১৯০৬ সালে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, ব্রিটিশ সরকারের সঙ্গে অনুগত সম্পর্ক বজায় রাখা এবং অন্য সম্প্রদায়ের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো।
মুসলিম নেতাদের পৃথক প্রতিনিধিত্ব ও শিক্ষাগত-রাজনৈতিক পশ্চাৎপদতা দূর করার দাবি সংগঠিত করার প্রয়োজন থেকে দলটি গড়ে ওঠে। এর প্রাথমিক লক্ষ্য ও পরবর্তী পাকিস্তান আন্দোলনের লক্ষ্যকে একই সময়ের কর্মসূচি হিসেবে দেখা উচিত নয়।
উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে আমার পাঠ্য বইয়ের ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মিল রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি অনন্য সাধারণ ঘটনা।
বঙ্গ কে বিভক্ত করায় প্রশাসনিক চুক্তি দেখিয়ে ১৯০২ সালে লর্ড কার্জন ভারতের সচিব কে লেখেন যে, বঙ্গ প্রদেশের আয়তন দুই লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ। এ বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যার অধ্যুষিত বাংলাকে একজন প্রশাসকের পক্ষে সুচারুরূপে শাসন করা সম্ভব নয়। পক্ষান্তরে, প্রতিবেশী আসাম প্রদেশ ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জনসংখ্যা ও ছিল কম। এজন্য বাংলাকে বিভক্ত করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশের সৃষ্টি করা হয় -যার রাজধানী হয় প্রাচীন শহর ঢাকা। বঙ্গভঙ্গের ফলে ঢাকা নতুন প্রদেশের তথা পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয়। রাজধানী ঢাকা কে কেন্দ্র করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে মুসলমান গণ নানাবিদ সুযোগ-সুবিধা লাভে সক্ষম হয়। এতে করে পূর্ব বাংলার গণমানুষের ভাগ্যোন্নয়নের দ্বারা উন্মোচিত হয় এবং তারা খুশি হন। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ বঙ্গভঙ্গ কে মেনে নিতে পারেননি। তারা এর তীব্র বিরোধিতা করে।
উদ্দীপকে 'ক' অঞ্চলের সাথে পূর্ববঙ্গ ও আসাম সাদৃশ্যপূর্ণ।
বঙ্গভঙ্গের ফলে ঢাকা নতুন প্রদেশ তথা পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয়। রাজধানী ঢাকা কে কেন্দ্র করে বিশাল শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে মুসলমানগন নানাবিদ সুযোগ-সুবিধা লাভের সক্ষম হয়। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বড় বড় সুরমা অট্টালিকা গড়ে ওঠায় ঢাকার শ্রীবৃদ্ধি ঘটে। বঙ্গভঙ্গ কে মুসলমানগণ তাদের হৃত গৌরব ও মর্যাদা ফিরে পাবার আন্দোলনে মেতে ওঠে। নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ পরিকল্পনাটি কার্যকর করার দিন ঢাকার একজন সভায় বলেন, বঙ্গভঙ্গ আমাদেরকে নিষ্ক্রিয়তার হাত থেকে মুক্তি দিয়েছে। এটা আমাদের উদ্দীপ্ত করেছে কর্মসাধনায় এবং সংগ্রামে। অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের দ্বার উন্মোচিত হয়।