হান্নান ও মান্নান দুই বন্ধু দুটি ভিন্ন X ও Y দুটি দেশের নাগরিক। হান্নান' X' দেশটি সমুদ্র উপকূলবর্তী এবং কুষিনির্ভর। অন্যদিকে মান্নান 'Y' দেশে বসবাব করে। নিচের ছকে ২০১৮ - ১৯ অর্থবছরে উভয়ের দেশের জিডিপি'তে কৃষির বিভিন্ন উপখাতের অবদান তুলে ধরা হলো-
| কৃষির উপখাতের নাম | হান্নান দেশ (শতকরা) | মান্নান দেশ (শতকরা) |
|---|---|---|
| শস্য ও শাকসবজি | ১২ | ৮ |
| পশু সম্পদ | ৮ | 8 |
| বনজ সম্পদ | 8 | ২.৫ |
| মৎস্য সম্পদ | ৫ | ৩.৫ |
মাশরুম একটি ঔষধী সবজি।
মাশরুম এমন একটি ঔষধি গুণসম্পন্ন সবজি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়াবেটিক, উচ্চরক্ত চাপ, হৃদরোগ, ক্যান্সার ও টিউমার, হেপাটাইটিস-বি, জন্ডিস, এইডস, প্রভৃতি দুরারোগ্য ব্যাধির প্রতিরোধক। শুধু তাই নয়, নিয়মিত মাশরুম খেলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়।
উদ্দীপকের আলোকে মান্নান-এর দেশের জিডিপিতে কৃষি উপখাতগুলোর অবদান লেখচিত্রের মাধ্যমে দেখানো হলো –
চিত্রে৷ X অক্ষে কৃষির উপখাত এবং Y অক্ষে জিডিপির অবদানের শতকরা পরিমাণ নির্দেশ করা হয়েছে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি X দেশ তথা হান্নানের দেশে জিডিপিতে কৃষির অবদানের উপর নেতিবাচক প্রভাব পড়ে। নিচে উদ্দীপকের আলোকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি X দেশ তথা হান্নানের দেশে জিডিপিতে কৃষি উপখাতের উল্লেখিত অবদান ক্ষেত্রে যে ধরনের প্রভাব পড়বে তা নিম্নে বিশ্লেষণ করা হলো -
বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্র পৃৃষ্ঠের উচ্চতা প্রায় ১ মিটার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সমুদ্র উপকূলবর্তী দেশের নিচু ও উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে। এতে কৃষির উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে নদ-নদীর অয়ানির পরিমাণ কমে গেলে মৎস্য সম্পদ হ্রাস পাবে, যা জিডিপিতে মৎস্য খাতের অবদান বাধাগ্রস্ত হবে।
তাছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুমন্ডলে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, মিথেন গ্যাসের পরিমাণ বাড়ার ফলে খরা,অতিবৃষ্টি, দুর্যোগের পরিমাণ বেড়ে যাবে। ফলে ফসলের উপর বিরূপ প্রভাব পরবে। এমনকি অতিরিক্ত তাপমাত্রার কারণে শুষ্ক মৌসুমে গবাদিপশুর উৎপাদনে ব্যাঘাত ঘটবে, ফলে পশু সম্পদ থেকে প্রাপ্ত জিডিপি আয়ে ব্যাঘাত ঘটবে।
সুতরাং সার্বিক আলোচনায় বলা যায়,বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হান্নানের দেশের কৃষি উপখাতের উৎপাদন হ্রাস পাবে। এবং GDP তে কৃষি উপখাতগুলোর অবদান কমবে,যা কৃষি উপখাতগুলোর অবদানের উপর নেতিবাচক বা বিরূপ প্রভাব ফেলবে।