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়।
উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন নাগরিক জীবনকে প্রভাবিত করে'।- উক্তিটি যথার্থ।
পৌরনীতি ও সুশাসন বিষয়টি নাগরিক জীবনের সাথে জড়িত সব প্রতিষ্ঠান ও বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সুনাগরিকতা নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিককে তার জীবনের সাথে জড়িত নানা বিষয়ে জ্ঞান দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল প্রভৃতি প্রতিষ্ঠানের উৎপত্তি, বিকাশ, গঠনকাঠামো, কার্যাবলি ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠে নাগরিকদের মধ্যকার গোঁড়ামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা প্রভৃতি দূর হয়। ফলে নাগরিকদের বুদ্ধির বিকাশ ঘটে এবং দৃষ্টিভঙ্গি উদার হয়।
পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, আইন, সংবিধান, নাগরিকের বিভিন্ন অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয়ে জ্ঞান আহরণ করা যায়। পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকরা ভালো-মন্দ, ন্যায়- অন্যায়ের পার্থক্য করতে পারে এবং সৎ ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ হয়। তারা সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের বিবেকবান ও আত্মসংযমী করে তোলে। আর বুদ্ধি, বিবেক ও আত্মসংযম হলো সুনাগরিকের অপরিহার্য গুণাবলি।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পৌরনীতি ও সুশাসন বিষয়ের অধ্যয়ন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলে রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করে।