বাংলাদেশের GDP-তে মৎস্য খাতের অবদান নিচের তালিকায় প্রদর্শিত হলো:
| অর্থবছর | GDP (কোটি টাকা) |
|---|---|
| ২০০৯–১০ | ২১,৬০৭ |
| ২০১০–১১ | ২৩,০৫১ |
| ২০১১–১২ | ২৪,২৭৯ |
| ২০১৩–১৪ | ২৭,৪১৯ |
| ২০১৮–১৯ | ৩৭,১৪৬ |
| অর্থবছর | প্রবৃদ্ধির হার (%) |
|---|---|
| ২০০৯–১০ | ৪.৬০ |
| ২০১০–১১ | ৪.৬৯ |
| ২০১১–১২ | ৫.৩২ |
| ২০১৩–১৪ | ৬.৩৬ |
| ২০১৮–১৯ | ৬.২১ |
বাংলাদেশের GDP তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । দেশের জনসাধারণের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনসহ বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে (২০২১-২২) বাংলাদেশে ৪৬.২১ লক্ষ টন মাছ উৎপাদন হয়। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। উদ্দীপকের তথ্যের আলোকে বাংলাদেশের GDP-তে মৎস্য খাতের অবদানের লেখচিত্র অঙ্কন করা হলো—
ওপরের চিত্রে ভূমি অক্ষে অর্থবছর এবং লম্ব অক্ষে GDP-তে মৎস্য খাতের অবাদন নির্দেশ করা হয়েছে। বিভিন্ন অর্থবছরের সাপেক্ষে -বাংলাদেশের মৎস্য খাতে GDP-এর অবদান লেখচিত্রে দেখানো হয়েছে।
বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো মৎস্য খাত । বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ-নদী, খাল-বিল ও সামুদ্রিক মৎস্য নিয়ে মৎস্য খাত গঠিত। মৎস্য খাত যেমন একদিকে আমাদের খাদ্যের যোগান দেয় তেমনি শিল্পের কাঁচামালেরও যোগান দেয়। আবার মৎস্য বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
উদ্দীপকে ২০০৯-১০ অর্থবছরে GDP তে বাংলাদেশের মৎস্য খাতের আয় ছিল ২১,৬০৭ কোটি টাকা। এ সময় এ খাতের প্রবৃদ্ধির হার ছিল ৪.৬০%। অনুরূপভাবে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে GDP তে মৎস্য খাতের আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২৩,০৫১ ও ২৪,২৭৯ কোটি টাকা হয়েছিল । এ সময়ে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪.৬৯% ও ৫.৩২% হয়েছিল। এরপর ২০১৩-১৪ ও ২০১৮-১৯ অর্থবছরে এ খাতের আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২৭,৪১৯ ও ৩৭,১৪৬ কোটি টাকা হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ২০১৮-১৯ অর্থবছরে মৎস্য খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমলেও আয় বেড়েছে।
বাংলাদেশের মৎস্য খাতের প্রধান উৎস হলো অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস। রুই, কাতলা, মৃগেল, শিং, কই, মাগুর প্রভৃতি অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যায়। এ উৎসে মাছ উৎপাদনে বাংলাদেশে বিশ্বের চতুর্থ। গলদা চিংড়ি, ইলিশ, রূপচাঁদা, ডেটকি, রিটা প্রভৃতি সামুদিক 'উৎস থেকে পাওয়া যায়। বর্তমানে সামুদ্রিক মাছ উৎপাদন প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। উন্নতর প্রযুক্তির ব্যবহার ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে মৎস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্য ধরে রাখতে হবে। আর এ সাফল্য ধরে রাখতে পারলে অচিরেই বাংলাদেশ মাছ উৎপাদনে শীর্ষ স্থানে উন্নীত হতে পারবে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা রয়েছে।