বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোন ইত্যাদি কারণে ফসলের ক্ষতি হলে কৃষক জীবিকানির্বাহের জন্য যে ঋণ গ্রহণ করে থাকে তাকে ভোগ্য ঋণ বলে। অন্যদিকে, মামলা-মোকাদ্দমা, ছেলে-মেয়েদের বিয়ে-শাদি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, জন্ম-মৃত্যু ইত্যাদি কাজ সম্পাদন করার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে অনুৎপাদনশীল ঋণ বলে। ভোগ্য ঋণ শুধু ভোগের ক্ষেত্রে ব্যবহার হয়। আর অনুৎপাদনশীল ঋণ ভোগ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হয়।
এরশাদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পাওয়ার কারণ হলো কৃষিপণ্যের বিপণনের সমস্যা।
কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা হলো উৎপাদিত পণ্য সংগ্রহকরণ, শ্রেণিবিভাজনে, নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহন, বিক্রয় প্রভৃতি কর্মকাণ্ডের সমন্বয়। এটি একটি অর্থনৈতিক প্রক্রিয়া। এর মাধ্যমে কৃষিপণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছায়। কিন্তু বাংলাদেশের কৃষকরা যে পণ্য উৎপাদন করে তার উপযুক্ত দাম পায় না। কারণ বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় ত্রুটি আছে।
উদ্দীপকে এরশাদ তার জমিতে আলু চাষ করে ভালো ফলন পান। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বাজার তথ্যের অভাব' প্রভৃতি সমস্যার কারণে সে স্থানীয় বাজারেই তার উৎপাদিত ফসল তথা আলু বিক্রি করেন। ফলে তিনি তার উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পান না। এতে তিনি আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। তাছাড়া গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব, কৃষকের দরিদ্রতা প্রভৃতি সমস্যা বিদ্যমান থাকায় এরশাদ তার উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পায় না।
আলু বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয়।
কৃষি খাতের বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বাণিজ্যিক চাষাবাদ, কৃষিপণ্যের সুষম যোগান ও রপ্তানি ইত্যাদি সুবিধা কৃষিপণ্যের উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমেই অর্জিত হয়। তাই কৃষিপণ্যের সুষ্ঠু বিপণন না হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। আর কৃষিপণ্যের বিপণন সমস্যা একমাত্র সরকারের অংশগ্রহণের মাধ্যমে দূর করা সম্ভব।
উদ্দীপকে কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধানে সরকার গুদামঘর নির্মাণ এবং স্বল্প সুদে ঋণের পদক্ষেপ গ্রহণ করেছে। যা কৃষকের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে যথেষ্ট নয়। কেননা, কেবল পদক্ষেপ গ্রহণ করলেই হবে না এগুলো বাস্তবায়নের জন্য তদারকির প্রয়োজন। তাছাড়া স্বল্প সুদে ঋণদানের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থা গ্রামাঞ্চলে স্থাপন করতে হবে। যাতে কৃষকের প্রয়োজনের সময় পর্যাপ্ত ঋণ সরবরাহ করা সম্ভব হয়।
কৃষিপণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ফড়িয়াদের বিলোপ সাধনের জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সরকার কৃষিপণ্যের মান অনুসারে এদের শ্রেণিবিন্যাস করার উদ্যোগ নিতে পারে। সর্বোপরি কৃষকদের লাভবান করার জন্য সরকারকে কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য ধার্য করতে হবে। সেটি যাতে কার্যকর হয় সেদিকে লক্ষ রাখতে। উপরিউক্ত ব্যবস্থাদি সঠিকভাবে গৃহীত হলে কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত হবে। ফলে এরশাদের মতো কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবে। এতে কৃষকরা কৃষিপণ্য উৎপাদনে অধিক উৎসাহী হবে।