সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৪

এইচএসসি · অর্থনীতি ২য় পত্র

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

B দেশের সরকারের আয়ের উৎসসমূহ:

বিবরণ ২০১৮-১৯(কোটি টাকায়)
মূল্য সংযোজন কর ১,১০,৫৫৫
সম্পূরক শুল্ক ৩২,৫৫৩
ভূমি রাজস্ব ১,৪০০
টোল ও লেভি ৬৫৭
যানবাহন কর ১,৪২৯

B দেশের সরকার জাতীয় আয় বৃদ্ধির জন্য প্রতি বছর (১-৩০) নভেম্বর 'জাতীয় আয়কর মেলা' আয়োজন করে।

১. পরোক্ষ কর কী?
আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন?
উদ্দীপক হতে সরকারের কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব নির্ণয় কর।
উদ্দীপকের আলোকে সরকারের আয়ের প্রধান উৎসগুলোর তুলনামূলক অলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে যদি সে করের আংশিক বা সম্পূর্ণ বোঝা অন্যের ঘাড়ে অপসারণ করতে পারে,তাহলে সে করকে পরোক্ষ কর বলে।
(খ)
আয়কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপ করা হয় উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এর সম্পূর্ণ ভার বহন করতে হয়। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
আয়কর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর নির্দিষ্ট হারে আরোপ করা হয় এবং উক্ত ব্যক্তিকেই পরিশোধ করতে হয়। এক্ষেত্রে করের বোঝা অন্য কারো উপর চাপানো যায়না। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
(গ)

তালিকায় VAT ১,১০,৫৫৫, সম্পূরক শুল্ক ৩২,৫৫৩ এবং যানবাহন কর ১,৪২৯ কোটি টাকা—এসব কর রাজস্ব। এ তিনটির মোট $110555+32553+1429=144537$ কোটি টাকা।

“ভূমি রাজস্ব” যদি উৎসের উত্তরের ভাষায় ভূমির ওপর আরোপিত কর হয়, তবে ১,৪০০ কোটি টাকাও কর রাজস্ব; সে ক্ষেত্রে মোট কর রাজস্ব ১,৪৫,৯৩৭ কোটি টাকা। সরকারি জমির ভাড়া বা ইজারা আয় বোঝালে শ্রেণি ভিন্ন হবে।

টোল সাধারণত সেবামূল্যজাত করবহির্ভূত আয়; কিন্তু “টোল ও লেভি” একত্রে ৬৫৭ কোটি টাকা দেওয়া এবং লেভির প্রকৃতি পৃথক না করায় নির্ভুল শ্রেণিভিত্তিক যোগফল সম্পূর্ণ নির্ধারণ করা যাচ্ছে না। যানবাহন করকে করবহির্ভূত আয় বলা ভুল; নিবন্ধন ফি ও যানবাহন কর এক নয়।

(ঘ)

উদ্দীপকের আয়ের সবচেয়ে বড় পৃথক উৎস VAT ১,১০,৫৫৫ কোটি টাকা; পরেরটি সম্পূরক শুল্ক ৩২,৫৫৩ কোটি টাকা। যানবাহন কর ১,৪২৯, ভূমি রাজস্ব ১,৪০০ এবং টোল ও লেভি ৬৫৭ কোটি টাকা। সব উৎসের মোট আয় $110555+32553+1400+657+1429=146594$ কোটি টাকা।

শুধু VAT ও সম্পূরক শুল্কের মোটই ১,৪৩,১০৮ কোটি টাকা, যা তালিকার প্রধান অংশ। তাই করভিত্তিক আয় গুরুত্বপূর্ণ। তবে ভূমি রাজস্ব ও মিশ্র “টোল ও লেভি”র প্রকৃতি অস্পষ্ট থাকায় কর ও করবহির্ভূত আয়ের সম্পূর্ণ নির্ভুল তুলনা শর্তসাপেক্ষ। নির্দিষ্ট শ্রেণির সংজ্ঞা বা উৎসের সংশোধিত তালিকা প্রয়োজন।

বাংলাদেশের কষিপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত নয়। দারিদ্রদ্র্যতা, অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা এবং দূর্বল বাজার কাঠামোর কারণে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। বর্তমান কৃষিবান্ধব সরকার ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে অবকাঠামোগত উন্নয়ন, কৃষিবীমা প্রচলন ও কৃষি তথ্য সার্ভিস চালুসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
২. মাশরুম কী?
আমিষের অভাব পূরণে হাঁস-মুরগী পালন কিভাবে ভূমিকা পালন করে?
উদ্দীপকের আলোকে বাংলাদেশে কৃষিপণ্যেও বাজারজাতকরণ সমস্যাগুলি চিহ্নিত কর।
ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
মাশরুম হলো এক প্রকার ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ।
(খ)
আমিষের চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমিষ জাতীয় খাদ্য ঘাটতি পূরণ তেমনভাবে সম্ভব হচ্ছে না। কিন্তু যদি হাঁস-মুরগি পারিবারিকভাবে পালন করা যায়, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে আমিষের ঘাটতি পূরণ হবে। এবং অধিক পরিমাণ উৎপাদন করতে পারলে পরিবারের পাশাপাশি অন্যান্যদেরও আমিষের চাহিদা পূরণ করবে। এতে আমিষের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবে।
(গ)

উদ্দীপকে বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যা তথা দারিদ্র্যতা,অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা,গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা, এবং দূর্বল বাজার কাঠামোর কথা বলা হয়েছে। নিম্নে এগুলো আলোচনা করা হলো। যেমন -

১.দারিদ্র‍্যতা :- বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ায় ফসল উঠানোর সাথে সাথেই নামমাত্র আর্থিক মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হয়।

২.অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা :- আমাদের দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও ব্যয়বহুল হওয়ায় কৃষকরা সেই খরচ বহন করতে পারেনা।

৩.গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা :- দেশে পর্যাপ্ত গুদামঘর ও ফসল সংরক্ষণ ব্যবস্থা না থাকায় কৃষকরা তাদের উদ্ভৃত্ত ফসল মৌসুমের সময়েও কম দামে বিক্রি করতে বাধ্য হয়।

৪.দূর্বল বাজার কাঠামো :- দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীন অঞ্চলের বাজার কাঠামো সুসংগঠিত নয়। ফলে কৃষকদের থেকে মধ্যস্বত্বভোগীরা ফসলের মূল্য থেকে কর,চাদা,খাজনা বেশি পরিমাণে আদায় করে।

কৃষিপণ্য বাজারজাতকরণে উপরোক্ত সমস্যা বিদ্যমান থাকায় কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

(ঘ)

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকার উদ্দীপকে অবকাঠামোগত উন্নয়ন,কৃষিবীমা প্রচলন ও কৃষি তথ্য সার্ভিস চালু করেন। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের আরো নানারকম পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের জন্য অবকাঠামোগত উন্নয়ন,কৃষিবীমা প্রচলন ও কৃষি তথ্য সার্ভিস চালুর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকদের নিকট উন্নত মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ,বীজের রোগ-বালাই পরীক্ষাকরণ ইত্যাদি নিশ্চিত করতে হবে। তাছাড়া কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং উপকরণ সহায়তা ও ভর্তুকি চালুর ব্যবস্থা করতে হবে। এতে করে কৃষকরা উচ্চ মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনে কৃষির জন্য যাবতীয় উপকরণ কম দামে ক্রয় করতে পারবে।

তাছাড়া কৃষকদের কল্যাণ ও পণ্য বাজারজাতকরণে সচ্ছতা আনয়নে মধ্যস্বত্বভোগীদের উৎখাত, রাষ্ট্রীয় সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ,আন্তর্জাতিক বাজারের অনুসন্ধান, কৃষিপণ্যের একটি নির্ধারিত দাম ধার্য্য ইত্যাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়।

সুতরাং বলা যায়,উপরোক্ত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে সরকার কৃষিপণ্যের বা কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সফল হবে বলে আশা করা যায়।

X দেশের ২০২২ ও ২০২৩ সালের বিভিন্ন ভোগ্যপণ্যেও দাম এবং পরিমাণ নিম্নরূপ:

ভোগ্যদ্রব্য চাল
পরিমাণ (কেজি) ২০
২০২২ সালের দাম ৫০
২০২৩ সালের দাম ৬০
ভোগ্যদ্রব্য গম
পরিমাণ (কেজি) ১৫
২০২২ সালের দাম ৪০
২০২৩ সালের দাম ৫০
ভোগ্যদ্রব্য চিনি
পরিমাণ (কেজি) ১০
২০২২ সালের দাম ৬০
২০২৩ সালের দাম ৮০

দেশটির সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রত্যক্ষ করের হার ও ব্যাংক হার বৃদ্ধি এবং অর্থের যোগান হ্রাস করে।

৩. ব্যংক হার কী?
সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কীরূপ?
উদ্দীপকের আলোকে X দেশের মূদ্রাস্ফীতির হার নির্ণয় কর।
মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার গৃহীত পদক্ষেপগুলো যথেষ্ট কী? তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
যে ন্যূনতম সুদের হার ধার্য করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, তাই হলো ব্যাংক হার।
(খ)

সীমিত আয়ের লোকদের উপর মুদ্রাস্ফীতি নেতিবাচক প্রভাব ফেলে।

মুদ্রাস্ফীতি হলে সীমিত আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ দামস্তর বাড়লেও তাদের মজুরি বা আয় সে পরিমাণে বাড়ে না। ফলে একই পরিমাণ মজুরি বা অর্থ দ্বারা তারা পূর্বের চেয়ে কম পরিমাণ পণ্যসামগ্রী ক্রয় করতে পারে।

এজন্য মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের লোকদের উপর বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়।

(গ)

কোনো নির্দিষ্ট বছরের প্রেক্ষিতে হিসাবি বছরের দ্রব্যমূল্যের শতকরা পরিবর্তনের হারকে মুদ্রাস্ফীতির হার বলে।

উদ্দীপকের আলোকে নিম্নে 'X' দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হলো -

ভোগ্যদ্রব্য চাল
পরিমাণ (কেজি) Qo ২০
২০২২ সালের দাম Po ৫০
PoQo ১০০০
২০২৩ সালের দাম Pn ৬০
PnQo ১২০০
ভোগ্যদ্রব্য গম
পরিমাণ (কেজি) Qo ১৫
২০২২ সালের দাম Po ৪০
PoQo ৬০০
২০২৩ সালের দাম Pn ৫০
PnQo ৭৫০
ভোগ্যদ্রব্য চিনি
পরিমাণ (কেজি) Qo ১০
২০২২ সালের দাম Po ৬০
PoQo ৬০০
২০২৩ সালের দাম Pn ৮০
PnQo ৮০০
ভোগ্যদ্রব্য মোট
পরিমাণ (কেজি) Qo
২০২২ সালের দাম Po
PoQo ২২০০
২০২৩ সালের দাম Pn
PnQo ২৭৫০

২০২২ সালে ভোক্তার মূল্য সূচক,$ CPI=\frac{Po Qo}{Po Qo}\times ১০০$

$=\frac{২২০০}{২২০০}\times ১০০ $

$=১০০$

২০২৩ সালে ভোক্তার মূল্য সূচক, $ CPI=\frac{Pn Qo}{Po Qo}\times ১০০$

$=\frac{২২৫০}{২২০০}\times ১০০ $

$=১২৫$

সুতরাং, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দামস্তর বৃদ্ধি পেয়েছে = (১২৫ – ১০০) = ২৫%

অর্থাৎ, মুদ্রাস্ফীতি হার হলো ২৫%

(ঘ)

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তথা প্রত্যক্ষ করের হার ও ব্যাংক হার বৃদ্ধি, অর্থের যোগান হ্রাস ইত্যাদি যথেষ্ট নয়। কারণ এগুলো ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ পদেক্ষেপ হলো উৎপাদন বৃদ্ধি করা।

নিম্নে উক্ত পদক্ষেপগুলোর বিশ্লেষণাত্মক মতামত ব্যক্ত করা হলো -

১.অর্থের যোগান হ্রাস :- X দেশে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। তাই মুদ্রাস্ফীতি কমানো এবং ভোক্তা সাধারণকে রক্ষা করতে হলে অর্থের যোগান হ্রাস করতে হবে।

২.ব্যাংক হার বৃদ্ধি :- কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংকহার বৃদ্ধি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়িয়ে দিয়ে বিনিয়োগ ও ভোগের জন্য ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস করা যাবে। ফলে অর্থের যোগান কমিয়ে মুদ্রাস্ফীতি কমানো যাবে।

৩. প্রত্যক্ষ করের হার বৃদ্ধি :- দ্রব্যসামগ্রীর দাম কমাতে হলে প্রত্যক্ষ কর বৃদ্ধি করে জনগণের ব্যয়যোগ্য আয় কমাতে পারলে তখন সামগ্রিক চাহিদা হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি কমবে।

৪. উৎপাদন বৃদ্ধি :- মুদ্রাস্ফীতি কমানোর অন্যতম উপায় হলো দেশে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা। কারণ উৎপাদন বাড়লে দ্রব্যের যোগান বাড়বে এবং বাড়তি চাহিদা পূরণের মাধ্যমে মুদ্রাস্ফীতির মাত্রা হ্রাস পাবে।

সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকের উক্ত পদক্ষেপ ছাড়া উৎপাদন বৃদ্ধিজনিত পদক্ষেপও গুরুত্বপূর্ণ। তাই উৎপাদন বৃদ্ধিজনিত পদক্ষেপ ছাড়া উদ্দীপকের পদক্ষেপগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়।

দেশের অর্থনেতিক কর্মকাণ্ডে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজে সরকার প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করে। সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ।
৪. ফি কী?
VAT কে পরোক্ষ কর বলা হয় কেন?
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো বর্ণনা কর।
'সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ'- উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছ থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে,তাকে ফি বলে।
(খ)

মূল্য সংযোজন কর বা VAT কে পরোক্ষ কর বলা হয়।

পরোক্ষ কর বলতে সেসব করকে বোঝায়,যে কর কোনো ব্যক্তির উপর ধার্য করা হলে সে করের আংশিক বা সম্পূর্ণ বোঝা অন্যের ঘাড়ে অপসারণ করা যায়। আর VAT এর ক্ষেত্রে এই নীতি কার্যকর হয়। অর্থাৎ VAT এর ক্ষেত্রে করদাতা তার উপর আরোপিত কর প্রদান করলেও বাড়তি দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেয়। এজন্য VAT কে পরোক্ষ কর বলা হয়।

(গ)

উদ্দীপকে সরকারের ব্যয়ের খাতগুলো যথা - কর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজে বিপুল অর্থ ব্যয় করে থাকে। নিম্নে উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের উক্ত খাতগুলো বর্ণনা করা হলো -

১. কর্মসংস্থান সৃষ্টি :- দেশের দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার প্রতিবছর প্রচুর অর্থ ব্যয় করে থাকে।

২.দারিদ্র্য বিমোচন :- দেশের দারিদ্র্যতা দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন।

৩. অবকাঠামো নির্মাণ :- সরকার দেশের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও গ্রামীন অবকাঠামোর আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতিবছর প্রচুর অর্থ বরাদ্দ দিয়ে থাকে।

৪. মানবসম্পদ উন্নয়ন :- মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার শিক্ষা,স্বাস্থ্য, প্রশিক্ষণ, সেনিটেশন, প্রভৃতির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকেন।

সুতরাং লক্ষ্য করা যায়,দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণের লক্ষ্যে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। যা উদ্দীপকে পরিলক্ষিত হয়।

(ঘ)

সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ। উক্তিটি শতভাগ যথার্থ এবং যৌক্তিক। উদ্দীকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো -

বাংলাদেশ সরকারের আয়ের খাতগুলো সীমিত হওয়ায় প্রায়ই বাজেটে ঘাটতি দেখা দেয়। ফলে ঘাটতি পূরণে সরকার বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণ করে থাকে। এবং বাংলাদেশের কর ব্যবস্থা খুব কঠোর না হওয়ায় সে পরিমাণ কর আদায় করা যায়না। তাছাড়া সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নের যেসব পরিকল্পনা গ্রহণ করে এবং যেসব জনকল্যাণমূলক খাতে ব্যয় করে যেমন - কৃষি,যোগাযোগ,পল্লি উন্নিয়ন,শিক্ষা,প্রতিরক্ষা,চিকিৎসা, বৈদেশিক ঋণের সুদ বাবদ ইত্যাদির বরাদ্দকৃত ব্যয় সরকারের প্রাপ্ত আয়ের তুলনায় অনেক বেশি হয়,এবং বাজেট ঘাটতি দেখা দেয়। ফলে দেখা যায়,সরকারের মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই, বরং জনকল্যাণের লক্ষ্যে ব্যয় করাই মূখ্য ।

সুতরাং দেখা যায়,দেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে বরাদ্দকৃত ব্যয় সরকারের আয়ের তুলনায় অধিক হওয়ার সরকার কোনো মুনাফা অর্জন করতে পারে না। এবং এটা সঠিক যে,সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।