উদ্দীপকে কৃষিজাতপণ্যের বাজারজাতকরণের সমস্যা সম্পর্কে বলা হয়েছে। উদ্দীপকে কাশেম মিয়া উৎপাদিত পণ্য বাজারজাতকরণে পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সংকট,দালাল,সংরক্ষণের সুবিধা ইত্যাদি সমস্যার সম্মুখীন হন।
নিম্নে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যাগুলো আলোচনা করা হলো -
১. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সংকট :- আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় যোগাযোগ খরচ বহন করা সম্ভব হয় না।
২. মধ্যবর্তী ব্যবসায়ী :- কৃষকরা তাদের পণ্য শহরে নিয়ে বিক্রি করতে পারে না বলে কম দামে মধ্যবর্তী ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয় করে। ফলে ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়।
৩. পণ্য সংরক্ষণের অসুবিধা :- বাংলাদেশে কৃষিজাতপণ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের অপর্যাপ্ততা থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা কম দামে ফসল বিক্রি করে ফেলতে বাধ্য হয়।
৪. পণ্যের মান নির্ধারণে জটিলতা:- দেশের সকল স্থানে কৃষিপণ্যের মান একরূপ না হওয়ায় পণ্যের মান নির্ধারণের বিষয়টি এক জটিল সমস্যা সৃষ্টি করে।
৫.ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ :- বাংলাদেশের সর্বত্র ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবহৃত হয়, ফলে কৃষকরা প্রতারিত হয়।
সুতরাং দেখা যায়,কাসেম মিয়া কৃষি পণ্য বাজারজাতকরণে উপরোক্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ উক্তিটি শতভাগ যৌক্তিক।
উদ্দীপকে কাসেম মিয়া কৃষি পণ্য বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ফলে সে তার আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারেনি। তাই কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকার কিছু পদক্ষেপ নিতে পারে। যেমন -
১.প্রান্তিক কৃষকদের ফসল বাজারজাতকরণের জন্য কম ব্যয়বহুল এবং উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
২. কৃষিপণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ব্যবসায়ীদের উচ্ছেদ করতে হবে। এতে করে কৃষকরা তাদের পণ্য ন্যায্য মূল্যে কাঙ্খিত স্থানে বিক্রি করতে পারবে।
৩.কৃষকরা যেন উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রি করে ন্যায্য মূল আদায় করতে পারে, সেজন্য পণ্য গুদামজাতকরণ ও মজুদের জন্য পর্যাপ্ত গুদামঘর নির্মাণ করা।
৪. কৃষিপণ্যে একটি কাঙ্খিত মূল্য নির্ধারণ করা, যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্য আদায় করতে পারে।
৫.সুষ্ঠু,সঠিক ও ত্রুটিহীন ওজনব্যবস্থা নিশ্চিতকরণ,যেন কৃষকরা তাদের পণ্যের সঠিক পরিমাপ অনুযায়ী মূল্য অর্জন করতে পারে।
সুতরাং, উপরোক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।