ঢাকা কলেজ ২০২৪

এইচএসসি · অর্থনীতি ২য় পত্র

ঢাকা কলেজ ২০২৪

২২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বাহার মিয়ার ১.৫ একর জমি আছে। তিনি তার সমস্ত জমিতে স্ত্রী ও ছেলের সাহায্য নিয়ে আমন ধোন চাষ করে থাকেন। বর্ষার মৌসুমে তিনি ধানের সাথে মাগুর মাছের চাষও করে থাকেন। অন্যদিকে জগলু মিয়ার ২০ একর জমি আছে। তিনি সম্পূর্ণ জমিতে আখ চাষ করেন এবং স্থানীয় চিনিকলে তা বিক্রি করে থাকেন।
১. কৃষিকাঠামো কী?
"শস্য বহুমুখীকরণ কৃষির জন্য সহায়ক' সংক্ষেপে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক অনুযায়ী, যৌক্তিক বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বাহার মিয়ার খামারের প্রকৃতি চিহ্নিত কর।
উদ্দীপক অনুযায়ী, কৃষিতে জগলু মিয়ার খামারের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কৃষির ভূমিস্বত্ব, জোত ও খামারের আয়তন, উৎপাদনের উদ্দেশ্য ও পদ্ধতি, উপকরণের ব্যবহার এবং বিভিন্ন উপখাতের পারস্পরিক সম্পর্ক নিয়ে গঠিত সামগ্রিক বিন্যাসকে কৃষিকাঠামো বলে।
(খ)
মৌসুম ভেদে একই জমিতে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে। ‘শস্য বহুমুখীকরণ কৃষির জন্য সহায়ক’। কারণ একই জমিতে বার বার একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। উন্নত দেশ সমূহে এরূপ ফসল উৎপাদন পদ্ধতি অনুসরণ করা হয়।
(গ)
আমরা জানি যে, কোনো কৃষিজোতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে কৃষি খামার বলে। খামার মূলত ভূমি ব্যবস্থাকে নির্দেশ করে। খামারের আয়তন ছোট কিংবা বড় হতে পারে এবং কৃষিজোতে উৎপাদনকার্য শুরু হলে তাকে কৃষি খামার বলা হয়। উৎপাদনের ধরন বিবেচনায় কৃষিখামার তিন প্রকার। তন্মধ্যে বহুমুখী খামার অন্যতম। একই খামারে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হলে তাকে বহুমুখী কৃষিখামার বলে।
উদ্দীপকেও দেখা যায় যে, বাহার মিয়া তার সমস্ত জমিতে আমন ধান চাষ করার পাশাপাশি বর্ষা মৌসুমে ধানের সাথে মাগুর মাছ চাষও করে থাকেন।
সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, বাহার মিয়ার খামারটি একটি বহুমুখী কৃষিখামার।
(ঘ)
উদ্দীপক অনুযায়ী, কৃষিতে জগলু মিয়ার খামারের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে। তা নিম্নে দেওয়া হলোঃ-
চাষাবাদের প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে কৃষিখামার দুই প্রকার। যথাঃ (১) জীবন নির্বাহী খামার ও (২) বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার বলতে বোঝায়, বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম, পুঁজি, প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এ ধরনের খামার এর উৎপাদনকার্য পরিচালনা, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং বাজারজাতকরণে দক্ষ শ্রমবিভাগ প্রবর্তিত হয়। উদ্দীপক অনুসারে, জগলু মিয়ার তার ২০ একর জমিতে আখ চাষ করেন এবং তা স্থানীয় চিনিকলে বিক্রি করেন। যার ফলে কৃষিজমি থেকে শুরু করে চিনিকল পর্যন্ত সর্বস্তরে শতাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। যা কৃষিতে অর্থনৈতিক প্রভাব ফেলে। এছাড়া উৎপাদিত আখ থেকে যে চিনি উৎপাদন হয় তা দিয়ে দেশের জনগণের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
সুতরাং বলা যায় যে, কৃষিতে জগলু মিয়ার খামারের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে।

২০১৭ সাল থেকে ২০২০ সালে x দেশের জিডিপি'তে কৃষির উপখাতগুলোর অবদান নিচের ছকে দেয়া হলো:

১। শস্য ও শাকসবজি ২। পশু সম্পদ
১১.০৫ ২.৫
১২.০ ৩.৫
৭.০ ২.৫
১। শস্য ও শাকসবজি ৩। বনজ সম্পদ
১১.০৫ ১.৫
১২.০ ২.০
৭.০ ১.৫
১। শস্য ও শাকসবজি ৪। মৎস সম্পদ
১১.০৫ ৫.০
১২.০ ৫.৫
৭.০ ৩.০
২. কৃষি পণ্যের বাজারজাতকরণ কী?
কৃষি খামার ও কৃষি জোত একই অর্থে ব্যবহার হতে পারে না কেন?
উদ্দীপক অনুযায়ী, "X" দেশে (২০১৭-২০১৮) অর্থবছরে কৃষি উপখাতগুলোর অবদান লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন কর।
উদ্দীপক অনুযায়ী, "X" দেশের কৃষি উপখাতগুলোর অবদানের গতিধারা এবং অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কৃষিপণ্যের বাজারজাতকরণ হচ্ছে এরূপ এক ধরনের ব্যবসায়িক কার্যকলাপ যার মাধ্যমে পণ্যদ্রব্যে ও সেবার প্রবাহ উৎপাদনকারীর নিকট থেকে কোন নির্দিষ্ট সময়, স্থান এবং দামে ভোক্তার নিকট পৌঁছানো হয়।
(খ)
কৃষিখামার ও কৃষিজোত একই অর্থে ব্যবহার হতে পারে না। কারণ উভয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
কোন একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে। পক্ষান্তরে, কোন কৃষিজোতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তাকে কৃষিখামার বলে।
(গ)
উদ্দীপক অনুসারে, “X” দেশে (২০১৭-১৮) অর্থবছরে কৃষি উপখাতগুলোর অবদান লেখচিত্রের মাধ্যমে নিম্নে উপস্থাপন করা হলো।
উত্তরের ছবি
(ঘ)

প্রদত্ত ছকে শস্য ও শাকসবজির অবদান প্রথম থেকে দ্বিতীয় কলামে ১১.০৫ থেকে ১২.০ এবং পরে ৭.০ হয়েছে। পশুসম্পদ ২.৫ থেকে ৩.৫ হয়ে ২.৫, বনজ সম্পদ ১.৫ থেকে ২.০ হয়ে ১.৫ এবং মৎস্যসম্পদ ৫.০ থেকে ৫.৫ হয়ে ৩.০ হয়েছে।

অতএব চার উপখাতের অবদানই প্রথমে বেড়েছে এবং পরবর্তী কলামে কমেছে। যোগফল যথাক্রমে ২০.০৫, ২৩.০ ও ১৪.০; তবে মূল ছকে কলামের বছর ও এককের শিরোনাম অনুপস্থিত, তাই নির্দিষ্ট বছর বা একক নিশ্চিতভাবে বসানো হয়নি।

কৃষির এসব উপখাত খাদ্য, কাঁচামাল, কর্মসংস্থান ও গ্রামীণ আয়ের উৎস। তাদের আপেক্ষিক অবদান কমা অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন নির্দেশ করতে পারে।

জিডিপিতে কোনো খাতের অংশ কমা মানেই সেই খাতের প্রকৃত উৎপাদন কমেছে নয়; অন্য খাত দ্রুত বাড়লেও অংশ কমতে পারে।

সুজন মিয়া মৌসুমী ফসল চাষ করার জন্য আর্থিক সংকটে পড়ে। তখন তিনি তার মামা ও পাড়ার দোকানদারের কাছ থেকে টাকা ধার করেন। যদিও উপজেলা কৃষি কর্মকর্তা তাকে কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে সুজন মিয়ার স্ত্রী বাড়িতে বসেই এমন একটি ফসল আবাদ করা শুরু করেছেন, যার জন্য কোনো জমির প্রয়োজন হয়নি।
৩. জৈব প্রযুক্তি কী?
"বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে বাংলাদেশের কৃষিতে অভিযোজন কৌশল প্রয়োগ জরুরী হয়ে পড়েছে"-উক্তিটির যৌক্তিকতা সংক্ষেপে বিশ্লেষণ কর।
উদ্দীপকে উল্লেখিত, সুজন মিয়ার ক্ষেত্রে কৃষি ঋণের উৎসের প্রকৃতি বিশ্লেষণ কর।
উদ্দীপক অনুযায়ী, সুজন মিয়ার স্ত্রী কর্তৃক আবাদকৃত ফসলের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবহারিক প্রয়োজনে জীব, জীবকোষ বা তাদের উপাদান ও জৈব প্রক্রিয়া কাজে লাগিয়ে পণ্য বা প্রযুক্তি উন্নয়নের পদ্ধতিকে জীবপ্রযুক্তি বলে।
(খ)
বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে বাংলাদেশের ভূমিতে অভিযোজন কৌশল প্রয়োগ জরুরী হয়েছে। কারণ বাংলাদেশ নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত। ঘূর্ণিঝড়, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, কার্বন-ডাই-অক্সাইড নির্গমন, উষ্ণতা বৃদ্ধি প্রভৃতির ফলে দেশে যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, একারণে সৃষ্টি হয় খাদ্য সংকট। তাই বাংলাদেশের কৃষিতে অভিযোজন কৌশল অতীব জরুরি।
(গ)

উদ্দীপকে উল্লেখিত, সুজন মিয়ার কৃষিঋণ ঋণের অনানুষ্ঠানিক উৎসের অন্তর্গত। তা নিম্নরূপ:

বাংলাদেশের ঋণের উৎসসমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
১) অনানুষ্ঠানিক উৎস।
২) উপানুষ্ঠানিক উৎস।
৩) আনুষ্ঠানিক উৎস।
আমরা জানি, বাংলাদেশের ঋণের বাজারকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইন-কানুন ও শর্তের বাইরে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়মানুযায়ী যে ঋণের আদান-প্রদান হয় তাকে ঋণের অনানুষ্ঠানিক উৎস বলে। এ ঋণের প্রধান উৎসসমূহ হচ্ছে:
(১) আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব।
(২) গ্রাম্য মহাজন
(৩) গ্রাম ব্যবসায়ী ও দোকানদার ইত্যাদি।

(ঘ)

মাটি ছাড়াই ঘরের নিয়ন্ত্রিত পরিবেশে উপযুক্ত মাধ্যমে চাষের বর্ণনা থেকে প্রশ্নে মাশরুম বোঝানো হয়েছে বলে ধরা যায়; তবে মাটির প্রয়োজন না হওয়া একমাত্র শনাক্তকারী বৈশিষ্ট্য নয়।

মাশরুম চাষে তুলনামূলক অল্প জায়গা এবং উপযুক্ত উৎপাদনমাধ্যম ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর পরিবেশ, প্রশিক্ষণ, ভালো বীজ ও সংরক্ষণব্যবস্থা প্রয়োজন।

সুজন মিয়ার স্ত্রীর জন্য এই উদ্যোগ পারিবারিক আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। বাজারচাহিদা, উৎপাদনব্যয় ও বিক্রয়ব্যবস্থা ভালো হলে লাভ হতে পারে; অতিলাভ নিশ্চিত নয়।

মাশরুম খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু উৎসের নির্দিষ্ট রোগ প্রতিরোধ বা চিকিৎসাসংক্রান্ত দাবিগুলো যাচাই ছাড়া অর্থনৈতিক গুরুত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি।

একটি বস্ত্র উৎপাদনকারী কারখানার মেশিনারীজ প্রতিস্থাপন ব্যয় ৮০ লক্ষ টাকা এবং ৫০ জন শ্রমিক কাজ করে। আশা করা যাচ্ছে যে, আগামী সাত বছর পরে সে কারখানায় ২০ কোটি টাকার মেশিনারীজ ও ২০০ জন শ্রমিক কারখানায় নিয়োগ দিয়ে উৎপাদনকার্য চালাতে পারবে।
৪. উচ্চ অগ্রাধিকার শিল্প কী?
অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিমুখী শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক অনুযায়ী, শিল্পনীতি-২০১৬ অনুযায়ী, কারখানার প্রকৃতি চিহ্নিত কর।
উদ্দীপক অনুযায়ী, আগামী সাত বছর পরে কারখানাটির প্রকৃতি নির্ণয়পূর্বক দেশের অর্থনীতিতে প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
উচ্চ অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝায়, যে সমস্ত শিল্পের দ্রুত প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে ও রপ্তানি আয় সম্ভব হবে।
(খ)
অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিমুখী শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্পের প্রসার, সম্পদের সর্বোচ্চ ব্যবহার; দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, মাথাপিছু আয় ও জীবনমাত্রার মান উন্নয়ন সম্ভব হয়।
(গ)
শিল্পনীতি ২০১৬ অনুযায়ী, উদ্দীপকের কারখানাটি ক্ষুদ্রশিল্পের অন্তর্গত। তা নিম্নে ব্যাখ্যা করা হলো:
ক্ষুদ্রশিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপনসহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি পর্যন্ত এবং ৩১-১২০ জন শ্রমিক কাজ করে।
যেহেতু, উদ্দীপকের কারখানার মেশিনারীজ প্রতিস্থাপন ব্যয় ৮০ লক্ষ টাকা এবং ৫০ জন শ্রমিক কাজ করে সেহেতু, কারখানাটি ক্ষুদ্রশিল্পের অন্তর্গত।
(ঘ)
উদ্দীপক অনুযায়ী, আগামী সাত বছর পরে কারখানাটি মাঝারি শিল্পের অন্তর্গত হবে। তা নিম্নে ব্যাখ্যা করা হলো:
মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে ১৫-৫০ কোটি টাকা ও ১২১-৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। উদ্দীপকে দেখা যায় যে, আগামী সাত বছর পরে ঐ কারখানায় ২০ কোটি টাকার মেশিনারীজ ও ২০০ জন শ্রমিক কাজ করতে পারবে। অর্থ্যাৎ কারখানাটি মাঝারি শিল্পে রূপান্তরিত হবে।
যার ফলে কারখানায় পূর্বের তুল সহস্রাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশীয় শিল্পের প্রসার, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন ও জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে। যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।