সোনার বাংলা কলেজ ২০২৪

এইচএসসি · পৌরনীতি ২য় পত্র

সোনার বাংলা কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে দু'ভাগে ভাগ করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে পৃথক দুটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত করে।
১. ভাষা আন্দোলন কী?
ফরায়েজী আন্দোলন বলতে কী বুঝায়?
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কী ? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন করা হয়, তাকে ভাষা আন্দোলন বলে।
(খ)

ফরায়েজি আন্দোলন হচ্ছে উনিশ শতকে হাজী শরিয়তউল্লাহ কর্তৃক প্রবর্তিত ধর্ম সংস্কারমূলক আন্দোলন।

‘ফরজ’ শব্দ থেকে ‘ফরায়েজি’ নামের উৎপত্তি, ফরজ শব্দের অর্থ হলো অবশ্য পালনীয়, হাজী শরিয়ত উল্লাহর উদ্দেশ্য ছিল ফরায়েজি আন্দোলনের মাধ্যমে ধর্মীয় অনাচার ও কুসংস্কারগুলো দূর করে মুসলমানদের ধর্মের জ্ঞানে উৎসাহী করা এবং তাদেরকে উদার দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলা।

(গ)

উদ্দীপকের সাথে আমার পঠিত ঐতিহাসিক ঘটনা ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে।

বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা, এটি মূলত করা হয়েছিল প্রশাসনিক, সুবিধার জন্য, তাছাড়া এটি অর্থনীতির দিক থেকেও পূর্ববঙ্গকে অগ্রসর করে।

উদ্দীপকে নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুভাগে ভাগ করে, তেমনই ১৯০৫ সালে ভারতে অবিভক্ত বাংলা প্রদেশকে দুইভাগে ভাগ করেন, একটি গঠিত হয় পার্বত্য ত্রিপুরা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম নিয়ে, এর নাম হয় পূর্ববাংলা ও আসাম প্রদেশ, ঢাকাকে এই প্রদেশের রাজধানী করা হয়, অন্যদিকে, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ, এর রাজধানী হয় কলকাতা, এই বিভাজন বাংলার অর্থনৈতিক, সামাজিক ও প্রাদেশিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, উদ্দীপকের ঘটনা আমাদের ১৯০৫ সালের বজ্ঞাভঙ্গের কথাই মনে করিয়ে দেয়।

(ঘ)

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ বঙ্গভঙ্গের মূলে রয়েছে জাতীয়বাদী আন্দোলনকে নস্যাৎ করা- বক্তব্যটি যথার্থ।

১৯০৫ সালের বঙ্গভঙ্গের পেছনে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ থাকলেও এর অন্যতম কারণ ছিল রাজনৈতিক তথা ভারতবাসীর জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা।

ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতীয়রা নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়, ফলে জনগণের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশ ঘটে। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারতে জ্যাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, এই জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠে কলকাতা। এসব আন্দোলনের সঠিক বিচার হয় না, বরং ব্রিটিশ শাসকরা তাদের ভাগ কর, শাসন কর নীতি প্রয়োগ বারে বাংলাকে ভাগ করে বাঙালির মনোবল ভাঙার চেষ্টা করে। এছাড়া বড় বড় প্রভাবশালী মানুষেরা বঙ্গভঙ্গের প্রতি সমর্থন জানায়, তারা সাধারণ মানুষকে বোঝাতে থাকে যে, নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ব বাংলার মুসলমানরা নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাবে, সাধারণ জন্যগণের মতামতকে অগ্রাহ্য করেই বঙ্গভঙ্গ করা হয়।

ফলস্বরূপ, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হিন্দু ও মুসলিমদের মধ্যে দূরত্ব তৈরি করা হয়, তাদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি হয়। হিন্দু সমাজের দ্রুত উন্নয়নকে সরাসরি বাধা দেওয়া হয়, তাছাড়া এই দুই সম্প্রদায়ের মধ্যকার অনৈক্য ভারতে- ব্রিট্রিশ শাসনকে আরো শক্তি সুগিয়েছিল।

আজ বাঙালি জাতির বিশেষ দিন। রহিমের কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণ খালি পায়ে প্রভাত ফেরিতে বের হন। প্রভাতফেরি শেষে তারা কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তারপর কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অনেকে এই বিশেষ দিনের গুরুত্ব তুলে ধরেন। কলেজের মাননীয় অধ্যক্ষ বলেন, এই আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে।
২. ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
‘তমুদ্দন মজলিস ' সম্পর্কে লিখ।
উদ্দীপকে যে দিবসের ইঙ্গিত করা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্যা কর ।
উদ্দীপকে রহিমের কলেজের অধ্যক্ষের মন্তব্যের সাথে তুমি কী একমত ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম।
(খ)

তমদ্দুন মজলিস ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন।

পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলে তমুদ্দিন মজলিস বাংলা ভাষা আন্দোলন সূচনা করে।

(গ)

উদ্দীপকে যে দিবসের ইঙ্গিত করা হয়েছে সেটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন হয়, তাকে ভাষা আন্দোলন বলে।

পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ নিয়ে মতবিরোধ শুরু হয় ১৯৪৭ সালের আগে থেকেই, তবে ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা এবং রাষ্ট্রভাষা করার দাবি ব উত্থাপিত হয়। মাতৃভাষার দাবিতে আন্দোলন শুরু হয়। মাতৃভাষার দাবিতে ১৯৫২ সালের ২১, ২২.২৩ তারিখে প্রাণ দিতে হয় কতিপয় কিশোর যুবককে, এ আন্দোলনই ভাষা আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়।

বাঙালি জাতির জীবনে এই দিবসের তাৎপর্য অনেক গভীর, এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তার উন্মেষ ঘটে, জনগণের মধ্যে ভাষাভিত্তিক ড্যাতীয়তাবোধ জন্ম নেয়, এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা,স্বতন্ত্র অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠে, আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জন্যগণ ভাষা উপলব্ধি করে যে সংগ্রামের মধ্য দিয়েই তাদের ভালোভাবে বেঁচে থাকার পথ খুঁজতে হবে, পাকিস্তান রাষ্ট্রের বাইরেও হতে পারে তাদের আলাদা ভূখণ্ড।

(ঘ)

উদ্দীপকে রহিমের কলেজের অধ্যক্ষের মন্তব্যের সাথে আমি একমত।

ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনে সূচনা করে, ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছিল, সাহস দিয়েছিল, ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি স্বাধীনতা আন্দোলনের দিকে অগ্রসর হয়।

বর্তমান বাংলাদেশের অধিবাসীরা একসময় পাকিস্তান রাষ্ট্রের সদস্য ছিল, পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই বাঙালিরা বিভিন্নভাবে বঞ্চিতও অবহেলিত হচ্ছিল, যেমন বেশিরভাগ জণগন বাংলায় কথা বললেও উর্দুকে জোর করে রাষ্ট্রভাষা করা হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি জানালেও সেই দাবি বিভিন্নভাবে উপেক্ষা করা হয়, উর্দু অক্ষরে বাংলার প্রচলন করার অপচেষ্টা করে, তাদের এই অপচেষ্টার বিপক্ষে ছাত্ররা রাজপথে নামে, তাদের সাথে সাধারণ জনগণ আন্দোলনে যোগ দেয়। পরবর্তীতে ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা সংগ্রাম হয়। ১৯৫২ সালে ভাষাকে প্রতিষ্ঠা করার পরই, ১৯৭০ সালে নির্বাচন করে। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতি তার মতামতের অধিকার প্রকাশ করে, আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এভাবে বাঙালি জাতি তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠে, বাঙালি জাতি তার নিজের একটা ভূখন্ড, নিজের একটা দেশ চায়, যার জন্য ১৯৭১ সালে বাঙালি, জাতি ঝাঁপিয়ে পড়ে আরেক সংগ্রামে। ছাত্র থেকে শ্রমিক সকলে অংশ নেয় এই যুদ্ধে, কেউ সরাসরি যুদ্ধ করে, আবার কেউ খবর সংগ্রহ করে দেয়, কেউবা আশ্রয় দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। ভাষা আন্দোলনের সেই শহীদদের স্মরণ করে শহিদ হয় আরো কিছু তাজা প্রাণ, এই প্রাণের বিনিময়ে স্বাধীনতা সংগ্রাম সফল হয়।

নিয়াজ উদ্দিন সাহেব একজন খ্যাতনামা মুসলিম রাজনীতিবিদ। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার জন্য তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করেন । উক্ত প্রস্তাবে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত ছিল।
৩. বঙ্গভঙ্গ কী?
যুক্তফ্রন্ট বলতে কী বোঝায় ?
নিয়াজ উদ্দিন সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
তোমার পঠিত উক্ত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল –তুমি কী এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ লিখ।
সমাধান ও উত্তর
(ক)
১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে বিভাজন করাই হলো বঙ্গভঙ্গ।
(খ)
যুক্তফ্রন্ট হলো, পাকিস্তানের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য বিরোধী দল মিলে গঠিত একটি রাজনৈতিক মঞ্চ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তারিখে কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, গণতন্ত্রী দল ও খিলাফতে রব্বানী পার্টি মিলে একসাথে যুক্তফ্রন্ট গঠন করে।
(গ)

নিয়াজ উদ্দিন সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে আমার পঠিত 'লাহোর প্রস্তাব' এর সাদৃশ্য রয়েছে ব্রিটিশ ভারতের ইতিহাসে লাহোর প্রস্তাব একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে ভারতের উত্তর- পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ একাধিক, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত হয়। এটিই লাহোর প্রস্তাব নামে পরিচিত। লাহোর প্রস্তাব মূলত ভারত উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি হিসেবে উত্থাপিত প্রস্তাবনা, এই প্রস্তাবটি মুসলিমদের অধিকার সংরক্ষণের জন্য করা হয়েছিল।বাংলার মুসলমান্যগণ, যারা উনিশ ও বিশ শতকের প্রথমে নিজের যে পরিচয় খুঁড়ো পেয়েছিল, তা পরিশেষে লাহোর প্রস্তাবের মাধ্যমে সন্ধান পায়।

উদ্দীপকে নিয়াজ উদ্দিন সাহেব একজন খ্যাতনামা মুসলিম রাজনীতিবিদ। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক রাষ্ট্রের প্রস্তাব দেন, ঠিক তেমনই শেরে বাংলা এ কে ফজলুল হক মুসলমানদের জন্য লাহোর প্রস্তাবটি উপস্থাপন করেন।

(ঘ)

লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদোশের বীজ, নিহিত ছিল, বক্তব্যটির সাথে একমত,

১৯৪০ সালে লাহোর প্রস্তাবটি শেরে বাংলা এ.কে. ফজলুল হক উত্থাপন করেন, এই প্রস্তাবের মূল বিষয় ছিল মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করা।

লাহোর প্রস্তাব শুধু পাকিস্তানের ভিত্তি ছিলনা - এটি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালি ড্যাতীয়তাবাদী আন্দোলনেরও অন্যতম ভিত্তি, লাহোর প্রস্তাবে শুধু মুসলমানদের জন্য একাধিক রাষ্ট্র গঠনের দাবি করা হয়নি, বরং এর অন্যতম প্রধান দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্বশাসন, লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে বাঙালি জাতির মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়, তা প্রতিফলিত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, এছাড়া ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচিতে লাহোর প্রস্তাবের সরাসরি উল্লেখ রয়েছে। লাহোর প্রস্তাবের মূলধারাকে গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্টত প্রতীয়মান হয় যে, লাহোর প্রস্তাবের উদম্যই ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উৎসাহ, লাহোর প্রস্তাবের উদ্যোক্তাগণ দুটি মুসলিম রাষ্ট্র স্থাপনের কথা বলেছিলেন, যার কারণে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, পাকিস্তান রাষ্ট্র থেকেই বাংলাদেশের সৃষ্টি, পাকিস্তান রাষ্ট্র নাহলে এতবড় ভূখন্ডের ভারতবর্ষ থেকে বাংলাদেশ হওয়া সম্ভব হতো না, তা লাহোর প্রস্তাবের সংঘটিত বাঙালিই পরবর্তীতে বাংলাদেশ নামক নতুন দেশের জন্য লড়াই করেছিল, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের ১১ দফা এসবই লাহোর প্রস্তাবভিত্তিক স্বায়ত্তশাসনের দাবিকে কেন্দ্র করে গড়ে উঠা তরেকটি তীব্র প্রতিবাদ।

'ক' রাষ্ট্রের সরকারের শোষণ, নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে জনগণ ঐক্যবদ্ধ হয়। ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা শাসকগোষ্ঠীর নিকট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়ে কিছু দাবী উত্থাপন করেন।
৪. হাজী শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহন করেন?
কেন নবাব আবদুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়?
উদ্দীপকের সাথে তোমার পঠিত ছয়দফা কর্মসূচির কোনো সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত কর্মসূচি ছিল বাঙালির বেঁচে থাকার দাবি – বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
হাজী শরীয়তউল্লাহ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমার শ্যামাইল গ্রামের জন্মগ্রহণ করেন।
(খ)
আধুনিক শিক্ষায় বাংলার মুসলমানদের উদ্বুদ্ধ করার জন্য নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়,স্যার সৈয়দ আহমদ খান ছিলেন একজন সমাজ সংস্কারক, তিনিই মুসলমানদের শিক্ষার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন, পরবর্তীতে আব্দুল লতিফ পুনরায় সেই চেষ্টা করেন। তাই নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।
(গ)

উদ্দীপকের সাথে আমার পঠিত ছয়দফা কর্মসূচির সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকের মতো, বাঙালি ত্যাতির রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক মুক্তির অন্য বঙ্গবন্ধু ৫ ও ৬ ই ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে ৬ দফা দাবি পেশ

বঙ্গবন্ধু পেশকৃত ৬ দফাগুলো হলো:

১. সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্তবয়স্কর ভোটে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে।

২. যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়, অবশিষ্ট সকল বিষয়ে প্রদেশ বা অঙ্গ রাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে,

৩. দেশে দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথবা সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে।

৪. সকল প্রকার রাজস্ব সম্পর্কিত ক্ষমতা থাকবে সরকারের প্রাদেশিক বা আঞ্চলিক বিভাগের হাতে। আদায়কৃত অর্থের এবাটি অংশ কেন্দ্রীয় সরকার পাবে
৫. বৈদেশিক মুদ্রার উপর প্রদেশ বা অজগরাজ্য, গুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে,

৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য অঙ্গ রাজ্যগুলো আধা সামরিক বাহিনী বা মিলিশিয়া রাখতে পারবে।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত কর্মসূচি অর্থাৎ ৬ দফা' ছিল বাঙালির বেঁচে থাকার দাবি।

৬ দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশকৃত কিছু দাবি, যাঁ বাঙালি জাতির অর্থনৈতিক, সামরিক অধিকারের প্রতিফলন, ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ-বাঙালি ড্যাতীয়তাবাদের মূলে ছিল ছয় দফা কর্মসূচি, ছয় দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে একটি আন্দোলনে রূপ দান করে, এই বাঙালি জাতীয়তাবাদী চেতনার ফসলই আত্যকের স্বাধীন বাংলাদেশ, এই ছয় দফা কর্মসূচি বাঙালি জাতিকে প্রেরণা যুগিয়েছিল স্বৈরাচারী ও গণ-বিরোধী শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে, ব্রিটিশ সরকার এই আন্দোলন দমনে যতই নিষ্ঠুর হয়ে উঠেছিল, আন্দোলন ততই দ্রুত দানা বাঁধতে থাকে, বাঙালি জাতীয়তাবাদও ততই সংহত রূপ লাভ করতে থাকে।

ছয় দফা আন্দোলনই সর্বপ্রথম এদেশে গণমুখী আন্দোলন গড়ে তোলে, ছয় দফার পরই বাঙালি জনগন আপসহীন লড়াই চালানোর শিক্ষা গ্রহণ করে। বাঙালিরা ছয় দফাভিত্তিক। স্ব-ধিকার আন্দোলনের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ১৯৬৯ সালে ব্যাপক গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং চূড়ান্ত পর্যায়ে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়, এই স্বাধীনতা সংগ্রামই দিয়েছে বাঙালিকে নতুন ভূখন্ড, স্বতন্ত্র অধিকার আর মুক্তি, আর এই স্বাধীনতা সংগ্রামের মাইলফলক ছিল '৬ দফা। ৬ দফা ছিল বাঙালি জ্যাতির বেঁচে থাকার দাবি, মুক্তির সনদ।

সোনার বাংলা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।