সিলেট সরকারি মহিলা কলেজ ২০২৫

এইচএসসি · অর্থনীতি ২য় পত্র

সিলেট সরকারি মহিলা কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মি. আসিফ ও মি. সুজন দুই বন্ধু। মি. আসিফের জমির পরিমাণ কম এবং উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করেন। অন্যদিকে, মি. সুজনের জমির পরিমাণ বেশি। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করেন। তিনি পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করেন।
১. কৃষি কী?
কৃষকেরা ঋণ গ্রহণ করে কেন?
উদ্দীপকের মি. আসিফ ও মি. সুজনের কৃষি খামারের পার্থক্যগুলো বর্ণনা কর।
'মি. আসিফের তুলনায় মি. সুজনের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ' – উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণিজগতের স্বাভাবিক জন্ম-বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ ও পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণিজ সম্পদ উৎপাদন করাকে কৃষি বা কৃষিকাজ বলে।
(খ)
অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর বেশিরভাগ কৃষক দরিদ্র হয়ে থাকে। বিভিন্ন কৃষি উপকরণ ক্রয়, গুদামঘর নির্মাণ, প্রাথমিক ইত্যাদি প্রক্রিয়াকরণ, পরিবহণ, বাজারজাতকরণ ইত্যাদি কাজে কৃষকদের প্রচুর অর্থের দরকার হয়। কিন্তু নিজস্ব তহবিল থেকে তারা এর সামান্য অংশই যোগান দিতে পারে। এজন্য কৃষকরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অ-প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে।
(গ)

উদ্দীপকে মি. আসিফের খামার হচ্ছে জীবন নির্বাহী খামার আর মি. সুজনের খামার হচ্ছে বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো-

**১. খামারের আয়তন : **জীবন নির্বাহী খামারের আয়তন ক্ষুদ্র হয় এবং অতিমাত্রায় প্রকৃতির ওপর নির্ভরশীল। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারের আয়তন অপেক্ষাকৃত বৃহৎ হয় এবং প্রকৃতির ওপর রুম নির্ভরশীল।

২. চাষাবাদ পদ্ধতি: জীবন নির্বাহী খামারে চাষাবাদ পদ্ধতি চিরাচরিত, ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারের চাষাবাদ পদ্ধতি আধুনিক, ব‍্যবস্থাপনা পরিকল্পিত এবং দক্ষ পরিদর্শন ব্যবস্থা বিদ্যমান।

**৩. দক্ষতা: **জীবন নির্বাহী খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায় না। তাই এটি কম দক্ষ। বাণিজ্যিক খামারে কারিগরি কৌশল প্রয়োগ করা যায়। তাই এটি অধিক দক্ষতাপূর্ণ।

৪. উৎপাদনের উদ্দেশ্য: জীবন নির্বাহী খামারে পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য। বাণিজ্যিক খামারে উৎপাদনের উদ্দেশ্য সম্পূর্ণ বাণিজ্যিকভিত্তিক।

**৫.ঝুঁকি গ্রহণ : **জীবন নির্বাহী খামারে একটি মাত্র ঝুঁকি হলো প্রতিকূল আবহাওয়া। অপরদিকে, বাণিজ্যিক খামারের ঝুঁকি বহুবিধ। যেমন : উপকরণ মূল্য, উৎপাদিত পণ্যমূল্য, বাজারজাতকরণ ঝুঁকি প্রভৃতি।

উদ্দীপকে মি. আসিফের জমির পরিমাণ কম এবং উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করেন। যা জীবন নির্বাহী খামারকে নির্দেশ করে। অন্যদিকে, মি. সুজনের খামারের মাধ্যমে উৎপাদিত ফসল বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা হয় যা বাণিজ্যিক খামারকে নির্দেশ করে।

(ঘ)

উদ্দীপকে মি. আসিফের খামারটি জীবন নির্বাহী খামার আর মি. সুজনের খামারটি বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামারের তুলনায় বাণিজ্যিক কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

বাণিজ্যিক খামার বলতে বোঝায় বৃহৎ আয়তনের ভূমি যেখানে অধিক শ্রম, পুঁজি, প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদন, অধিক উদ্বৃত্ত এবং অধিক মুনাফা সৃষ্টি হয়। এ ধরনের খামারে উৎপাদনকার্য পরিচালনা, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং বাজারজাতকরণে দক্ষ শ্রমবিভাগ প্রবর্তিত হয়। এ ধরনের খামার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাণিজ্যিকভিত্তিক বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা পরিচালনা করে। বাণিজ্যিক খামারে প্রচুরসংখ্যক দক্ষ/অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। পর্যাপ্ত মূলধন ও প্রচুর শ্রমিকের সাহায্যে উৎপাদন প্রক্রিয়ায় উদ্বৃত্ত (Surplus) সৃষ্টি হয়। এই উদ্বৃত্ত উৎপাদন খামারজাত করার মাধ্যমে প্রচুর মুনাফা আসে। যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে পর্যাপ্ত জমি থাকায় বাণিজ্যিক খামারের ব্যাপক প্রাধান্য দেখা যায়।

উদ্দীপকে মি. সুজনের খামারের আয়তন বড় হওয়ায় সে পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে। এই উদ্ধৃত উৎপাদন দেশের উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখে।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মি. সুজনের খামার তথা বাণিজ্যিক খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

A-নামক দেশে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় অধিকাংশ জনগণের গুণগত মান অত্যন্ত নিম্নমানের। বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। ফলে একদিকে যেমন স্বাস্থ্যহানি ঘটছে অন্যদিকে নিচে মাথাপিছু আয়ও তাদের অশিক্ষা, জন্মহার বৃদ্ধিসহ নানা সমস্যার সৃষ্টি করছে। বর্তমানে সেদেশের সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সুবিধা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
২. নিট অভিবাসন কী?
আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক – ব্যাখ্যা কর।
দেশটিতে জনসংখ্যার যে চিত্র ফুটে উঠেছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
নির্দিষ্ট সময়ে কোনো অঞ্চলে আগমনকারী মানুষের সংখ্যা থেকে সেখান থেকে বহির্গমনকারী মানুষের সংখ্যা বাদ দিলে নিট অভিবাসন পাওয়া যায়।
(খ)
আত্মকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব-উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন মানুষ স্বাধীনভাবে জীবিকা অর্জন করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত থাকতে পারে। এভাবে অর্থ উপার্জন, উপার্জনকারী ব্যক্তি ও তার পরিবারকে দারিদ্র্যমুক্ত রাখে। অর্থাৎ বলা যায়, আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক।
(গ)

উদ্দীপকে A-নামক দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মাথাপিছু আয় ইত্যাদি। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো-

**১. শিক্ষা ও প্রশিক্ষণ : **A-নামক দেশে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা না থাকার দরুন এখানে বেশিরভাগ জনগণের গুণগত মান অনেক নিম্ন। ফলে তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারিনি।

**২. অস্বাস্থ্যকর পরিবেশ : **অতিরিক্ত জনসংখ্যার কারণে এখানে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠতে পারেনি। ফলে এখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পৌঁছাতে পারিনি। এমতাবস্থায় এখানকার জনগণের অধিকাংশই পুষ্টিহীনতায় ভুগছে।

**৩. নিম্ন মাথাপিছু আয় : **অধিক জনসংখ্যা ও দক্ষতার অভাবে সবাই কর্মসংস্থানের সুযোগ পায় না। ফলে এখানে বেকারত্বের পরিমাণ বেড়েই চলেছে। এতে দেখা যায় মাথাপিছু আয়ের পরিমাণ আরও হ্রাস পাচ্ছে।

**৪. খাদ্য সমস্যা : **A-নামক দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে খাদ্য বাড়ছে না। ফলে এখানে খাদ্য ঘাটতি দেখা দেয়।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সুবিধা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি পদক্ষেপ সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

**১. প্রাথমিক শিক্ষা : **মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই এই শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক পর্যায় থেকে বাধ্যতামূলক করা একান্ত প্রয়োজন। কেননা একটি শিক্ষিত জাতিই পারে একটি সুন্দর স্বাভাবিক সমাজ উপহার দিতে। তাই উক্ত সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ওই দেশের জন্য বিশেষভাবে কাম্য।

**২. স্বাস্থ্য সুবিধা : **আমরা জানি, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন করা সরকারের অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে জনগণ অতি অল্প খরচে কীভাবে উন্নতমানের স্বাস্থ্যসেবা পেতে পারে সেই লক্ষ্যে পর্যাপ্ত হাসপাতালের ব্যবস্থা করতে হবে।

**৩. নারীর ক্ষমতায়ন: **নারীদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় উন্নয়ন কর্মকান্ডে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নারীর রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করতে হবে। এছাড়া খাদ্য ও পুষ্টিহীনতা দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি ও পরিকল্পনা ইত্যাদি নানারূপ পদক্ষেপ নেওয়া যেতে পারে।

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের ছবি
৩. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
জলবায়ু পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের চিত্রটি জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত ও কেন? বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি কোন বিন্দুর সাথে সংগতিপূর্ণ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো নির্দিষ্ট সময়ে দেশের জনসংখ্যা যদি কোনো পরিবর্তন না হয় তবে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে।
(খ)

জলবায়ু জীবিকা, বসতি ও বাসযোগ্যতা প্রভাবিত করে এবং দুর্যোগ বা পরিবেশগত পরিবর্তনে মানুষ স্থানান্তরিত হতে পারে।

তবে উষ্ণ জলবায়ু থাকলেই জন্মহার বেশি এবং শীতল জলবায়ুতে কম—এমন অবধারিত সম্পর্ক নেই। জনসংখ্যা বৃদ্ধিতে শিক্ষা, স্বাস্থ্য, আয়, জন্ম-মৃত্যু ও অভিবাসনের ভূমিকা একসঙ্গে বিবেচনা করতে হয়।

(গ)

উদ্দীপকের চিত্রটি কাম্য জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে।

বিংশ শতাব্দীর প্রথম দিকে অধ্যাপক অ্যাডউইন ক্যানন, কার স্যান্ডার্স, ডালটন, রবিন্স প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটি বিকল্প তত্ত্ব প্রচার করেন। এটি কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এ তত্ত্বের মূল বক্তব্য হলো মাথাপিছু আয় যে পর্যায়ে সর্বোচ্চ হয়, জনসংখ্যার আয়তন সে পর্যায়ে কাম্য বা বাঞ্ছনীয় হয়। কাম্য জনসংখ্যা হলো জনসংখ্যার আদর্শ আয়তন।

কাম্য জনসংখ্যা তত্ত্বটিকে উদ্দীপকের রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রে OX অক্ষে জনসংখ্যা এবং OY অক্ষে মাথাপিছু আয় নির্দেশ করা হয়েছে। SS হলো মাথাপিছু আয় রেখা। জনসংখ্যা O বিন্দু হতে যতই বাড়তে থাকে, মাথাপিছু আয় ততই বাড়তে থাকে। জনসংখ্যা যখন B বিন্দুতে পৌছায় অর্থাৎ 14 কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় 1900 মার্কিন ডলার এবং এটাই হলো সর্বাধিক মাথাপিছু আয়। জনসংখ্যা B বিন্দুর পর বাড়তে থাকলে মাথাপিছু আয় আবার কমতে থাকে। সুতরাং 14 কোটি হলো কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। জনসংখ্যা 14 কোটির কম হলে তাকে নিম্ন জনসংখ্যার দেশ এবং জনসংখ্যা 14 কোটির বেশি হলে তাকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়। জনসংখ্যা সম্পর্কে আধুনিক অর্থনীতিবিদগণের দেওয়া এ তত্ত্বটি কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত।

(ঘ)

চিত্রে ১৪ কোটি জনসংখ্যায় মাথাপিছু আয় সর্বোচ্চ ১,৯০০ ডলার হলে ওই কাল্পনিক দেশের জন্য প্রদত্ত শর্তে ১৪ কোটিই কাম্য জনসংখ্যা।

কাম্য জনসংখ্যার মানদণ্ড সর্বোচ্চ মাথাপিছু প্রকৃত আয়; মোট আয় বা মোট উৎপাদন সর্বোচ্চ হওয়া এর সংজ্ঞা নয়।

বাংলাদেশের জনঘনত্ব ও সম্পদের ওপর চাপের আলোচনা করা যায়, কিন্তু তার প্রকৃত কাম্য জনসংখ্যা নির্ণয়ে নিজস্ব সম্পদ, প্রযুক্তি, উৎপাদন ও আয়ের তথ্য প্রয়োজন।

তাই চিত্রের কোনো বিন্দুর সঙ্গে বাংলাদেশের অবস্থার আনুমানিক বৈশিষ্ট্য মিলিয়ে আলোচনা করা গেলেও ওই কাল্পনিক অঙ্ককে বাংলাদেশের সঠিক কাম্য মাত্রা বলে নেওয়া যায় না।

মিসেস নাহিদা একজন নারী উদ্যোক্তা। তিনি স্ব-অর্থায়নে ঘরোয়া পরিবেশে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করেন। তাঁকে এ কাজে তাঁর স্বামী সহযোগিতা করেন। ইদানীং তার উৎপাদিত পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু তার পুঁজি স্বল্প। ঋণের জন্য তিনি একটি ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটি তাকে সহজ শর্তে ঋণ দেয়। ঋণের অর্থ দ্বারা উৎপাদন বাড়িয়ে তিনি বেশ ভালো মুনাফা অর্জন করেছেন।
৪. ফার্ম কী?
শিল্পায়ন কীভাবে বেকারত্ব নিরসনে সহায়তা করে?
উদ্দীপকে উল্লিখিত মিসেস নাহিদার উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা কর।
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো শিল্পের অন্তর্গত একক উৎপাদন ইউনিটকে ফার্ম বলে।
(খ)

বাংলাদেশের শিল্পখাত সম্প্রসারিত ও উন্নত হলে কৃষির উদ্বৃত্ত জনশক্তি শিল্পক্ষেত্রে স্থানান্তর করা সম্ভব হবে। এর ফলে কৃষিতে মাথাপিছু উৎপাদন বাড়বে এবং ছদ্ম বেকারত্ব হ্রাস পাবে। বাংলাদেশে শিল্পখাতের উন্নতি ও প্রসারের মাধ্যমে ক্রমবর্ধমান জনশক্তির জন্য কর্মসুযোগ বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া শিল্পায়নের ফলে কৃষিক্ষেত্রের উদ্বৃত্ত শ্রমশক্তি স্থানান্তরিত হবে এবং কৃষির ছদ্ম বেকারত্ব হ্রাস পাবে।

সুতরাং বলা যায়, শিল্পায়ন কর্মসংস্থান সৃষ্টিতে তথা বেকারত্ব নিরসনে অন্যতম সহায়ক।

(গ)

উদ্দীপকের ঘরোয়া পরিবেশে স্বামী-স্ত্রীর শ্রমে বাঁশ ও বেতের দ্রব্য উৎপাদন কুটিরশিল্পের বৈশিষ্ট্য বহন করে।

কুটিরশিল্পে সাধারণত স্বল্প মূলধন, পরিবারের শ্রম ও স্থানীয় উপকরণ ব্যবহৃত হয়।

মিসেস নাহিদার উৎপাদনের সঙ্গে এসব বৈশিষ্ট্য মেলে। মূলধন ও কর্মীসংখ্যার নির্দিষ্ট সর্বোচ্চ সীমা প্রযোজ্য নীতিমালার সালের ওপর নির্ভর করে; উৎসের পাঁচ লাখ ও দশজনের অঙ্ককে সব সালের সাধারণ সীমা হিসেবে ব্যবহার করা হয়নি।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কুটিরশিল্প। বাংলাদেশের অর্থনীতিতে কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম।

১. কর্মসংস্থান : বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বেকার সমস্যা। এ বিপুল বেকার জনশক্তিকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তাদেরকে ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায়।

**২. মহিলাদের কর্মসংস্থান : **আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিশাল অঙ্কের নারীসমাজ ধর্মীয় কারণে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদির কারণে ঘরের বাইরে কোনো কাজ করতে পারে না। তখন ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তারা ঘরে বসেই কাজের ব্যবস্থা করতে পারে।

**৩. কৃষিখাতে জনসংখ্যার চাপ হ্রাস: **বাংলাদেশের কৃষিখাতে প্রচুর লোক ছদ্মবেশী বেকার, মৌসুমি বেকার হিসেবে নিয়োজিত রয়েছে। এ সকল ছদ্ম বেকার, মৌসুমি বেকারদের কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্পে নিয়োগ করা যায়।

**৪. জীবনযাত্রার মান উন্নয়ন: **দেশের কৃষকদের বাড়তি আয়ের মাধ্যম হিসেবে ক্ষুদ্র ও কুটিরশিল্প বিশেষ ভূমিকা পালন করে। ফলে মাথাপিছু আয় বাড়ার মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে।

**৫. সম্পদের সুষম বণ্টন : **বৃহদায়তন শিল্পের কারণে দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত থাকে। পক্ষান্তরে, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে এই সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা যায়।

**৬. দেশজ কাঁচামালের সদ্ব্যবহার : **আমাদের দেশে পল্লি অঞ্চলে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলো কোনো কাজে ব্যবহার করা যায় না। ফলে ক্ষুদ্র ও কুটিরশিল্পে এ সকল দেশীয় কাঁচামাল ব্যবহার করা যায়।

সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির তথা কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম।

সিলেট সরকারি মহিলা কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।