উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, পানির স্তরের নিম্নমুখিতা, নদীনালার নাব্যতার অভাব ইত্যাদি কৃষিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নিচে ব্যাখ্যা করা হলো-
**প্রাকৃতিক দুর্যোগ : **নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি ইত্যাদির ফলে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব প্রাকৃতিক দুর্যোগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ফসল।
তাপমাত্রা বৃদ্ধি : তাপমাত্রা বৃদ্ধির ফলে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাপমাত্রা বৃদ্ধির ফলে পানির লেয়ার নিচে নেমে যাওয়াই সেচকার্য কঠিন হয়ে পড়ছে। এছাড়া তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে অনেক কৃষি জমি নিমজ্জিত হবে।
পানির স্তরের নিম্নমুখিতা : কৃষিক্ষেত্রে পানির বিকল্প নেই। পানির স্তরের নিম্নমুখিতার কারণে নদনদী শুকিয়ে যাচ্ছে ফলে সেচকার্যে বিঘ্ন ঘটছে এবং মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে।
**নদনদীর নাব্যতার অভাব: **বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে নদনদী নাব্যতা হারাচ্ছে। অনেক নদনদী শুকিয়ে যাচ্ছে এবং এগুলোর গতিপথ পরিবর্তন হচ্ছে। যা কৃষিক্ষেত্রে পানির ব্যাপক সংকট সৃষ্টি করছে।
সুতরাং দেখা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। জলবায়ু পরিবর্তন রোধ না করতে পারলে উক্ত প্রভাব বৃদ্ধি পাবে।
পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলো যথেষ্ট নয় এর সাথে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো সরকারি ও বেসরকারি পর্যায়ে জলবায়ু উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প, বনায়ন প্রকল্প ইত্যাদি গ্রহণের কথা বলা হয়েছে। যেগুলোর মাধ্যমে সুদূরপ্রসারী সমাধান আসবে। তবে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। উক্ত পদক্ষেপসমূহ ছাড়াও কতকগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো হলো-
১. সঠিক কৃষিনীতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা।
২. স্থানীয় পর্যায়ে কৃষিকে আধুনিকায়ন করা।
৩. কৃষি, মৎস্য, গবাদি পশু ও স্বাস্থ্যখাতে জলবায়ু পরিবর্তনের অভিযোজন করা।
৪. দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৫. বাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও মেরামত করা।
৬. নদী খনন ও পুনর্গঠন করা।
৭. পূর্বাভাস ও প্রস্তুতি কার্যক্রম জোরদারকরণ।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলোর সাথে উপরে বর্ণিত পদক্ষেপ নিতে হবে।