ঢাকা কমার্স কলেজ ২০২৪

এইচএসসি · অর্থনীতি ২য় পত্র

ঢাকা কমার্স কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বর্তমান বাজার ব্যবস্থায় কৃষক তার পণ্য মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে খুব নিম্ন মূল্যে বিক্রয় করতে বাধ্য হয়। অথচ ঐ পণ্যটি কয়েকজন মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে খুচরা বাজারে যখন আসে তখন একজন ভোক্তা ক্ষেত্র বিশেষে কয়েকগুণ বেশি দামে ক্রয় করতে বাধ্য হয়। পচনশীল ফল- ফসল, মৌসুমি সবজি এর অন্যতম উদাহরণ। এসব বৈরী ব্যবস্থা আমাদের বাজার ব্যবস্থায় বিদ্যমান। ফলে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়।
১. শস্য বহুমুখীকরণ কাকে বলে?
জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য লেখো।
উদ্দীপকে কৃষির যে সমস্যাটি উল্লেখ করা হয়েছে তার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে রাষ্ট্রের কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো।
সমাধান ও উত্তর
(ক)
একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।
(খ)

জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারে উৎপাদনের উদ্দেশ্য এক নয়।

জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূখণ্ডে ফসল উৎপাদন করে, তাকে জীবননির্বাহী খামার বলে। অর্থাৎ উৎপাদিত ফসল দ্বারা মুনাফা অর্জন নয় বরং কোনোভাবে জীবন নির্বাহ করাই মুখ্য উদ্দেশ্য। অন্যদিকে, যে খামার মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পরিচালিত হয়, তাই বাণিজ্যিক খামার। অর্থাৎ এ ধরনের খামারে উৎপাদিত ফসল দ্বারা জীবন নির্বাহ নয় বরং মুনাফা অর্জনই মুখ্য উদ্দেশ্য।

(গ)

উদ্দীপকে বর্ণিত রসুলপুর গ্রামের কৃষিক্ষেত্রের বিপণন সমস্যা প্রকাশ পেয়েছে।

কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থার মধ্যে গুদামজাতকরণ, পরিবহন, বাজার- সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং বিক্রয় ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত। বাংলাদেশে কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত নয়। ফলে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রীর ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়।

উদ্দীপকে রসুলপুর গ্রামে পেঁয়াজের' ফলন খুব ভালো হয়। কিন্তু বিদ্যুতের অপর্যাপ্ততা ও যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে কোনো ফসল সংরক্ষণাগার গড়ে উঠেনি। কৃষকরা পরিবহন সমস্যা, দালাল ফড়িয়াদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। উপরন্তু কৃষকরা দ্রব্যের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় রয়েছেন। অর্থাৎ বাজারজাতকরণের সমস্যার সম্মুখীন। বাজারজাতকরণের অন্যতম সমস্যা হলো অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আবার দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন।

(ঘ)

উদ্দীপকের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটি লক্ষ করা যায়। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাই কৃষি বিপণনের সমস্যা সমাধানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও পণ্য মূল্যের দাম নির্ধারণ করা উচিত।

উদ্দীপকে রসুলপুর গ্রামে কৃষিপণ্যের বিপণন সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে ওই গ্রামের কৃষকরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। কারণ কৃষকরা পরিবহনের সমস্যা, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য, দামের অনিশ্চয়তা। ইত্যাদি সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা সরকারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দূর করা সম্ভব।

সরকার রাস্তাঘাট তথা বাজারের ভৌত অবকাঠামোগত উন্নয়ন করলে কৃষিজ দ্রব্যের পরিবহন খরচ কমবে। এর ফলে কৃষকরা কম খরচে ও সহজে কৃষিজাত দ্রব্য বাজারজাত করতে পারে। বাজারে দালাল ও ফড়িয়াদের বিলোপসাধন করলে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের দ্রব্য বিক্রয় করতে পারবেন। আবার পণ্যের গুদামজাতকরণ ও পণ্যমূল্য নির্ধারণ করা হলে কৃষকরা সময়মতো, সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হবেন। সরকারের পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া উচিত। এছাড়াও সরকার কৃষকদের পর্যাপ্ত ঋণ সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এসব ব্যবস্থা গ্রহণ করলে কৃষি বিপণনের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে।

বাংলাদেশের কৃষি মূলত আবহাওয়া ও জলবায়ুর ওপর নির্ভরশীল। প্রকৃতি নির্ভর হওয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মাত্রাও কৃষিখাতে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ কৃষি পরিবেশের পরিবর্তনের কারণে জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে। ফলে ফসলের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। যদিও পলির পরিমাণ বৃদ্ধির ফলে কোথাও কোথাও ভূমির ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পায়, কিন্তু ক্ষয়ক্ষতির তুলনায় এ লাভ অপ্রতুল।
২. জৈব প্রযুক্তি কী?
চিংড়ি কে 'সাদা সোনা' বলা হয় কেন?
উদ্দীপকের আলোকে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো।
উদ্দীপকের আলোকে কৃষিতে বিদ্যমান সংকট সমাধানে করণীয় নির্ধারণ করো।
সমাধান ও উত্তর
(ক)
কোনো উদ্ভিদ বা প্রাণী বা তা থেকে প্রাপ্ত কোনো বস্তুকে প্রযুক্তির সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করার পদ্ধতিকে জৈব প্রযুক্তি বলে।
(খ)

চিংড়ি বাংলাদেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বিধায় একে 'সাদা সোনা' বলা হয়।

পূর্বে চিংড়ি চাষ কেবল জেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তা অনেকের কাছেই আত্মকর্মসংস্থান, অর্থ উপার্জন ও বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণত অভ্যন্তরীণ বাজারে চিংড়ি খাদ্যপণ্য হিসেবে কেনা-বেচা এবং আন্তর্জাতিক বাজারে হিমায়িত খাদ্যসামগ্রী হিসেবে রপ্তানি করা হয়। বর্তমানে চিংড়ি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। তাই চিংড়িকে 'সাদা সোনা' বলা হয়।

(গ)

জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

কোনো নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় পরিবর্তনের হিসাবই জলবায়ু। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় ও খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তাছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততার হার বৃদ্ধি পায়। এতে কৃষি ভূমি হ্রাস পায় এবং চাষাবাদ ব্যাহত হয়।

উদ্দীপকে বাংলাদেশের কৃষি মূলত আবহাওয়া ও জলবায়ুর ওপর নির্ভরশীল হওয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুকির মাত্রা কৃষি খাতে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বন্যা, খরা ও জলাবদ্ধতাসহ কৃষি পরিবেশের পরির্তনের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কারণে জমিতে চাষাবাদ কমে যাচ্ছে। আবার জলবায়ুর পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে। এছাড়া, জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে অজানা রোগের প্রকোপ বৃদ্ধি করে ও উৎপাদন হ্রাস করে নেতিবাচক প্রভাব বজায় রাখে। তাই বলা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি অতিমাত্রায় ঝুঁকিতে আছে।

(ঘ)

বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মতো সংকট সমাধান করা যায়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য দায়ী কারণগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। পাশাপাশি বিরূপ পরিবেশেও উৎপাদন করা যায় এমন কৃষি ফসল উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে। ফলে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

উদ্দীপকে বাংলাদেশের কৃষি প্রকৃতি নির্ভর হওয়ায় জলবায়ু পরিবর্তনে ঝুকি বেশি। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাহ কৃষি পরিবেশের পরিবর্তনের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। এভাবে ফসলের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সমস্যাটি সমাধানে পরিবেশ উপযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

  • কার্বন ডাই-অক্সাইড গ্যাস, মিথেন, CFC, কলকারখানার ধোঁয়া ইত্যাদি - নির্গমনের কারণেই মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। তাই এসব গ্যাসের - অতিরিক্ত নির্গমন রোধে পরিবেশবান্ধ শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পাশাপাশি সামাজিক বনায়ন বৃদ্ধি করতে হবে। এছাড়াও বিরূপ পরিবেশে উৎপাদনযোগ্য ফসলের জাত আবিষ্কার করতে হবে। এর মাধ্যমে অব্যাহত কৃষি উৎপাদন সম্ভব হবে। সুতরাং বলা যায়, উপরিউক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষিতে বিদ্যমান জলবায়ু পরিবর্তন সংকটের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে।
কোনো কিছুই একেবারে ফেলনা নয়। ফেলনা কার্টন পুনর্ব্যবহার করে তা' থেকে পাট সুতার কোণ বা ববিন তৈরির মাধ্যমে উদাহরণ স্থাপন করেছেন দ্বিল্পশিক্ষিত জনাব আবুল কালাম। যশোরের ঝুমঝুমপুরের ক্ষুদ্র ও কুটির মায় নগরীতে তার ছোট্ট একটি কারখানা রয়েছে। এ কারখানায় প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার কোণ তৈরি হয়। প্রায় ৫০ জন কর্মী সেখানে
কাজ করেন।
৩. আমদানি বিকল্প শিল্প কী?
ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য লেখো।
উদ্দীপকের আলোকে জনাব কালামের কারখানা কোন শিল্পের অন্তর্গত? ২০১৬ সালের শিল্পনীতির আলোকে উত্তর দাও।
জনাব কালামের কারখানা যে শিল্পের অন্তর্গত বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
আমদানিযোগ্য দ্রব্য অন্য দেশ থেকে আমদানি না করে দেশে উৎপাদনের জন্য যে শিল্প গড়ে তোলা হয় তাকে আমদানি বিকল্প শিল্প বলে।
(খ)

কোনো শিল্পের অন্তর্ভুক্ত একক উৎপাদন ইউনিটকে ফার্ম এবং সব ফার্মকে একত্রে শিল্প বলে।

একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল ইউনিটের সমষ্টিকে ফার্ম (Firm) বলে। অন্যদিকে, বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। উদাহরণ- বাংলাদেশে সিমেন্ট উৎপাদনকারী 'মেঘনা সিমেন্ট' নামের কারখানাটি হলো একটি ফার্ম। অন্যদিকে, বাংলাদেশের সকল সিমেন্ট ফার্ম নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ সিমেন্ট শিল্প।

(গ)

উদ্দীপকের কালামের কারখানা, ২০১৬ সালের শিল্পনীতির আলোকে ক্ষুদ্র

শিল্প। ২০১৬ সালের শিল্পনীতিতে কুটির শিল্প অপেক্ষা বড় কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোট এমন শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে। এ শিল্পে জমি ও কারখানা ব্যতীত স্থায়ী সম্পদ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা। এছাড়া ক্ষুদ্র শিল্পে ৩১ জন থেকে ১২০ জন শ্রমিক কাজ করে।

উদ্দীপকে স্বল্প শিক্ষিত আবুল কালাম ফেলনা কার্টন পুনর্ব্যবহার করে পাট সুতার কোণ বা ববিন তৈরি করেন। তার যশোরে ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে একটি ছোট কারখানা রয়েছে। কারখানায় প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার কোনো তৈরি হয়। সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। এসব বৈশিষ্ট্য ক্ষুদ্র শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ, ৫০ জন শ্রমিক, বৃহৎশিল্প অপেক্ষা কম পুঁজি, শহরের উপকণ্ঠে অবস্থিত হওয়ার জনাব কালামের কারখানা ২০১৬ সালের শিল্পনীতির আলোকে ক্ষুদ্র শিল্পের অন্তর্গত।

(ঘ)

জনাব কালামের কারখানা ক্ষুদ্র শিল্পের অন্তর্গত।

বৃহৎ শিল্পের থেকে ছোট কিন্তু কুটির শিল্প থেকে বড় এবং স্বল্পসংখ্যক শ্রমিক দ্বারা ক্ষুদ্র শিল্প পরিচালিত হয়। এ শিল্পে আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। দেশজ কাঁচামাল ব্যবহার করে উপাদানকার্য পরিচালনা হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

উদ্দীপকে জনাব কালাম যশোরের ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে একটি কারখানা স্থাপন করেন। যেখানে ৫০ জন শ্রমিক কাজ করে। এ কারখানার মূল কাঁচামাল হলো ফেলনা কার্টন। যা দিয়ে পাট, সুতার কোণ বা ববিন তৈরি হয়। এভাবে সে তার ক্ষুদ্র শিল্পের কারখানা থেকে প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার কোণ তৈরি করে। এভাবে ক্ষুদ্র শিল্প অর্থনীতির উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে।

ক্ষুদ্র শিল্প বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির জন্য দেশে কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন করে। পারিবারিক অবসরকে অর্থনৈতিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ক্ষুদ্র শিল্প মহিলাদের কর্মসংস্থান এবং কৃষিতে জনসংখ্যার চাপ কমিয়েছে। এ শিল্প বৃহদায়তন শিল্পের উপজাত ব্যবহার করে জনগণের চাহিদা ও রুচি অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করছে। এ শিল্প স্থাপনে স্বল্প মূলধনের প্রয়োজন হয় বলে জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোক্তারদের সংখ্যা বাড়ছে। ক্ষুদ্র শিল্পের পণ্য বিদেশি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা যায়। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব অপরিসীম।

রপ্তানি আয় মূলত কেন্দ্রীভূত হয়ে আছে। 'ক' নামক একটি শিল্পে মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ অর্জিত হয়। এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রায় অনগ্রসর নারী ও আয়ের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ জাতীয় ঝুঁকি এড়ানো সম্ভব।
৪. হাইটেক শিল্প কী?
স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন?
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে বর্ণিত শিল্পের গুরুত্ব বর্ণনা করো।
উদ্দীপকে বর্ণিত শিল্পকে কেন বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে? ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব শিল্পকে হাইটেক শিল্প বলে।
(খ)

উপযুক্ত শিল্পায়নের মাধ্যমে আমদানিনির্ভরতা থেকে মুক্ত হয়ে স্বনির্ভরতা অর্জন করা যায়।

শিল্পে অনুন্নত দেশকে বিপুল পরিমাণ শিল্পজাতদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এজন্য বিপুল পরিমাণ কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে থাকে। দেশকে শিল্পায়িত করা গেলে প্রয়োজনীয় শিল্পজাত দ্রব্যাদি স্থানীয়ভাবেই উৎপাদন করা সম্ভব হয়। শিল্পায়নের মাধ্যমে নিজস্ব কাঁচামাল ব্যবহার করে শিল্পদ্রব্য উৎপাদন করলে বিদেশের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে। এতে পর্যায়ক্রমে স্বনির্ভর, অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। এ কারণেই দেশের স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি।

(গ)

উদ্দীপকের তৈরি পোশাক খাত বাংলাদেশে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে রপ্তানি বাণিজ্যের সর্ববৃহৎ খাত।

পোশাক শিল্প বাংলাদেশের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করেছে। বর্তমানে দেশে প্রায় ৫ হাজার তৈরি পোশাক শিল্পের কারখানা রয়েছে। এসব কারখানায় বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ শিল্পের প্রায় ৮০% হলো অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মহিলা কর্মী। দেশের রপ্তানি বাণিজ্যে এ শিল্পের অবদান অপরিসীম

উদ্দীপকে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। এই শিল্পে প্রায় ৩৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক ধরনের পশ্চাৎ সংযোগ শিল্পও গড়ে উঠেছে। ফলে আরও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পোশাক শিল্পে পরোক্ষভাবে প্রায় ২ কোটি শ্রমিক নিয়োজিত আছে। এটি দেশের রপ্তানি আয়ের ৭৫ থেকে ৮৩ ভাগ। ফলে এ খাত সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম।

(ঘ)

রপ্তানি আয়ের ক্ষেত্রে কেন্দ্রীভূত হওয়ায় উদ্দীপকে বর্ণিত পোশাক শিল্প খুবই ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক থেকে আসে। ফলে বৈদেশিক মুদ্রার অর্জনের সর্ববৃহৎ উৎস হলো তৈরি পোশাক শিল্প। পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা উপার্জনে সর্ববৃহৎ খাত। এখনো এ শিল্পের বিকল্প বৃহৎ আয়ের খাত সৃষ্টি হয়নি। তাই এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। উদ্দীপকে পণ্য রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন শুধু পোশাক রপ্তানিতে, কেন্দ্রিভূত হয়েছে। এছাড়া এ শিল্পে নিয়োজিত ৭০ ভাগ অনগ্রসর নারী জনগোষ্ঠী। আবার এই শিল্পে কাঁচামাল ও দক্ষ শ্রমিকের অভাব, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা, শ্রমিক অসন্তোষ, ব্র্যান্ডিং ইত্যাদি সমস্যা বিদ্যমান। ফলে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তবে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এ ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগী দেশের পণ্যের মানের প্রতি খেয়াল রাখতে হয়। এছাড়া পোশাক শিল্পের বাজার প্রসারের লক্ষ্যে নতুন বাজার তথা দেশের অনুসন্ধান করতে হয়। সরকারকে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল যোগানের জন্য অন্যান্য দেশের সাথে চুক্তির পাশাপাশি দেশে কাঁচামাল উৎপাদনের ব্যবস্থা করতে হবে। পোশার শিল্পের এসব ঝুঁকি ছাড়াও চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ অটোনেশন পোশাক শিল্পের উৎপাদন চিত্র পরিবর্তন করতে পারে। তাই বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ ঝুঁকি এড়ানো সম্ভব।

ঢাকা কমার্স কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।