| উৎপাদন সংমিশ্রণ | X দ্রব্য (একক) | Y দ্রব্য (একক) |
|---|---|---|
| A | 0 | 15 |
| B | 1 | 14 |
| C | 2 | 12 |
| D | 3 | 9 |
| E | 4 | 5 |
| F | 5 | 0 |
সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন থেকে সুযোগ ব্যয় ধারণাটির উৎপত্তি।
একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অর্থাৎ ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় প্রসঙ্গে অধ্যাপক বেনহাম বলেন, “কোনো জিনিসের সুযোগ ব্যয় হলো পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়।”
উদ্দীপক থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য উৎপাদন করা হয়েছে। AF উৎপাদন সম্ভাবনা রেখা A বিন্দুতে X দ্রব্যের উৎপাদনের পরিমাণ 0 (শূন্য) একক কিন্তু Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ 15 একক। একইভাবে B, C, D, E বিন্দুতে X দ্রব্যের উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 একক এবং Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ 14, 12, 9 ও 5 একক। F বিন্দুতে X দ্রব্যের উৎপাদনের পরিমাণ 5 একক এবং Y দ্রব্যের উৎপাদন 0 (শূন্য) একক। এখন A, B, C, D, E ও F বিন্দু যুক্ত করে AF রেখা পাওয়া যায়। AF রেখাই হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।