ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর সম্পর্কযুক্ত হলেও অভিন্ন ধারণা নয়।
অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা আচরণ বিশ্লেষণ করা হয় তা ব্যষ্টিক অর্থনীতি। অন্যদিকে অর্থনীতির যে শাখায় সামগ্রিক দিক বিশ্লেষণ করা হয় তা সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আলোকে অর্থনীতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করা যায় না। কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা তুলে ধরা যায়।
একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্য যে পরিমাণ ত্যাগ করতে হয় তা সুযোগ ব্যয়।
পণ্য নির্বাচন সমস্যা থেকেই সুযোগ ব্যয় ধারণার উদ্ভব। সুযোগ ব্যয়কে দুটি দ্রব্যের পারস্পরিক বিনিময়ও বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, এক বিঘা জমিতে ধান চাষ করলে দশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে পাঁচ কুইন্টাল পাট উৎপাদন করা যায়। এক্ষেত্রে ধান উৎপাদন করলে দশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হবে পাঁচ কুইন্টাল পাট।
উদ্দীপকে উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে। এ রেখার A বিন্দুর পরিবর্তে B বিন্দুতে উৎপাদন করলে X দ্রব্য ৫০ একক হয় ও Y দ্রব্য ২৫ একক হ্রাস পায়। অর্থাৎ X দ্রব্যের ৫০ এককের সুযোগ ব্যয় হলো Y দ্রব্যের ২৫ একক। একইভাবে আবার B থেকে C বিন্দুতে উৎপাদন করলে X দ্রব্যের ২৫ এককের জন্য Y দ্রব্য ২৫ একক ছাড় দিতে হবে। এই ২৫ এককই হলো X দ্রব্যের সুযোগ ব্যয়। এভাবে একটি দ্রব্যের জন্য অন্য দ্রব্যের সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়।