আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ভূগোল ১ম পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
১. পর্বত কাকে বলে?
প্লাবন সমভূমি বলতে কী বোঝায়?
চিত্রে B চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
চিত্রে A ও C স্তরের বৈশিষ্ট্যগত পার্থক্য সম্পর্কে মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
ভূপৃষ্ঠের বিস্তৃত এলাকাজুড়ে সুউচ্চ শিলাস্তূপকে পর্বত বলে।
(খ)
নদীর উভয় তীরে বন্যার দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। বাংলাদেশে ছোট-বড় অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতল ভূমির ওপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ায় বর্ষাকালে বন্যার সৃষ্টি হয় এবং পরিবাহিত পলিমাটি থেকে প্লাবন সমভূমি গঠিত হয়।
(গ)
উদ্দীপকে 'B' চিহ্নিত স্তরটি হলো গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমন্ডলের মধ্যে ঊর্ধ্ব গুরুমন্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। গুরুমণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত, এর আয়তনও সর্বাধিক।
(ঘ)
উদ্দীপকে 'A' ও 'C' হলো যথাক্রমে অশ্বমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নিচে এদের মধ্যকার তুলনামূলক আলোচনা করা হলো।
পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলা স্তর হলো অশ্মমণ্ডল বা ভূত্বক। ভূত্বকের উপরের হালকা শিলা স্তরটি সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরটিকে সিমা স্তর বলা হয়। অশ্মমণ্ডলের বাইরের স্তর বা সিয়াল স্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি। গ্রানাইট শিলার সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অশ্মমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরের তলদেশ ব্যাসল্ট শিলায় সিলিকন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি।
অন্যদিকে, কেন্দ্রমণ্ডল স্তরটি গুরুমণ্ডলের নিচে অবস্থিত। অর্থাৎ ২,৮৮৫ থেকে ৬,৩৭১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। গুটেনবার্গ বিযুক্তিরেখা (গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সংযোগস্থলকে গুটেনবার্গ বিযুক্তি রেখা বলে) থেকে এর গভীরতা ৩,৪৮৬ কিলোমিটার। বিজ্ঞানীদের ধারণা এ মণ্ডলটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারি পদার্থ দ্বারা গঠিত। এ মণ্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ১৬.২ ভাগ স্থান দখল করলেও এর ওজন পৃথিবীর মোট ওজনের শতকরা ৩১.৫ ভাগ। এই স্তরের ঘনত্ব ১১.৮ - ১৩.৬ কি.গ্রা./ঘনমিটার। তাই বলা যায়, অশ্মমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান।
পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখা যায়। সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে এক বিশেষ ধরনের ভূমিরূপ পৃথিবীতে রয়েছে। এ ধরনের ভূমিরূপ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক। এবং উপকূল ও নদী অববাহিকায় অবস্থিত। জীবনযাত্রা সহজ বলে এ এলাকাগুলো ঘনবসতিতে পরিণত হয়েছে।
২. সুনামি কী?
পাত সঞ্চালন বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূ-কম্প বা ভূ-গাঠনিক কারণে সৃষ্ট তীব্র গতিসম্পন্ন ও ধ্বংসাত্মক সাগর তরঙ্গকে সুনামি বলে।
(খ)
পাত সঞ্চালন বা প্লেট টেকটোনিস একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা দ্বারা পৃথিবীর অশ্বমন্ডলের ব্যাপকভত্তিক সঞ্চালনের বর্ণনা দেওয়া হয়। এ তত্ত্বের মূল কক্ষগুলো হলো ভূপৃষ্ঠ কতকগুলো ছোট, বড় প্লেট বা পাত দ্বারা গঠিত। এ পাতগুলো সঞ্চরণশীল। একটি আরেকটির সাথে সংঘর্ষের কারণে ভূকম্পন অনুভূত হয় এবং এর ফলে ভূমিরূপের বিভিন্ন ধরনের পরিবর্তন সংঘটিত হয়।
(গ)
উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপটি হলো সমভূমি। অবস্থান ও গঠন প্রণালির ওপর ভিত্তি করে সমভূমিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়। যথা- ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি এবং ভূ-আন্দোলনজাত সমভূমি।
প্রাকৃতিক শক্তির প্রভাবে বায়ুপ্রবাহ, সৌরতাপ, বৃষ্টিপাত, পানিস্রোত, হিমবাহ প্রভৃতি দ্বারা ধীরে ধীরে ক্ষয় হয়ে অপেক্ষাকৃত নিম্নভূমিতে পরিণত হয়। ক্ষয়সাধনের প্রক্রিয়া ও ভূমির প্রকৃতি অনুসারে ক্ষয়জাত সমভূমিকে নিম্নলিখিত শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা- সমপ্রায় ভূমি, হৈমবাহিক সমভূমি, তরঙ্গকর্তিত সমভূমি এবং মরু সমভূমি।
নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, প্রভৃতি শক্তি দ্বারা ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্ট পলি, কাঁকর, বালুকণা, ধূলিকণা প্রভৃতি কোনো নিম্নস্থানে সঞ্চিত হতে হতে কালক্রমে যে ভূমির সৃষ্টি হয়, তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। এটিকে আবার পলল সমভূমি, হিমবাহ সমভূমি, লোয়েস সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি প্রভৃতি ভাগে ভাগ করা হয়। পলল সমভূমি হলো পলিগঠিত সমভূমি। সঞ্চয়ের স্থান অনুযায়ী এ জাতীয় সমভূমি তিন প্রকার। যথা- পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং বদ্বীপ সমভূমি।
ভূ-আন্দোলনে মহীসোপান ও মহীঢাল অঞ্চলে অর্থাৎ সমুদ্র তীরে মহাদেশগুলোর প্রান্তভাগে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ভূ- আন্দোলনজাত সমভূমি বলে। ভূ-আন্দোলনজাত সমভূমিকে আবার ২টি ভাগে ভাগ করা হয়েছে। যথা- উত্থিত সমভূমি এবং অবনত সমভূমি। সুতরাং বলা যায় যে, সমভূমির মধ্যে বিভিন্নতা তথা বৈচিত্র্যতা দৃশ্যমান হয়।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপটি হলো সমভূমি। অবস্থান ও গঠন প্রণালির ওপর ভিত্তি করে সমভূমিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়। যথা- ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি এবং ভূ-আন্দোলনজাত সমভূমি।
প্রাকৃতিক শক্তির প্রভাবে বায়ুপ্রবাহ, সৌরতাপ, বৃষ্টিপাত, পানিস্রোত, হিমবাহ প্রভৃতি দ্বারা ধীরে ধীরে ক্ষয় হয়ে অপেক্ষাকৃত নিম্নভূমিতে পরিণত হয়। ক্ষয়সাধনের প্রক্রিয়া ও ভূমির প্রকৃতি অনুসারে ক্ষয়জাত সমভূমিকে নিম্নলিখিত শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা- সমপ্রায় ভূমি, হৈমবাহিক সমভূমি, তরঙ্গকর্তিত সমভূমি এবং মরু সমভূমি।
নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, প্রভৃতি শক্তি দ্বারা ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্ট পলি, কাঁকর, বালুকণা, ধূলিকণা প্রভৃতি কোনো নিম্নস্থানে সঞ্চিত হতে হতে কালক্রমে যে ভূমির সৃষ্টি হয়, তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। এটিকে আবার পলল সমভূমি, হিমবাহ সমভূমি, লোয়েস সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি প্রভৃতি ভাগে ভাগ করা হয়। পলল সমভূমি হলো পলিগঠিত সমভূমি। সঞ্চয়ের স্থান অনুযায়ী এ জাতীয় সমভূমি তিন প্রকার। যথা- পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং বদ্বীপ সমভূমি।
ভূ-আন্দোলনে মহীসোপান ও মহীঢাল অঞ্চলে অর্থাৎ সমুদ্র তীরে মহাদেশগুলোর প্রান্তভাগে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ভূ- আন্দোলনজাত সমভূমি বলে। ভূ-আন্দোলনজাত সমভূমিকে আবার ২টি ভাগে ভাগ করা হয়েছে। যথা- উত্থিত সমভূমি এবং অবনত সমভূমি। সুতরাং বলা যায় যে, সমভূমির মধ্যে বিভিন্নতা তথা বৈচিত্র্যতা দৃশ্যমান হয়।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. ভূমিকম্প কী?
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মালা বলতে কী বোঝায়?
উদ্দীপকে প্রদর্শিত দুর্যোগটি সংগঠনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগটি কি কি ভূমিরূপ গঠন করে মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
ভূঅভ্যন্তরে দ্রুত বিপুল শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবীপৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্প বলে।
(খ)
প্রশান্ত মহাসাগরীয় প্লেটের বহিঃসীমানা বরাবর ভূমিকম্প প্রবণতা সবচেয়ে বেশি। এখানে আগ্নেয়গিরিগুলো এ মহাসাগরকে মালার মতো বেষ্ট করে আছে বলে এ অঞ্চলকে আগ্নেয় মেখলা (Rings of Fire) বলা হয়ে থাকে। এ অঞ্চলের জাপান, ফিলিপাইন, চিলি, অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জ এবং আলাস্কা প্রধান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। পৃথিবীর অধিক ভূমিকম্পপ্রবণ দেশ জাপানও এ অঞ্চলে অবস্থিত। এদেশে বার্ষিক প্রায় ৭,৫০০ টি ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এ অঞ্চলে অগভীর, মাঝারি ও গভীর কেন্দ্রবিশিষ্ট ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।
(গ)

উদ্দীপকে প্রদর্শিত দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বিভিন্ন ধরনের উৎক্ষিপ্ত পদার্থের সাথে জলীয়বাষ্প ও বিভিন্ন গ্যাস হাইড্রোজেন, হাইড্রোক্লোরিক এসিডের বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, গন্ধকের বাষ্প প্রভৃতি তীব্র বেগে নির্গত হয়ে কালো ধোঁয়ার মতো আকাশে ওঠে এবং বায়ুর প্রবাহ ও চাপের কারণে আরও উপরে ওঠে চারদিকে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় উক্ত স্থান দিয়ে বিমান চালানো অসম্ভব হয়ে পড়ে। উদ্দীপকে ও ২০১২ সালে আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে যাওয়ায় ইউরোপের কয়েকশ বিমান ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছিল।
ভূত্বকের কোনো কোনো স্থানে ফাটল বা দুর্বল শিলা থাকে। এ ধরনের ফাটল দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধূম্র ইত্যাদি প্রবল বেগে বের হয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। নদী, হিমবাহ, বৃষ্টি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের কোনো অংশ ব্যাপকভাবে ক্ষয় হলে চাপ হ্রাস পায়। আবার ভূগর্ভস্থ পদার্থসমূহের আয়তন বৃদ্ধির ফলে ভূগর্ভে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এভাবে ভূপৃষ্ঠের চাপ হ্রাস এবং ভূগর্ভের চাপ বৃদ্ধির ফলে ভূত্বক ফেটে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এছাড়া ভূঅভ্যন্তরে পানি প্রবেশ, রাসায়নিক প্রক্রিয়া, তেজস্ক্রিয় পদার্থের প্রভাব, ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ও বিভিন্ন ভূআন্দোলনের ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

(ঘ)
উদ্দীপকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে বোঝানো হয়েছে, যার ফলে প্রকৃতিতে নতুন নতুন ভূমিররূপে সৃষ্টি হয়।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতিসহ কোনো কোনো স্থানে এর দ্বারা সামান্য সুফলও পাওয়া যায়।
কখনো কখনো অগ্ন্যুপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয় ১৮৩৩ খ্রিস্টাব্দে সুমাত্রা জাভা দ্বীপের মধ্যবর্তী ক্রাকাতোয়া আগ্নেয়গিরির বিষ্ফোরণে দ্বীপটির প্রায় অধেক হয়ে যায় এবং বাকি অর্ধেক অংশে এক হাজার ফুট গহ্বর দেখা যায়। যখন কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বন্ধ হয়ে যায় বা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি হয়ে হ্রদের সৃষ্টি করে। যেমন- ক্রাকাতো আগ্নেয়গিরির গহ্বরে পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়েছে। এভাবে অগ্ন্যাপাতের ফলে বিভিন্ন প্রকৃয়ায় বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করেছে।
তাই বলা যায় অগ্ন্যুৎপাতের ফলে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়
এলিসা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারে যে, ভূপৃষ্ঠ থেকে ১০,০০০ কি.মি. উর্ধ্ব পর্যন্ত হালকা গ্যাসীয় উপাদান পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। এ গ্যাসীয় অঞ্চলটি গঠনগত ও উপাদানগত পার্থক্যের ওপর ভিত্তি করে কতকগুলো স্তরে বিভক্ত। 'ক' স্তরটি ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর এবং উদ্ভিদ ও প্রাণী বসবাসের উপযোগী, আবার 'খ' স্তরটি ২০ থেকে ৫০ কি. মি. উর্ধ্বে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি শোষণ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে।
৪. বায়ুমণ্ডল কী ?
গ্রিনহাউস প্রতিক্রিয়া বলতে কী বোঝায় ?
উদ্দীপকের ক-স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
খ-স্তরটি কী এবং কীভাবে পৃথিবীকে রক্ষা করছে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়বীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে।
(খ)

গ্রিনহাউস হলো এক ধরনের কাঁচের তৈরি ঘর যেখানে সূর্যের আলো প্রবেশ করে কিন্তু বের হয়ে আসতে পারে না।

পৃথিবীতে আসা সূর্যালোক ভূপৃষ্ঠ শোষণ করে ও বায়ুমণ্ডল উত্তপ্ত করে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন- কাঠ কয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানায় ধোঁয়া ইত্যাদি কারণে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে ক্রমশ পুরু একটি (গ্রিনহাউস) গ্যাসের স্তর বা চাদর। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত যায় না। তাপ শোষণের পরিমাণ বৃদ্ধি পায় এবং ক্রমশ উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াই হলো গ্রিনহাউস প্রভাব বা প্রতিক্রিয়া।

(গ)
উদ্দীপকে 'ক' স্তরটি হলো ট্রপোমন্ডল
ট্রপোমন্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর। এ বায়ুস্তরের গভীরতা সর্বত্র সমান নয়। ঋতুভেদে এবং ভিন্ন ভিন্ন অক্ষাংশে গভীরতার পার্থক্য হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে গভীরতা সর্বোচ্চ ১৬ কিমি. এবং মেরু অঞ্চলে সর্বোচ্চ গভীরতা ৮ কিমি.। দুটি অঞ্চলের গড় গভীরতা ১৩ কিমি.। ট্রপোমন্ডলের শেষ সীমাকে ট্রপোপজ বলে। এর গভীরতা কম। কোনো ঝড়বৃষ্টি না থাকায় এ অঞ্চলে বিমান চলাচল করে। ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুর তাপমাত্রা গড়ে হ্রাস পায় ৬.৪° সে.। জীবনধারণের জন্য এ স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। মেঘ, বৃষ্টি, কুয়াশা, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক উপসর্গগুলো এ স্তরের মধ্যেই সীমাবদ্ধ। উত্তাপ ও চাপের বিভিন্নতার জন্য এ স্তরের উপরে, নিচে ও পাশে বায়ুপ্রবাহ দেখতে পাওয়া যায়।
(ঘ)

উদ্দীপকে 'খ' স্তরটি হলো ওজোনমন্ডল। এ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ।

ওজোনমন্ডল সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে। এ স্তরটি না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির দহনে পৃথিবীর মানুষ ও অন্যান্য প্রাণী বসবাসের জন্য উপযোগী হতো না। যদি এ অতিবেগুনি রশ্মি অতিমাত্রায় ভূপৃষ্ঠে অনুপ্রবেশ করে তাহলে সকল জীবসত্তার অস্তিত্ব ধ্বংস করে দেবে এবং জীব অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, ক্যান্সার জাতীয় রোগের প্রাদুর্ভাব প্রকট আকারে দেখা যাবে। ফলে মানবকুলের অধিক প্রাণহানি ঘটবে। তাই প্রাণিকুলকে টিকিয়ে রাখতে এ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এ স্তরে ধূলিবালি, জলীয়বাষ্প প্রভৃতি পদার্থ অতিসামান্য পরিমাণে থাকে। তাই বলা যায় পৃথিবীতে ওজোন মণ্ডলের গুরুত্ব আধিক।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।