রাজশাহী কলেজ ২০২৪

এইচএসসি · পৌরনীতি ২য় পত্র

রাজশাহী কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব শিমুল শ্রেণিকক্ষে বলেন, খামার পাথরিয়া অঞ্চলে প্রধানত দুটি ধর্মের লোক বাস করত। এ দুটি ধর্মের অনুসারীদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের অধিবেশনে একটি প্রদেশের মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি শেষের বক্তব্যে বলেন যে, উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে খামার পাথরিয়া অঞ্চলটি ধর্মের ভিত্তিতে ২ টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
১. চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় কোন গভর্নর জেনারেলের সময়?
লক্ষ্ণৌ চুক্তি কী?
উদ্দীপকটি তোমার পাঠ্য পুস্তকের যে ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় তার বর্ণনা দাও।
উদ্দীপকের আলোকে জনাব শিমুলের শেষের বক্তব্যটি ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জেনারেল লর্ড কর্নওয়ালিসের সময়ে।
(খ)
১৯১৬ সালে লক্ষ্ণৌতে ভারতীয় জাতীয় কংগ্রেস ও সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে প্রতিনিধিত্ব ও শাসনতান্ত্রিক সংস্কারের বিষয়ে যে সমঝোতা হয়, তাকে লক্ষ্ণৌ চুক্তি বলে। মুসলমানদের পৃথক নির্বাচনের দাবিসহ কয়েকটি বিষয়ে দুই দলের ঐকমত্য এতে প্রতিফলিত হয়।
(গ)

উদ্দীপকটি ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেয়।

মুসলিম লীগের অধিবেশনে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে.ফজলুল হক এ প্রস্তাব উত্থাপন করেন। এতে উপমহাদেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমানসংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন এবং সংশ্লিষ্ট অঙ্গাঞ্চলের স্বায়ত্তশাসনের কথা ছিল। সংখ্যালঘুদের অধিকাররক্ষার ব্যবস্থার কথাও বলা হয়।

উদ্দীপকে একটি সম্প্রদায়ের রাজনৈতিক দলের অধিবেশনে একজন প্রদেশপ্রধান প্রস্তাব উত্থাপন করছেন—এই নির্দিষ্ট সূত্রগুলো লাহোর প্রস্তাবের সঙ্গে মিলে যায়। দ্বিজাতি তত্ত্ব তার রাজনৈতিক পটভূমি হলেও উদ্দীপকে সরাসরি উত্থাপিত প্রস্তাবটি লাহোর প্রস্তাব।

(ঘ)

উদ্দীপকে জনাব শিমুলের শেষের বক্তব্যটি হল উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে খামার পাথরে অঞ্চলে ধর্মের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।ব্যাখ্যা করা হলো :

উদ্দীপকে জনাব শেমু শ্রেণিকক্ষে বলেন খামার পাথরে অঞ্চলে প্রধানত দুটি ধর্মের লোক বাস করত এ দুটি ধর্মের অনুসারীদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের অধিবেশনে একটি প্রদেশের মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব উপস্থাপন করেন তিনি শেষের বক্তব্য বলেন বক্তব্য প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে আমার পাথরের অঞ্চলে ধর্মের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় উল্লেখিত ঘটনা।

দ্বিজাতি তত্ত্ব হল এমন একটি মতাদর্শ যেখানে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের প্রাথমিকভাবে কেবলমাত্র তাদের ধর্মের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় মুসলমান এবং হিন্দু দুটি স্বতন্ত্র জাতীয়তার পরিচয় দেয়া হয়েছে, এবং যেখানে ভাষা, বর্ণ এবং অন্যান্য বৈশিষ্টের তুলনায় ধর্মকে বেশি প্রধান্য দেয়া হয়েছে। পাকিস্তান আন্দোলন এবং ১৯৪৭ সালে ভারত বিভাগের অন্যতম কারণ ছিলো এই দ্বিজাতি তত্ত্ব। এবং এই দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পরবর্তীতে ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতকে দুই ভাগে বিভক্ত করা হয়। দুটি স্বাধীন ভারত ও পাকিস্তান নামে দেশ তৈরি করা হয়েছিল। ভারত অধিরাজ্য বর্তমান সময়ে ভারতীয় প্রজাতন্ত্র; পাকিস্তান অধিরাজ্য বর্তমান সময়ে ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে পরিচিত। বিভাজনের ঘটনাটি জেলা-ভিত্তিক অমুসলিম বা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলা ও পাঞ্জাব প্রদেশের বিভাজনের সাথে জড়িত ছিল। ভারত বিভাজনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী, রাজকীয় ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, রেল ও কেন্দ্রীয় কোষাগারও বিভক্ত করে দেওয়া হয়। এই বিভাজনটি ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭-এ বর্ণিত হয়েছিল এবং এর ফলে ভারতে ব্রিটিশ রাজ বা ক্রাউন শাসনের অবসান ঘটে। দুটি স্ব-শাসিত দেশ ভারত ও পাকিস্তান আইনত ১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে অস্তিত্ব লাভ করে।

স্বাধীন সার্বভৌম 'বাংলা রাষ্ট্র' গঠনের প্রস্তাব এবং এর ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রকাশিত হলে 'হিন্দু মহাসভ কংগ্রেসের প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ অবাঙালি নেতাগণ এর বিরোধিতা শুরু করেন। এসব সাম্প্রদায়িক ও ধর্মান্ধ নেতাগণ ভার বিভক্তির সাথে সাথে বাংলা এবং পাঞ্জাবের বিভক্তিরও দাবি জানান। ১৯৪৭ সালের জুন মাসে মুসলিম লীগের কাউন্সি অধিবেশনে মি. জিন্নাহর প্ররোচনায় অবাঙালি মুসলিম লীগ নেতাদের সমর্থনে ভারত বিভক্তি সংক্রান্ত মাউন্টব্যাটেনের '৩ জ পরিকল্পনা' গৃহীত হয়। বাংলা প্রদেশের অধিবাসী হয়েও খাজা নাজিমুদ্দিন এবং মওলানা আকরাম খান সেদিন জিন্নাহকে সমর্থন করেছিলেন, অখণ্ড বাংলাকে নয়। তবে আবুল হাশিমসহ ৭ জন প্রতিনিধি এ সিদ্ধান্তের জোরালো প্রতিব করেছিলেন। ৩২ এর ফলে ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয় এবং এর পাশাপাশি বাংলা বিভক্ত হয়ে পূর্ব অভ 'পাকিস্তানের' সাথে এবং পশ্চিম অংশ ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়।

নবাবের তাম্বু ব্রিটিশের একটি উপনিবেশ ছিল। উক্ত উপনিবেশের শেষ ভাইসরয়ের পরিকল্পনার আলোকে ব্রিটিশ আইনসভা একটি আইন পাস করে। উক্ত আইনের ফলে নবাবের তাম্বুতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটে।
২. অসহযোগ আন্দোলন শুরু করেন কে?
দ্বৈত শাসন কী?
উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে অংশের মিল রয়েছে তার প্রধান প্রধান ৩ বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপকের আলোকে উক্ত আইনের তাৎপর্য ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
ব্রিটিশ শাসনামলে মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত, মুসলিমদের খেলাফত আন্দোলনের সাথে একাত্ম হয়ে ঘোষণা করেছিলেন অসহযোগ আন্দোলনের।
(খ)

একই স্থানে দুই রকম শাসনব্যবস্থা প্রচলন। একটা ছিল দায়িত্বহীন ক্ষমতা আর একটা ক্ষমতাহীন দায়িত্ব। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল বাংলায় নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব অপরদিকে কোম্পানির কাছে ছিল দায়িত্বহীন প্রচুর ক্ষমতা, বিশেষ করে আর্থিক ক্ষমতা। এই ব্যবস্থাকে একসঙ্গে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়।

'দ্বৈতশাসন' বলতে কোনো প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। সাধারণত এরূপ ক্ষেত্রে দ্বৈতশাসনের প্রশাসনিক বিষয়সমূহকে দু ভাগে বিভক্ত করা হয় এবং এগুলো পরিচালনার জন্য দু ধরনের প্রশাসনিক কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়। ১৯১৯ সালের ভারত শাসন আইন দ্বারা প্রদেশগুলোতে এরূপ দ্বৈতশাসন প্রবর্তন করা হয়েছিল। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত'-এ দু ভাগে বিভক্ত করা হয়। বিচারবিভাগ ভূমিরাজস্ব, পুলিশ, জেল, ভূমির উন্নয়ন ও কৃষিঋণ, ত্রাণ, সেচ, সংবাদপত্র ও প্রকাশনা নিয়ন্ত্রণ, বনজ শিল্প, বিমা শিল্প, গৃহনির্মাণ ঋণদান, শ্রমিক সমস্যার সমাধান, খাল খনন ও বাঁধ নির্মাণ প্রভৃতি সংরক্ষিত বিষয় পরিচালনার দায়িত্ব গভর্নর ও তাঁর কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত হয়। অপরদিকে কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ প্রভৃতি হস্তান্তরিত বিষয়ে পরিচালনার ভার গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভার উপর ন্যস্ত হয়। প্রাদেশিক গভর্নর হস্তান্তরিত বিষয় পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অনুযায়ী পরিচালিত হতেন।

(গ)

উদ্দীপকের সঙ্গে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মিল রয়েছে। শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের ৩ জুন পরিকল্পনার ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট এ আইন পাস করে; এর মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।

তিনটি প্রধান বৈশিষ্ট্য হলো—

১. ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডমিনিয়ন গঠনের বিধান।
২. উভয় ডমিনিয়নের গণপরিষদকে নিজ নিজ সংবিধান রচনা ও আইন প্রণয়নের কর্তৃত্ব প্রদান।
৩. ভারতীয় দেশীয় রাজ্যগুলোর ওপর ব্রিটিশ পরমাধিকার এবং ভারত সচিবের কার্যালয়সহ পূর্বতন ঔপনিবেশিক নিয়ন্ত্রণের অবসান।

১৮৬১ সালের পরিষদ আইন ব্রিটিশ শাসনের অবসান ঘটায়নি; তাই সেটি এ উদ্দীপকের সঠিক উত্তর নয়।

(ঘ)

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডমিনিয়নের জন্ম দেয়।

এ আইনের ফলে দুই রাষ্ট্রের গণপরিষদ নিজ নিজ সংবিধান প্রণয়ন এবং আইন তৈরির কর্তৃত্ব পায়। ব্রিটিশ সরকারের পূর্বতন ঔপনিবেশিক নিয়ন্ত্রণ ও দেশীয় রাজ্যগুলোর ওপর পরমাধিকার শেষ হয়।

উদ্দীপকে শেষ ভাইসরয়ের পরিকল্পনা, ব্রিটিশ পার্লামেন্টের আইন এবং ঔপনিবেশিক শাসনের অবসান—এই সম্পর্কটিই নির্দেশিত হয়েছে। তবে স্বাধীনতার পাশাপাশি দেশভাগে সাম্প্রদায়িক সহিংসতা, উদ্বাস্তু সমস্যা ও সীমানা-বিরোধও সৃষ্টি হয়।

অতএব আইনটি রাজনৈতিক স্বাধীনতার ঐতিহাসিক ভিত্তি হলেও সব সামাজিক ও রাজনৈতিক সমস্যার তাৎক্ষণিক সমাধান ছিল না।

কেন্দ্রের ‘?’ থেকে চারপাশে ছয়টি শাখা:

অবস্থান লেবেল
ওপরের বাম লিখিত
মাঝের বাম গণতন্ত্র
নিচের বাম মৌলিক অধিকার
ওপরের ডান জাতীয়তাবাদ
মাঝের ডান সমাজতন্ত্র
নিচের ডান ধর্মনিরপেক্ষতা
৩. বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?
বেঙ্গল প্যাক্ট কী?
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে কী বসবে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
বঙ্গভঙ্গের সময় পূর্ব বঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন- বামফিল্ড ফুলার।
(খ)

বেঙ্গল প্যাক্ট একটি চুক্তি যা ১৯২৩ খ্রিষ্টাব্দে বাংলার মুসলিম ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক পার্থক্যজনিত সমস্যা সমাধানকল্পে সম্পাদিত হয়েছিল। চুক্তির উদ্যোক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মুসলিমদের সাথে হিন্দুদের রাজনৈতিক অংশীদারত্বের পক্ষপাতী ছিলেন।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন অসাম্প্রদায়িক ও উদার মনের রাজনীতিবিদ। তিনি উপলব্ধি করেছিলেন যে, বাংলার শতকরা ৬০ জন মানুষ মুসলমান। অথচ সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তিনি বিশ্বাস করতেন যে, ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীকে মুক্ত ও স্বাধীন করতে হলে প্রয়োজন হিন্দু-মুসলমান ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। এজন্য তিনি স্যার আব্দুর রহিম, স্যার আব্দুল করিম, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌলভী মজিবর রহমান প্রমুখ মুসলমান নেতার সাথে আলাপ-আলোচনার পর ১৯২৩ সালে 'বেঙ্গল প্যাক্ট' নামে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এর ফলে হিন্দু-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়। মুসলমান জনগণের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভের সুযোগ সৃষ্টি হয়।

(গ)

উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে সংবিধান হবে নিম্নে ব্যাখ্যা করা হলো:

সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানের সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, সিগন্তের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কের প্রকৃতি সুস্পষ্টরূপে লেখা থাকে |

উদ্দীপকে দেওয়া আছে লিখিত, জাতীয়তাবাদ ,গণতন্ত্র, সমাজতন্ত্র, মৌলিক অধিকার ,ধর্মনিরপেক্ষতা যেগুলো মূলত বাংলাদেশ সংবিধানের প্রকৃত ও বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্য:

১. লিখিত সংবিধান : বাংলাদেশ সংবিধান লিখিত। ১৫৩ টি অনুচ্ছেদবিশিষ্ট ৮২ পৃষ্ঠার এ সংবিধান ১১ টি ভাগে বিভক্ত এবং এর একটি প্রস্তাবনাসহ ৪ টি তফসিল ছিল।

২. দুষ্পরিবর্তনীয় সংবিধান : বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সাধারণত সংসদের দুই-তৃতীয়াংশ ভোটে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পাস করানো যায়।

৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে' রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। ৪ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মূলনীতিগুলে আদালত কর্তৃক বলবৎ যোশা না হলেও এবং এগুলো আইনের মর্যাদা ভোগ না করলেও রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার সময় এসব ও প্রভাবান্বিত হবেন।

৪ মৌলিক অধিকার : মৌলিক অনিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। সুতরাং সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করায় এগুলোর গুরুত্বও বৃদ্ধি পায়। জীবনধারণের অধিকার সর্বোচ্চ আইন। সুতরাং সংবিধানে মৌধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্ম চর্চার অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত হয়।

৫. এককেন্দ্রিক শাসন: সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কে সরকারই সব ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভাই সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা।

৬. প্রজাতন্ত্র: বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান। তাঁর নামে রাষ্ট্রের শাসন কাজ পরিচালিত

৭. সংবিধানের প্রাধান্য: সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানে 'অনুচ্ছেদ ৭'-এ বলা হয়েছে। সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও সালে অমতার মুঅিভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই যে, "প্রজাতন্ত্রের হবে। রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন।

৯. সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য সংবিধানের 'অনুচ্ছেদ ৭ খ'-তে বলা হয়েছে লে"সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলি সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একান ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলি সংযোজন, পরিবর্ত প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে"।

১০. সংসদীয় গণতন্ত্র: বাংলাদেশ সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধী মন্ত্রিসভার হাতে দেশের শাসনকার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। জাতীয় সংসদ সমস্ত ক্ষমতার উৎস। মন্ত্রিসভার সদস্যগ একক এবং যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী। প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্র পরামর্শমত কাজ করেন। ইত্যাদি।

পরিশেষে, সংবিধান বলতে কতোগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালাকে বোঝায় । যা কোন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্ম্পক নির্ণয় করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের ও বণ্টনের নীতি নির্ধারণ করে । আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান এক অপরিহার্য দলিল ।

(ঘ)

উদ্দীপকে সংবিধানের কথা বলা হয়েছে। সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে চারটি। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা : ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছিল। মূল সংবিধানে বলা হয়েছিল যে, বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মের অপব্যবহার বিলোপ করা হবে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম পালন, চর্চা ও প্রচার করতে পারবে। কোনো বিশেষ ধর্মাবলম্বী ব্যক্তির প্রতি বিশেষ সুযোগ-সুবিধা বা তার প্রতি কোন বৈষম্যমূলক আচরণ করা হবে না। ২০১১ সালে প্রণীত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনে বলা হয়েছে যে,

'ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য

১. সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,

২.রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,

৩. রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার

৪.কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, বিলোপ করা হইবে'।

ধর্ম নিরপেক্ষতা ১৯৭২ সালের বাংলাদেশের প্রাথমিক সংবিধানের চারটি প্রধান মূল ভিত্তির মধ্যে একটি।ধর্ম নিরপেক্ষতা ভিত্তিটি ১৯৭৭ সালে জিয়াউর রহমান সংবিধান থেকে সরিয়ে ফেলেন যা পুনঃস্থাপন করেন " পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহ্‌র উপর " দ্বারা এবং ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হয়। ২০১০ সালে বাংলাদেশ সর্বোচ্চ আদালতধর্ম নিরপেক্ষতাকে সংবিধানের একটি মূল মতবাদ হিসাবে পুনঃস্থাপন করেন। তবে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে বহাল ছিল।বাংলাদেশর ৯০ ভাগেরও বেশি মানুষ মুসলিম,বাকি অংশ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য।বছরজুড়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ বিভিন্ন ধরনের ধর্ম নিরপেক্ষ অনুষ্ঠান উৎযাপন করে। দক্ষিণ এশিয়ার ধর্ম নিরপেক্ষতা পশ্চিমা দের থেকে অনেক ক্ষেত্রেই পৃথক যেখানে তারা নিশ্চিতভাবে রাষ্ট্র এবং উপাসনালয়কে পৃথক অবস্থায় রাখে। এর পরিবর্তে এখানে কোন রাষ্ট্র বা সাম্প্রদায়িক বৈষম্যের স্বীকার না হয়ে যেকোনো ধর্ম চর্চা করা একটি ব্যক্তির স্বাধীনতা ।

স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশের নিজস্ব কোনো নিয়মনীতি ছিল না। হয় ব্রিটিশ, নয়তো পাকিস্তান এই দুই নীতিতেই চলেছে, কিন্তু স্বাধীনতার মাত্র ১০ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান রচনা করে বাংলাদেশকে একটি সুন্দর শব্দ উপহার দেন, যার নাম ‘ধর্মনিরপেক্ষতা’।

বাংলাদেশের মানুষ সবসময়ই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল। যদি আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হতে শুরু করে আধুনিক যুগের দিকে তাকাই, তাহলে দেখবো বাঙালি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসই শুধু করে না তারা ধর্মনিরপেক্ষতাকে পছন্দও করে। সাম্প্রদায়িক চিন্তা কখনোই মানুষের সঙ্গে মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে দেয় না। কেবলই মানুষের সঙ্গে মানুষের বিভেদ সৃষ্টি করে, দূরত্ব বাড়িয়ে দেয়। একটি রাষ্ট্র যখন গঠিত হয়, তখন সেখানে নানা সম্প্রদায়ের লোক এসে ভির জমায়। এই নানা সম্প্রদায়ের ভাব-ভাষা-সংস্কৃতিও হয় নানা রকমের। আর এজন্যই পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রেই বর্ণিল সংস্কৃতি দেখা যায়। এই বহুবর্ণতাই রাষ্ট্রের প্রাণ। ওই বহুবর্ণতা চাই বলেই আমরা ক্রসেড কিংবা জেহাদ চাই না, আল-কায়েদা কিংবা বকোহারাম চাই না, চাই না তালেবান কিংবা আইএস-আনসারউল্লাহ বাংলা টিমের মতো ভয়ঙ্কর জঙ্গী সংগঠন। ধর্মনিরপেক্ষতা এই বহুবর্ণ সংস্কৃতিকে টিকিয়ে রেখে রাষ্ট্রীয় ঐক্য বা ভৌগোলিক ঐক্য টিকিয়ে রাখে।

মিস ফাতিমা তুজ-যোহরা শ্রেণিকক্ষে পাটুল মিনি কক্সবাজার” রাষ্ট্রের সমাধানের মৌলিক অধিকার বিষয়ে পাঠদানকালে বলেন যে, এই সংবিবধানে "আইনের দৃষ্টিতে সকলের সমতা, সরকারি নিয়োগ লাভের সুযোগের অধিকার, জবরদস্তি শ্রম নিষিদ্ধ, আইনের আশ্রয়লাভের অধিকারসহ একাধিক মৌলিক অধিকার রয়েছে।" তিনি শেষের বক্তব্যে বলেন যে, মৌলিক অধিকারসমূহ রক্ষা বা বলবৎ করার উপায় এই সংবিধানেই, সন্নিবেশিত করা হয়েছে।
৪. ১৯০৯ সালের ভারতীয় পরিষদ আইন এর অপর নাম কী?
১৯৩৫ সালের ভারত শাসন আইনের হস্তান্তরিত দুইটি ক্ষমতার নাম লিখ।
উদ্দীপকের যে বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে তার বর্ণনা দাও।
উদ্দীপকের আলোকে মিস ফাতিমা তুজ-যোহরার শেষের বক্তব্যটি মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
১৯০৯ সালের ভারতীয় পরিষদ আইন ' মর্লে মিন্টো সংস্কার ভারতীয় কাউন্সিল আইন 1909' নামেও পরিচিত।
(খ)

১৯৩৫ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় দ্বৈতশাসনের পরিকল্পনা অনুযায়ী সংরক্ষিত বিষয় ছাড়া অন্যান্য কেন্দ্রীয় বিষয় ভারতীয় মন্ত্রীদের দায়িত্বে দেওয়ার বিধান ছিল। যেমন বাণিজ্য ও যোগাযোগসংক্রান্ত বিষয় হস্তান্তরিত অংশে পড়ত। তবে কেন্দ্রীয় যুক্তরাষ্ট্র ও দ্বৈতশাসনের পরিকল্পনা বাস্তবে কার্যকর হয়নি।

প্রদেশে ১৯১৯ সালের সংরক্ষিত-হস্তান্তরিত বিভাজন ১৯৩৫ সালের আইনে বিলোপ করা হয়। তাই প্রশ্নটিতে কেন্দ্রীয় না প্রাদেশিক ব্যবস্থা বোঝানো হয়েছে, তা পরিষ্কার থাকা প্রয়োজন।

(গ)

উদ্দীপকে যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে তা হলো বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ। নিম্নে বর্ণনা দেওয়া হলো:

মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ-সুবিধা যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। নাগরিকদের ব্যক্তিত্ব ও প্রতিভার বিকাশের জন্য মৌলিক অধিকার একান্ত প্রয়োজনীয়। সংবিধানের সংশোধন কিংবা দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যায় না। মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকায় এগুলোর শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়। সুতরাং মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের ও ব্যক্তির ব্যক্তিত্বকে বিকাশের জন্য সেসব অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম সংবিধানে সন্নিবেশিত এবং স্বরকারের পক্ষে অলঙ্ঘনীয়।

বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ :

১. আইনের দৃষ্টিতে সমতা: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ২. ধর্ম প্রভৃতি কারণে বৈষম্যহীনতা: কেবল ধর্ম, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। জনগণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। তবে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবে।

৩. সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা: প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে নাগরিকদের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের সুযোগের সমতার ক্ষেত্রে বৈষম্য প্রদর্শন করা যাবে না।

৪. উপাধি, সম্মান ও ভূষণের বিলোপসাধন: রাষ্ট্রপতির পূর্ব-অনুমোদন ব্যতীত কোনো নাগরিক বিদেশি রাষ্ট্রের নিকট থেকে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করবে না। তবে সাহসিকতার জন্য পুরস্কার বা একাডেমিক পুরস্কার গ্রহণের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

৫. আইনের আশ্রয় লাভের অধিকার: আইনের আশ্রয় লাভ করার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। এজনা আইনানুযায়ী ব্যতীত কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে এরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

৬. জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার: রক্ষণ আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তিস্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না।

৭. গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ: গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না। কোনো ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের চব্বিশ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করা হবে এবং আদালতের আদেশ ব্যতীত তাকে উক্ত সময়ের অধিককাল আটক রাখা যাবে না। তবে কোনো বিদেশি শত্রুর ক্ষেত্রে এবং নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির ক্ষেত্রে উপরোক্ত কোনো কিছুই প্রযোজ্য হবে না।

৮. জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ: সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এ বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। তবে ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। ইত্যাদি।

(ঘ)

মিস ফাতিমার শেষ বক্তব্যের অর্থ হলো, সংবিধান মৌলিক অধিকার স্বীকার করার পাশাপাশি তা বলবৎ করার প্রতিকারও নির্ধারণ করেছে।

বাংলাদেশের সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সাধারণ আইন অসামঞ্জস্যের পরিমাণে বাতিল।৪৪ অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে যাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ উপযুক্ত আদেশ ও নির্দেশ প্রদান করতে পারে।

উদ্দীপকে আইনের সমতা, সরকারি নিয়োগে সমান সুযোগ, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ ও আইনের আশ্রয়ের মতো অধিকার উল্লেখ আছে। এগুলো লঙ্ঘিত হলে সংবিধাননির্ধারিত বিচারিক প্রতিকার চাওয়াই শেষ বক্তব্যটির তাৎপর্য।

জীবন ও ব্যক্তিস্বাধীনতার বিধান ৩২ অনুচ্ছেদে এবং সম্পত্তির অধিকার ৪২ অনুচ্ছেদে আছে—এগুলোকে এক অনুচ্ছেদের একই দাবি হিসেবে দেখানো ঠিক নয়। কার্যকর স্বাধীন বিচার বিভাগ ও আইনানুগ প্রশাসন এসব অধিকাররক্ষাকে বাস্তব অর্থ দেয়।

রাজশাহী কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।