ঢাকা কমার্স কলেজ ২০২৫

এইচএসসি · অর্থনীতি ১ম পত্র

ঢাকা কমার্স কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

একটি গ্রাম মূলত কৃষিভিত্তিক। গ্রামের মানুষ ধান ও মাছ উৎপাদন করে। একটি মৌসুমে সীমিত জমি ও শ্রমের কারণে ধান বেশি উৎপাদন করলে মাছ উৎপাদন কম হয়। নিচে একটি মৌসুমে গ্রামটিতে ধান ও মাছের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ দেওয়া হলো-

সংমিশ্রণ মাছ (কেজি) ধান (কেজি)
A 1000 0
B 800 300
C 600 500
D 400 600
E 200 650
F 0 675
১. অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?
'বিশেষ অভাব সসীম'- ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে গ্রামটির মাছ ও ধানের একটি উৎপাদন সম্ভাবনা' রেখা'অঙ্কন কর।
মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন 600 এবং মাছের উৎপাদন 400 কেজি অবস্থায় ধানের উৎপাদন 300 কেজি সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
সমাধান ও উত্তর
(ক)
যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থব্যবস্থা বলে।
(খ)
বাস্তবে মানুষের অভাব অসীম। একটি অভাব পূরণ হয়ে গেলে আরেকটি অভাব এসে মানুষের সামনে হাজির হয়। মানুষের ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এগুলো প্রয়োজনীয় অভাব। প্রয়োজনীয় অভাব পূরণ হলেই মানুষ আরও আরামদায়ক, স্বাচ্ছন্দ্য ও বিলাসজাত জিনিসের অভাববোধ করে। মানুষের অভাবের শেষ নেই। তবে একটি বিশেষ অভাব সবসময় সসীম। যেমন- খাদ্যের অভাব বা বস্ত্রের অভাব। যেকোনো একটি বিশেষ অভাব পূরণ হলেই মানুষের অন্য অভাবের সৃষ্টি হয়। তাই বলা যায়, বিশেষ অভা সসীম।
(গ)

উদ্দীপকের আলোকে গ্রামটির মাছ ও ধানের একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে মাছ (কেজি) এবং লম্ব অক্ষে ধান (কেজি) দেখানো হয়েছে। উদ্দীপকের তথ্য অনুযায়ী মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ বিন্দু (1000, 0) = A, (800, 300) = B, (600, 500) = C, (400, 600) = D, (200, 650) = E, (0, 675) = F পাওয়া যায়। এবার A, B, C, D, E ও F বিন্দু চিত্রে উপস্থাপন করে বিন্দুগুলো যুক্ত করলে AF রেখা পাওয়া যায়। AF রেখার প্রতিটি বিন্দু মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উক্ত AF রেখাই উদ্দীপকের সূচি ব্যবহার করে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তরের ছবি
(ঘ)
৬০০ কেজি মাছ ও ৬০০ কেজি ধানের সমন্বয় রেখার বাইরে: ৬০০ কেজি মাছে বর্তমান সূচিতে সর্বোচ্চ ধান ৫০০ কেজি। তাই এই সমন্বয় বর্তমান সম্পদে অসম্ভব। ৪০০ কেজি মাছ ও ৩০০ কেজি ধানের সমন্বয় রেখার ভেতরে: ৪০০ কেজি মাছে ধান ৬০০ কেজি পর্যন্ত উৎপাদন সম্ভব। দ্বিতীয় সমন্বয় অর্জনযোগ্য কিন্তু বর্তমান ক্ষমতার অপূর্ণ ব্যবহার নির্দেশ করে।
উত্তরের ছবি
প্রফেসর রাশেদ বিভিন্ন দেশ থেকে আগত তার ক্লাসের শিক্ষার্থীদেরকে তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলেন। রবার্ট বলল, "আমি যে দেশে থাকি সেখানে ব্যক্তিস্বাধীনতা বেশি এবং বাজারই মূল সমস্যার সমাধান করে।" মিখাইল বলল, "আমার দেশে সরকারই মূল সিদ্ধান্ত গ্রহণ করে এবং সমতা নিশ্চিত করার চেষ্টা করা হয়।" রবিন বলল, "আমার দেশে সুরকারি ও বেসরকারি উভয়ের ভূমিকা থাকে।"
২. অর্থনৈতিক ব্যবস্থা কী?
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপকে অনুসারে রবার্ট ও মিখাইলের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপকে উল্লিখিত তিনটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটি সবচেয়ে কার্যকর এবং কেন? ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থব্যবস্থা বলে।
(খ)

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য হলো-

১. অর্থনীতির প্রত্যেকটির বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত।

২. ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ক্ষুদ্র। কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি বৃহৎ।

(গ)
উদ্দীপকের রবার্টের দেশ একটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিনিধিত্ব করে এবং মিখাইলের দেশ একটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অনুসরণ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, ব্যক্তিগত স্বাধীনতা বেশি থাকে এবং বাজারই মূলভাবে অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করে। এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ব্যবসা স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এবং তাদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। সরকার এখানে বাজারের কাজকর্মে হস্তক্ষেপ করে না। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়, সরকারই মূল সিদ্ধান্তগুলো গ্রহণ করে এবং সরকারের লক্ষ্য থাকে অর্থনৈতিক সমতা নিশ্চিত করা। এখানে, রাষ্ট্রের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রই শিল্প ও সম্পদের মালিক এবং বাজার ব্যবস্থাকে পরিচালনা করে। ব্যক্তিগত মালিকানা নেই এবং সরকারের নিয়ন্ত্রণ অধিক। উদ্দীপকে রবার্টের, দেশে ব্যক্তিগত স্বাধীনতা এবং বাজারের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিফলন। মিখাইলের দেশে সরকারই মূল সিদ্ধান্ত নেয় এবং সমতা নিশ্চিত করার চেষ্টা করে, এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায়, রবার্টের দেশ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদাহরণ এবং মিখাইলের দেশ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উদাহরণ, যা তাদের অর্থনৈতিক কর্মকান্ডে আলাদা ধরনের নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রদর্শন করে।
(ঘ)
দক্ষতা, ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে সমন্বয়ের লক্ষ্য থাকলে মিশ্র অর্থব্যবস্থার পক্ষে যুক্তি দেওয়া যায়: বেসরকারি উদ্যোগের সঙ্গে সরকার জনসেবা, নিয়ন্ত্রণ ও পুনর্বণ্টনের ভূমিকা রাখে। তবে শুধু সরকারি ও বেসরকারি খাত থাকলেই ব্যবস্থা সফল হয় না; সুশাসন, প্রতিযোগিতা, দক্ষ পরিকল্পনা ও জবাবদিহি প্রয়োজন। ফলে এই মানদণ্ডে মিশ্র ব্যবস্থাকে উপযোগী বলা যায়, কিন্তু সব দেশে ও সব উদ্দেশ্যে নিশ্চিতভাবে সবচেয়ে কার্যকর বলা যায় না।

নিম্নের ছকটি লক্ষ কর:

দ্রব্যের একক মোট উপযোগ
১ম 8
২য় 14
৩য় 18
৪র্থ 20
৫ম 20
৬ষ্ঠ 18
৩. রেখার ঢাল কী?
ভোক্তার আয় চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?
উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন কর।
উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে তা উল্লেখ কর এবং কী কী অবস্থার প্রেক্ষিতে বিধিটি কার্যকর হবে না বলে তুমি মনে কর?
সমাধান ও উত্তর
(ক)
স্বাধীন চলক X-এর পরিবর্তনের অনুপাতে অধীন চলক Y-এর পরিবর্তনকে রেখার ঢাল বলে; ঢাল = ΔY/ΔX। কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল হলে তা dY/dX দ্বারা প্রকাশ করা হয়।
(খ)
অন্যান্য অবস্থা স্থির থাকলে আয় বাড়ায় স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ে এবং আয় কমলে কমে। কিন্তু নিকৃষ্ট দ্রব্যে আয় বাড়লে চাহিদা কমতে পারে; আয়-নিরপেক্ষ ক্ষেত্রে পরিবর্তন নাও হতে পারে। তাই সব দ্রব্যে আয় ও চাহিদার সম্পর্ক একইভাবে ধনাত্মক নয়।
(গ)

উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করে তার ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো-

দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ
১ম 8 8
২য় 14 6
৩য় 18 4
৪র্থ 20 2
৫ম 20 0
৬ষ্ঠ 18 -2

চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। প্রথম একক দ্রব্য ভোগে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৮, যা চিত্রে a বিন্দু দিয়ে চিহ্নিত। এরপর দ্বিতীয় একক ভোগে প্রাপ্ত উপযোগ কমে ৬ হয়, যা b বিন্দুতে নির্দেশিত। তৃতীয় একক ভোগে প্রাপ্ত উপযোগ আরও কমে ৪ হয়, যা বিন্দুতে চিহ্নিত। চতুর্থ এককে প্রাপ্ত উপযোগ ২ হয়, যা d বিন্দুতে চিত্রিত হয়েছে। পঞ্চম এককে প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হয়, যা বিন্দুতে নির্দেশিত এবং ষষ্ঠ এককে তা ২ হয়, যা বিন্দুতে দেখানো হয়েছে। এখন a, b, c, d, e এবং f বিন্দুগুলো একত্রে যোগ করে প্রান্তিক উপযোগ রেখা MU অঙ্কিত হয়েছে।

উত্তরের ছবি
(ঘ)

উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। এই বিধি অনুসারে, যত বেশি পরিমাণে একটি দ্রব্য গ্রহণ করা হয়, প্রতিটি অতিরিক্ত একক গ্রহণের ফলে প্রাপ্ত উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এ বিধিটি যেসব অবস্থার প্রেক্ষিতে কার্যকর নয় সেসব নিচে আলোচনা করা হলো-

১. কোনো একটি বিশেষ দ্রব্য ভোগ করে ভোক্তা নেশাগ্রস্ত বা আবেগাপ্লুত হয়ে পড়লে সেক্ষেত্রে এই দ্রব্যের ভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে না; বরং বাড়ে।

২. আকাঙ্ক্ষার তুলনায় দ্রব্যের একক খুব ক্ষুদ্র বা অপরিপক্ক হলে এ বিধিটি কার্যকর হয় না। তৃষ্ণার্ত এক ব্যক্তিকে এক চামচ পানি দিলে দ্বিতীয় চামচ পানির উপযোগ তার কাছে আগের চেয়ে বেশি হতে পারে।

৩. দ্রব্যের এককগুলোর ভোগ বেশি সময়ের ব্যবধানে সম্পন্ন হলে এ বিধিটি কার্যকর হয় না। একটি আম খাওয়ার পর পরই দ্বিতীয় আম ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যায়। কিন্তু কিছু সময় পরে আম খাওয়ার আগ্রহ বাড়তে পারে।

৪. শখের দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহের জন্য প্রান্তিক উপযোগ কমে না। যেমন ডাকটিকিট ও মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না।

৫. কৃপণ ব্যক্তি যত বেশি টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ সঞ্চয় করে, তার কাছে সেসবের প্রান্তিক উপযোগ ক্রমশ বাড়ে।

সুতরাং এক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। সুতরাং দেখা যায় উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। এ বিধিটি উপরে আলোচিত ক্ষেত্রগুলোতে কার্যকর হয় না।

কোন দ্রব্যের চাহিদা ও যোগান অপেক্ষক হলো,

$Q_d=12-2 P ; Q_8=-4+2 p$

৪. প্রান্তিক উপযোগ কাকে বলে?
চলক ও ধ্রুবক কি একই? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর।
দ্রব্যের দাম ২ টাকা থেকে ৩ টাকা হলে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় কর এবং দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
(খ)
যেসব বিষয়ের মান পরিবর্তিত হতে পারে বা যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়, তাই চলক। চলককে X, Y, Z, π, φ, µ ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে, ধ্রুবক একটি স্থির রাশি। যেসব বিষয় বা রাশির মান একটি গাণিতিক প্রক্রিয়ায় সবসময় স্থির বা নির্দিষ্ট থাকে, তাকে ধ্রুবক বলে। যেমন- প্রাকৃতিক সংখ্যা ১, ২, ৩.......... 'ইত্যাদি। আর তাই চলক ও ধ্রুবক একই নয়।
(গ)

উদ্দীপকের তথ্যের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো-

উদ্দীপকে দেয়া আছে:

চাহিদা সমীকরণ : $Q_d=12-2 P$
যোগান সমীকরণ : $Q_s=-4+2 P$
আমরা জানি, ভারসাম্য অবস্থায়, চাহিদা এবং যোগান সমান হবে, অর্থাৎ $Q_d=Q_s$ !
"বা, $12-2 \mathrm{P}=-4+2 \mathrm{P}$
বা, $12+4=2 \mathrm{P}+2 \mathrm{P}$
বা, ১৬ = $4P$
বা, $\mathrm{P}=4$
তাহলে, ভারসাম্য দাম $P=4$ টাকা।
এখন, ভারসাম্য পরিমাণ (Q) নির্ণয় করতে, P=4 টাকাকে চাহিদা সমীকরণে বসিয়ে পাই,

$Q_d=12-2(4)=12-8=4$

তাহলে, ভারসাম্য পরিমাণ $Q=4$ একক।

সুতরাং, ভারসাম্য দাম 4 টাকা এবং ভারসাম্য পরিমাণ 4 একক

(ঘ)

দ্রব্যের দাম $2$ টাকা থেকে $3$ টাকা হলে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করা হলো-
দেওয়া আছে, চাহিদা সমীকরণ $\mathrm{Q}=12-2 \mathrm{P}$
এখন ধরি, প্রাথমিক দাম $P=2$ টাকা হলে, প্রাথমিক চাহিদা $Q=12-(2 \times 2)=8$ একক
দাম বেড়ে $P_1=3$ টাকা হলে,
পরিবর্তিত চাহিদা হবে $Q_1=12-(2 \times 3)=6$
এখন দামের পরিবর্তন $\triangle \mathrm{P}=\mathrm{P}_1-\mathrm{P}=3-2=1$
চাহিদার পরিবর্তন $\triangle Q=Q_1-Q=6-8=-2$
আমরা জানি, চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র

$E_p=\frac{\Delta Q}{\Delta P} \times \frac{P}{Q}$

অতএব,

$\begin{aligned}& E_p=\frac{-2}{1} \times \frac{2}{8}=-\frac{4}{8} \\& \therefore E_p=-\frac{1}{2}\end{aligned}$

$\mathrm{E}_{\mathrm{p}}=\frac{1}{2}$ [পরম মান ধরে]

অর্থাৎ চাহিদার স্থিতিম্পাপকতা $\left(\mathrm{E}_{\mathrm{p}}\right)=\frac{1}{2}<1$

চাহিদার স্থিতিস্থাপকতার মান $\mathrm{E}_{\mathrm{p}}<1$ অর্থাৎ, উদ্দীপকে উল্লিখিত দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক চাহিদা বলতে বোঝায় যে দ্রব্যের দামের পরিবর্তন চাহিদার ওপর কম প্রভাব ফেলে। সাধারণত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, লবণ, ওষুধ ইত্যাদির চাহিদা অস্থিতিস্থাপক হয়।

ঢাকা কমার্স কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।