দিনাজপুর সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · পৌরনীতি ১ম পত্র

দিনাজপুর সরকারি কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব অস্টিন ইংরেজির অধ্যাপক। পৌরনীতি সম্পর্কে তার আগ্রহের ঘাটতি নেই। তিনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা, রাজনৈতিক দল ইত্যাদি বিষয়ে পড়াশোনা করে বর্তমানে একজন নাগরিকের নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে পড়াশোনা করছেন। এরপর তিনি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে অধ্যায়ন করবেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, জাতিসংঘ, সার্ক ইত্যাদি বিষয় সম্পর্কে অধ্যয়ন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
১. পৌরনীতি কী?
পৌরনীতির মূল উদ্দেশ্য বর্ণনা কর।
জনাব অস্টিন পঠিত বিষয়সমূহ পৌরনীতি ও সুশাসনের কোন কোন ক্ষেত্রের আওতায় পড়ে? ব্যাখ্যা কর।
জনাব অস্টিনের শেষ সিদ্ধান্ত সফল হলে কোন কোন বিষয়ে তার জ্ঞান আরও সমৃদ্ধ হবে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পৌরনীতি হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের অধিকার, কর্তব্য, এবং রাষ্ট্র ও সমাজের সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনা করে।
(খ)
পৌরনীতির মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে নাগরিকরা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে, রাষ্ট্র ও সমাজের সাথে তাদের সম্পর্ক বুঝতে পারে এবং কীভাবে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন করা যায় সে সম্পর্কে জ্ঞান লাভ করে। পৌরনীতি নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। নাগরিক জীবন যেসব ক্ষেত্রে বিস্তৃত সেসব ক্ষেত্রই পৌরনীতির আলোচ্য বিষয়। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকরা সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক হয়ে ওঠে।
(গ)
জনাব অস্টিন যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন, সেগুলো পৌরনীতি ও সুশাসনের বিভিন্ন ক্ষেত্রের সাথে সম্পর্কিত।
পৌরনীতি নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। নাগরিক জীবন যেসব ক্ষেত্রে বিস্তৃত সেসব ক্ষেত্রই পৌরনীতির আলোচ্য বিষয়। এর মধ্যে নাগরিকের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, স্থানীয় ও আন্তর্জাতিক জীবন অন্তর্ভুক্ত। রাষ্ট্র পৌরনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়।
রাষ্ট্র কীভাবে গঠিত হয়, রাষ্ট্রের উপাদানগুলো কী কী, রাষ্ট্রের কার্যাবলি, এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়। সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারের বিভিন্ন বিভাগ পৌরনীতির আলোচনার বিষয়। নাগরিকতা পৌরনীতির মূল আলোচনার বিষয়। নাগরিকতা অর্জনের শর্তাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং সুনাগরিকতার গুণাবলি পৌরনীতিতে আলোচনা করা হয়। সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের প্রকারভেদ, এবং সংবিধানের গুরুত্ব পৌরনীতিতে আলোচনা করা হয়।
রাজনৈতিক দল গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাজনৈতিক দলের গঠন, কার্যাবলি এবং রাজনৈতিক দলের ভূমিকা পৌরনীতিতে আলোচনা করা হয়। পৌরনীতি নাগরিকদের নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। কীভাবে একজন নাগরিক সমাজে ভালোভাবে বসবাস করতে পারে, কীভাবে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে এবং কীভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা পৌরনীতি শেখায়।
পরিশেষে বলা যায়, জনাব অস্টিন যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন, তা নাগরিকের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, স্থানীয় ও আন্তর্জাতিকসহ বিভিন্ন ক্ষেত্রকে স্পর্শ করে।
(ঘ)
জনাব অস্টিনের শেষ সিদ্ধান্ত সফল হলে তার পৌরনীতির জ্ঞান আরও পরিপক্ক হবে, যা তাকে নাগরিক হিসেবে তার জাতীয় ও আন্তর্জাতিক ভূমিকা আরও সঠিকভাবে পালন করতে সাহায্য করবে।
প্রথমত, নাগরিকের অতীত নিয়ে পড়াশোনা করলে তিনি তার দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীরে প্রবেশ করতে পারবেন। এর মাধ্যমে তিনি জানতে পারবেন কীভাবে তার দেশ গঠিত হয়েছে এবং কীভার্জে তার সমাজের মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করেছে। এই জ্ঞান তাকে একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য বুঝতে সাহায্য করবে। দ্বিতীয়ত, বর্তমান সমাজব্যবস্থা সম্পর্কে জানার মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। তিনি বুঝতে পারবেন কীভাবে সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায় এবং কীভাবে একজন নাগরিক হিসেবে তিনি সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। তৃতীয়ত, ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করলে তিনি একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য পরিকল্পনা করতে পারবেন এবং একজন সক্রিয় নাগরিক হিসেবে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারবেন। চতুর্থত, স্থানীয় সরকার, যেমন ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ সম্পর্কে জানার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে কীভাবে নাগরিক সেবা প্রদান করা হয় এবং কীভাবে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখা যায় সে বিষয়ে জ্ঞান লাভ করবেন। তিনি বুঝতে পারবেন কীভাবে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা যায়। পঞ্চমত, জাতিসংঘ ও সার্কের মতো আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে জানার মাধ্যমে তিনি আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে একজন নাগরিকের ও বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। তিনি বুঝতে পারবেন কীভাবে বিভিন্ন দেশের সাথে সহযোগিতা করে বৈশ্বিক সমস্যাগুলো সমাধান করা যায়।
পরিশেষে বলা যায়, জনাব অস্টিনের শেষ সিদ্ধান্ত সফল হলে তার পৌরনীতির জ্ঞান আরও সমৃদ্ধ হবে এবং তিনি একজন সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এ জ্ঞান তাকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে।
মাসুদ সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও সচেতন মানুষ। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে সর্বদা আইন মান্য করেন এবং বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকেন। তিনি বিশ্বাস করেন যে, উন্নতির জন্য সমাজে আইনের অনুশাসন প্রতিষ্ঠা অত্যাবশ্যক।
২. সুনাগরিকের প্রধানতম গুণ কোনটি?
সুশাসন কী?
মাসুদ সাহেবের উল্লিখিত বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু কার্যকর তা ব্যাখ্যা কর।
উদ্দীপকের উক্ত বিষয়টিই সুশাসন প্রতিষ্ঠায় একমাত্র ভূমিকা পালন করে'- তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
সুনাগরিকের প্রধানতম গুণ হলো বুদ্ধি-বিবেক ও আত্মসংযম।
(খ)
সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।
(গ)
উদ্দীপকে মাসুদ সাহেব একজন সচেতন নাগরিক হিসেবে আইন মান্য করেন এবং বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকেন যা সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালিত হয়। মাসুদ সাহেবের বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত, সুশাসনের মূলভিত্তি হলো, আইনের শাসন। যখন নাগরিকরা আইন মান্য করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তখন সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। মাসুদ সাহেবের মতো প্রত্যেক নাগরিক যদি আইন মেনে চলে, তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত, সুশাসনের জন্য জরুরি হলো দুর্নীতি, স্বজনপ্রীতি, এবং অন্যান্য অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা। মাসুদ সাহেব যেহেতু বিভিন্ন অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে চলেন, তাই তিনি সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেন। সুশাসনে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা থাকে। তৃতীয়ত, মাসুদ সাহেব একজন সচেতন নাগরিক হিসেবে সমাজে আইনের শাসনের গুরুত্ব উপলব্ধি করেন এবং অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহিত করেন। মাসুদ সাহেবের মতো নাগরিকরা যখন তাদের দায়িত্ব পালন করে, তখন সরকারও জবাবদিহিমূলক আচরণ করতে বাধ্য হয় যা সুশাসনের গুরুত্বপূর্ণ উপাদান,। এছাড়া সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। মাসুদ, সাহেবের মতো নাগরিকরা যখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং অপকর্ম থেকে বিরত থাকে, তখন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
তাই বলা যায়, মাসুদ সাহেবের মতো সচেতন নাগরিকরা আইন মান্য করে এবং অপকর্ম থেকে বিরত থাকার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ, নাগরিক হিসেবে আইন মান্য করা ও অপকর্ম থেকে বিরত থাকা সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমি এর সাথে একমত নই যে, এটিই সুশাসন প্রতিষ্ঠার একমাত্র উপায়।
সুশাসন একটি বহুমাত্রিক ধারণা এবং এর জন্য আরও অনেক বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সরকার কীভাবে কাজ করছে, তা জনগণের জানার অধিকার থাকা উচিত এবং সরকারের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকা উচিত। শুধু নাগরিক সচেতন হলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যদি সরকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক না হয়। দ্বিতীয়ত, একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার বিভাগকে কোনো প্রকার প্রভাব বা চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। গণমাধ্যম সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে। চতুর্থত, কোনো দেশের যাবতীয় কার্যাবলি শুধু কেন্দ্রীয় সরকারের পক্ষে সুশৃঙ্খলভাবে সম্পাদন করা সম্ভব নয়। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব স্থানীয় পর্যায়ে প্রত্যর্পণ করা জরুরি। পঞ্চমত, সুশাসন প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে শাসন কাজের সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করা জরুরি। এছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে।
পরিশেষে বলা যায়, নাগরিক হিসেবে আইন মান্য করা ও অপকর্ম থেকে বিরত থাকা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য, তবে এটিই একমাত্র উপায় নয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, কার্যকর সংসদ, স্বাধীন গণমাধ্যম, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানবাধিকার রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, রাজনৈতিক স্থিতিশীলতা, নাগরিক সমাজের ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, সুশাসনের জন্য একটি সমন্বিত এবং সামগ্রিক পদক্ষেপ প্রয়োজন।
সুমনা ও রোমেল জাফলং এলাকার একটি পাথরভাঙা কারখানায় কাজ করে। দুইজনের কাজই হলো টুকরা পাথর ট্রাক বোঝাই করা। দুইজনের সমান কাজ হলেও সপ্তাহ শেষে সুমনাকে কম মজুরি দেওয়া হয়। এটি সুমনাকে বেশ পীড়া দেয়।
৩. স্বাধীনতা কী?
সাংবিধানিক আইন বলতে কী বোঝায়?
সুমনা কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
'সুমনা যে ধরনের সাম্য হতে বঞ্চিত সেটি ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন'- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্য সম্পাদনের অধিকারই হলো স্বাধীনতা।'
(খ)
সাংবিধানিক আইন বলতে এমন কতিপয় নীতিকে বোঝায় যার মাধ্যমে সরকারের শাসনক্ষমতা এবং শাসক ও শাসিতের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অন্যভাবে বলা যায়, প্রত্যেক রাষ্ট্রের সংবিধানে যে আইন প্রণীত হয় তাই সাংবিধানিক আইন। এ আইন অনুযায়ী আইনসভা আইন প্রণয়ন করে। সাংবিধানিক আইনে রাষ্ট্রের বিভিন্ন বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলি, শাসক ও শাসিতের সম্পর্কের রূপরেখা সম্পর্কে নির্দেশনা থাকে।
(গ)

উদ্দীপকে নারী শ্রমিকরা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত।

অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধনসম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের সমতায় অর্থনৈতিক সাম্য। নারী পুরুষ, ধনী - দরিদ্র, জাতি- ধর্ম -বর্ণ নির্বিশেষে অর্থ উৎপাদন ও অর্থ বন্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সুমন সুযোগ প্রদান করলেই অর্থনৈতিক সাম্য নিশ্চিত হবে। এক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ -জাতি ইত্যাদির কারণে বৈষম্য করা যাবে না।

উদ্দীপকের সাবিহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তার প্রতিষ্ঠানে নারী ও পুরুষ শ্রমিকের মজুরি ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এরূপ চিত্রে অর্থনৈতিক অসাম্য প্রতিফলিত হয়েছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের সাবিহা অর্থনৈতিক সম থেকে বঞ্চিত হয়েছে।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত সাম্য তথা অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য মূল্যহীন। মন্তব্যটি যথার্থ-

সাম্য হল এমন এক সামাজিক পরিবেশ যেখানে জাতি -ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে এবং সে সুযোগ-সুবিধা ব্যবহার করে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। মানুষের জীবনে তাই সাম্যের বহুরূপ দেখা যায় যা রাজনৈতিক সমূহ । যেমন -রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে বোঝায়। রাজনৈতিক অধিকার বলতে ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার, সরকারি সমালোচনা করার অধিকার বোঝায়। এ রাজনৈতিক অধিকার লাভের সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে।

অর্থনৈতিক সাম্য রাষ্ট্রে ব্যক্তিকে তার মর্যাদা প্রতিষ্ঠা সুযোগ করে দেয়। তাই ব্যক্তির মর্যাদা তথা নাগরিক অধিকার প্রতিষ্ঠা না পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার সম্ভব নয়।

বর্তমান বিশ্বের জনপ্রিয় শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। আরে গণতন্ত্রের ভিত্তি হল সাম্য। সমাজে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ হয়ে ওঠে। আর এটি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অর্থনৈতিক সাম্য। কারণ অর্থনৈতিক সাম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় আয় ও সম্পদের চরম বৈষম্য বিরাজ করে। ফলে সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। ধনীরা আরো ধনী হয় আর মানবেতর জীবন যাপন করে। এমতাবস্থায় মানুষের মাঝে জন্ম নেয় অপরাধ প্রবণতা ও সমাজবিরোধী কর্মকাণ্ড। নাগরিক হিসেবে তারা তাদের অধিকারের কথা ভুলে যায়। অভাবে তাড়নায় তারা নাগরিত্বের দায়িত্ব ও কর্তব্য বিসর্জন দেয়।

আলোচনা থেকে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা ব্যতীত রাজনৈতিক সাম্য কামনা করা অর্থহীন।

জনাব ইমরুল হাইকোর্টের একজন ব্যারিস্টার। তার প্রতিবেশী সাহিদুর রহমান সম্পত্তি অবৈধভাবে দখলসংক্রান্ত একটি বিষয়ে আইনি পরামর্শের জন্য তার কাছে আসে। ঘটনা শুনে তিনি বলেন, এ ঘটনা দ্বারা তার নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, তিনি এখন আইনের আশ্রয় নিয়ে তার অধিকার লাভ করতে পারেন।
৪. মূল্যবোধ কী?
আইন বলতে কী বোঝায়?
উদ্দীপকের আলোকে সাহিদুর রহমানের স্বাধীনতা কীভাবে ক্ষুণ্ণ হয়েছে? আলোচনা কর।
"আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক”- ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
(খ)
আইন হলো এমন কতকগুলো বিধিবদ্ধ নিয়মাবলি, যা কেবল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন সমাজের বেশিরভাগ লোক কর্তৃক স্বীকৃত, যা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ থেকে নিঃসৃত এবং যা ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। সর্বোপরি বলতে পারি, আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
(গ)
উদ্দীপক অনুসারে সাহিদুর রহমানের সামাজিক স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে।
মানুষ সভ্য সামাজিক জীবনযাপনের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করে তাকে সামাজিক স্বাধীনতা বলে। এটি কেবল স্বাধীনতাই নয় স্যামজিক অধিকারও বটে। আমাদের সংবিধান সম্পত্তি ভোগ নাগরিকের মৌলিক অধিকারসমূহের একটি। এরূপ অধিকার ক্ষুণ্ণ রাষ্ট্রের দায়িত্ব অবৈধ দখলকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। উদ্দীপকের ব্যারিস্টারের পরামর্শ থেকে স্পষ্ট হয়েছে যে, সাইদুর রহমানের সম্পত্তি ভূমি দস্যুদের দ্বারা বেদখল হয়েছে যা তার সামাজিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। উল্লেখ সামাজিক স্বাধীনতা আইনগত স্বাধীনতারই অংশ।
(ঘ)
'আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক'- উক্তিটি যথার্থ।
স্বাধীনতা হলো নিজের ইচ্ছানুযায়ী কাজ করার অধিকার, তবে সেই অধিকার যেন অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে। আর আইন হলো সেই নিয়মকানুন, যা সমাজে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং সকলের স্বাধীনতা রক্ষা করে। আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক, একটি ছাড়া অন্যটি- অর্থহীন। প্রথমতঃ আইন স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটি নিশ্চিত করে যে, প্রত্যেক নাগরিক যেন তার অধিকার ভোগ করতে পারে এবং কেউ যেন অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে। দ্বিতীয়তঃ আইন সমাজে স্বেচ্ছাচারিতা রোধ করে। এটি নিশ্চিত করে যে, কেউ যেন নিজের ইচ্ছামতো কাজ করতে না পারে এবং সকলের স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে। তৃতীয়তঃ আইন নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান করে। এটি অপরাধীদের শাস্তি দেয় এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেয়। চতুর্থতঃ আইন সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তখন নাগরিকরা স্বাধীনভাবে তাদের অধিকার ভোগ করতে পারে।
এছাড়া আইন মানুষের স্বাধীনতার সাথে দায়িত্ব যুক্ত করে। একজন নাগরিক যেমন স্বাধীনভাবে কাজ করার অধিকার রাখে, তেমনি তার কিছু দায়িত্বও রয়েছে, যা তাকে পালন করতে হয়। আইন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। এটি নিশ্চিত করে যে, সকলের সাথে সমান আচরণ করা হবে এবং কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আইন সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। যখন মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তখন সমাজে সংঘাত ও সহিংসতা কমে আসে।
তাই বলা যায়, আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। আইনু ছাড়া স্বাধীনতা অর্থহীন, কারণ আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কেউ নিরাপদ থাকবে না। আবার, স্বাধীনতা ছাড়া আইন স্বৈরাচারী হয়ে উঠবে এবং মানুষের অধিকার কেড়ে নেবে। তাই, একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য আইন ও
স্বাধীনতা উভয়েরই প্রয়োজন।

দিনাজপুর সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।