বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · ভূগোল ১ম পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
উদ্দীপকের ছবি
১. ভূত্বক কাকে বলে?
পলল পাখা কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
চিত্রের 'ক' স্তরের গঠন ব্যাখ্যা কর
চিত্রের 'খ' ও 'গ' স্তরের বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পৃথিবীর উপরিভাগের পাতলা কঠিন আবরণকে ভূত্বক বলে।
(খ)
পাহাড়, পর্বত বা গিরিখাতের দেয়ালের মধ্যবর্তী একটি সংকীর্ণ ফাঁকা দিয়ে জল এবং পলি যখন যায় এবং তারপর যখন এটি একটি খোলা সমভূমিতে পৌঁছায় তখনি ধীর হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে। হাতপাখা আকৃতির এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যা পলল পাখা (Alluvial Fan) নামে পরিচিত।
(গ)

চিত্রে 'ক' স্তর বলতে অশ্মমণ্ডলকে বোঝানো হয়েছে। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে প্রায় ৭০০ কিলোমিটার গভীর পর্যন্ত প্রথম স্তরকে আশ্মমণ্ডল বলে।

এটি গুরুমন্ডলের উপরাংশে অবস্থিত। এটা নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সর্বাপেক্ষা বেশি এবং মহাসাগরের নিচে সর্বাপেক্ষা কম। এর গভীরতা স্থানবিশেষে আবার ৩০ হতে ৬৪ কিলোমিটার পর্যন্ত ধরা হয়। যেসব উপাদানে এ স্তর গঠিত তার মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাসিয়াম প্রভৃতির নাম উল্লেখযোগ্য।

অশ্মমণ্ডলের উপরিভাগকে ভূত্বক (Earth's Crust) ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ (Substratum) বলে। ভূত্বকই হলো পৃথিবীর কঠিন আবরণ।

(ঘ)

চিত্রে 'খ' দ্বারা গুরুমণ্ডল' এবং 'গ' দ্বারা কেন্দ্রমণ্ডলকে বোঝানো হয়েছে। উক্ত দুটি স্তরের বৈশিষ্ট্যগত পার্থক্য নিম্নে বিশ্লেষণ করা হলো-

  • গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের ২য় স্তর এবং এটি সিলিকন ও ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণেই গঠিত। অন্যদিকে কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। এটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত।

  • গুরুমণ্ডলের অন্তর্ভুক্ত পদার্থগুলোর ঘনত্ব- নিচ থেকে উপরের দিকে ক্রমশই গুরু হতে লঘু। এর উপরের অংশ ব্যাসল্ট জাতীয় পদার্থ দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলে এবং নিচের সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) নিচে বলে একে সীমা বলা হয়। পক্ষান্তরে ভূ-কম্পন তরঙ্গ হতে বোঝা যায়, কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত যেমন- বাইরের অংশ এবং ভেতরের অংশ। বাইরের অংশ তরল এবং ভেতরের অংশ কঠিন হিসেবে আছে বলে অনুমান করা হয়। এর বাইরের অংশে তরল লৌহ অধিক ঘনত্বে অবস্থান করছে এবং ভেতরের অংশে কঠিন লৌহ ও নিকেল দ্বারা গঠিত।

  • গুরুমন্ডলের অংশটি বেশ উত্তপ্ত। কিন্তু চারপাশের প্রচন্ড চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় রয়েছে। অপরদিকে কেন্দ্রমন্ডল প্রচণ্ড তাপ ও চাপে সম্ভবত কঠিন অবস্থায় নেই। এর কাঠামো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় আছে বলে ধারণা করা হয়।

সুতরাং বলা যায় যে, ভূঅভ্যন্তরের উপরোল্লিখিত 'খ' স্তর গুরুমন্ডল এবং 'গ' স্তর কেন্দ্রমন্ডলের মধ্যকার বৈশিষ্ট্যগত কিছু সাদৃশ্য থাকলেও অবস্থানগত ভিন্নতার কারণে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য প্রকাশ পায়।

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
উদ্দীপকের ছবি
২. লালমাই পাহাড়ের আয়তন কত?
পাদদেশীয় মালভূমি বলতে কী বোঝ?
চিত্রে নির্দেশিত $'A'$ ও $'B'$ স্থানের বর্ণনা দাও।
চিত্রের $'C'$ নির্দেশিত স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
লালমাই পাহাড়ের আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার।
(খ)
পর্বতের পাদদেশে একদিকে উপকূলীয় অঞ্চল বা সমভূমি এবং অপরদিকে খাড়া ঢালবিশিষ্ট উঁচু টেবিলাকৃতির ভূমিকে পাদদেশীয় মালভূমি বলে। পর্বতের পাদদেশে সৃষ্টি হয় বলে এরূপ নামকরণ করা হয়। পাদদেশীয় মালভূমির উৎপত্তি ভঙ্গিল পর্বত গঠনের সাথে জড়িত।
(গ)

চিত্রে নির্দেশিত $'A'$ বলতে বরেন্দ্রভূমি এবং $'B'$ বলতে মধুপুর গড়কে বোঝানো হয়েছে। উক্ত দুটি স্থান সম্পর্কে বর্ণনা করা হলো-

$'A'$ বরেন্দ্রভূমি: বঙ্গ অববাহিকায় প্লাইস্টোসিনকালের বৃহত্তম সোপান হচ্ছে ৯.৩২৪ বর্গ কি.মি. আয়তনবিশিষ্ট বরেন্দ্রভূমি। এর পূর্বে করতোয়া এবং পশ্চিমে মহানন্দা নদী অবস্থিত। প্লাবনভূমি থেকে এটি ৬-১২ মিটার উঁচু। পুনর্ভবা, আত্রাই ও ছোট যমুনা এ চত্বরকে চার অংশে বিভক্ত করেছে। এর মধ্যে তিন অংশ বাংলাদেশে এবং এক অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত।

$'B'$ মধুপুর গড়: মধুপুর গড় উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র এবং দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত। এর আয়তন ৪.১০৫ বর্গ কি.মি.। উত্তরাংশে পার্শ্ববর্তী প্লাবনভূমি থেকে অনেক উঁচু এবং প্রান্তভাগ খাড়া ঢালবিশিষ্ট। মধুপুর সোপান এলাকার উত্থানের সাথে এ চ্যুতির সম্পর্ক রয়েছে। বানার, বংশী, তুরাগ, লক্ষা, বালু প্রভৃতি প্রধান নদী গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জুড়ে অবস্থিত।

সুতরাং বলা যায় যে, উক্ত স্থান দুটি বাংলাদেশের দুই অংশে অবস্থিত।

(ঘ)

চিত্রের $'C'$ নির্দেশিত স্থানটি বলতে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। নিচে উক্ত স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

মূলত ওই স্থানটি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার এবং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের অবস্থানও ওই অঞ্চলে। পশ্চিম দিক থেকে পূর্বদিকের পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এসব পাহাড় শেলপাথর, বেলেপাথর এবং কাদামাটি দিয়ে গঠিত। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গুরুত্ব অপরিসীম। জীবজগতের এক বৃহৎ পরিসরের সবুজ ও বাহারি গাছপালা, বিভিন্ন প্রজাতি এবং বিভিন্ন ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতিগতভাবে বিচিত্র সম্প্রদায়ের মানুষ পর্বতগুলোর আশপাশে বসতি স্থাপন করে জীববৈচিত্র্য গড়ে তুলে প্রকৃতিসৃষ্ট পর্বতগুলোকে যেন মিতালীর বন্ধনে জড়িয়ে রেখেছে। এছাড়া এই পাহাড়িয়া অঞ্চলে গাছপালা রয়েছে যা অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সুতরাং বলা যায় যে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যা ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

চলার পথে নদী বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। এদের কোনোটি ক্ষয়জাত কোনোটি সঞ্চয়জাত। এরূপ দুটি ভূমিরূপের একটি দেখতে হাত পাখার মতো অন্যটি অশ্বের খুরের আকৃতি।
৩. নদী শাসন কাকে বলে?
'ব' দ্বীপ বলতে কী বোঝ?
উদ্দীপকে উল্লিখিত প্রথম ভূমিরূপটি নদীর কোন পর্যায়ের? ভূমিরূপটির চিত্র এঁকে বিশ্লেষণ কর।
উদ্দীপকে উল্লিখিত ২য় ভূমিরূপটি নদীর কোন পর্যায়ের ভূমিরূপের অন্তর্গত। উক্ত ভূমিরূপের সাথে আর কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয় তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নদীতে বাঁধ, গ্রেয়েন, নদীর পাড় রক্ষা বাঁধ, পানি প্রত্যাহারের জন্য খাল ইত্যাদি নির্মাণের মাধ্যমে নদীর পানি ইচ্ছামতো নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাই হচ্ছে নদী শাসন।
(খ)
নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীবাহিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদী যদি স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে ঐ সমস্ত তলানি 'নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চর সমুদ্রের পানি সমতলের উপরে উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। নদী মোহনাস্থিত ত্রিকোণাকার এ নতুন ভূমিকে বদ্বীপ বলা হয়।
(গ)

উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপটি হলো পলল পাখা যা নদীর সঞ্চয়জাত পর্যায়ের অন্তর্ভুক্ত।

নিচে ভূমিরূপটির চিত্র অঙ্কন করা হলো-

পর্বত পাদদেশে নদীর ঢাল হঠাৎ কমে যাওয়ায় বাহিত পদার্থসমূহ সঞ্চিত হয়ে হাতপাখা আকৃতির যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে পলিজ পাখা বলে। নদী পর্বত পাদদেশীয় সমভূমিতে নেমে আসার পর ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায় এবং বাহিত পদার্থগুলো পাদদেশে সঞ্চিত হয়।

উত্তরের ছবি
(ঘ)

উদ্দীপকে উল্লিখিত ২য় ভূমিরূপটি অশ্বের খুরের আকৃতি; যা নদীর সঞ্চয়জাত পর্যায়ের অন্তর্ভুক্ত। উক্ত ভূমিরূপের সাথে আরও যেসব ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা হলো নদীর বাঁক, কর্দম ছিপি, বালুচর, স্বাভাবিক বাঁধ, পশ্চাৎ জলাভূমি, পশ্চাৎ ঢাল প্রভৃতি উল্লেখযোগ্য নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো-

নদীর বাঁক: গতিপথে উঁচু-নিচু স্থান বা কঠিন শিলা থাকলে নদীর গতি বেঁকে যায় একে আঁকাবাঁকা নদী বলে।

অশ্বখুরাকৃতি হ্রদ: মাঝে মাঝে সমভূমি অংশে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। কোনো কোনো সময় এ বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে, দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি আসে। তখন নদী সোজা পথে চলতে থাকে। কিন্তু বাঁকা অংশটুকু নদীখাত হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় বলে এদের অশ্বখুরাকৃতি হ্রদ বলে।

বালুচর: নদীর ভেতর বালি, নুড়ি, কাঁকর, কর্দম ইত্যাদি সঞ্চিত হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে বালুচর বলে।

স্বাভাবিক বাঁধ: বন্যার পানি চলে যাওয়ার সময় নদীর উভয় তীরে কর্দম, কাঁকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে বাঁধের সৃষ্টি হয়। একারণে নদীর দু'তীর পার্শ্ববর্তী সমভূমি অপেক্ষা উঁচু হয় এবং এ উঁচু অংশ দেখতে অনেকটা বাঁধের, মতো হয় বলে একে স্বাভাবিক বাঁধ বলে।

**পশ্চাৎ জলাভূমি: **প্রাকৃতিক বাঁধের পশ্চাৎদিকে নদীর পলি সঞ্চয় ক্রমশ কম হওয়ায় তা নিম্নভূমিরূপে অবস্থান করে। বর্ষার পরে বন্যার পানি সরে গেলে এ নিম্নভূমিতে জল আবদ্ধ অবস্থায় থেকে যায়। প্রাকৃতিক বাঁধের পশ্চাতে অবস্থিত এরূপ জলাবদ্ধ ভূমিকে পশ্চাৎ জলাভূমি বলা হয়।

**পশ্চাৎ ঢাল: **স্বাভাবিক বাঁধের পশ্চাতে অপেক্ষাকৃত নিচু ঢালু ভূমিকে পশ্চাৎ ঢাল বলা হয়।

সুতরাং বলা যায় যে, নদীর সঞ্চয়কার্যের ফলে উল্লিখিত ভূমিরূপগুলো সৃষ্টি হয়।

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
উদ্দীপকের ছবি
৪. রিখটার স্কেল কী?
সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
চিত্রে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটি সংগঠনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে বিষয়টির ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূমিকম্পে নির্গত শক্তির সঙ্গে সম্পর্কিত ভূমিকম্পের মাত্রা প্রকাশের একটি লগারিদমিক স্কেল হলো রিখটার স্কেল।
(খ)
সুনামি সৃষ্টির একাধিক কারণ থাকলেও মুখ্য ও প্রধান কারণ হচ্ছে সাগরতলে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয়ে থাকে। এছাড়া পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোন বিস্ফোরণ, ভূমিধ্বস ইত্যাদির কারণেও সুনামি হতে পারে। সমুদ্রের তলদেশের মাটি ভূমিকম্পে কেঁপে উঠলে এর উপরের বিশাল জলরাশিও কেঁপে উঠে একই মাত্রায়। ফলে সমুদ্রের উপরের পানিতে সৃষ্টি হয় তুমুল সুউচ্চ ভয়ংকর ঢেউ। বিপুল শক্তি নিয়ে ঐ ঢেউ ছড়িয়ে যেতে থাকে উপকূলের দিকে। সুনামি সৃষ্টির ক্ষেত্রে জোয়ার ভাটা কোন অবদান রাখে না।
(গ)

চিত্রে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। উক্ত দুর্যোগটি সংগঠনের কারণ ব্যাখ্যা করা হলো-

**ভূত্বকে ফাটলের অবস্থান: **ভূত্বক পাতলা হলে বা ফাটল থাকলে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু, ধুম প্রবল বেগে বের হয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়।

**ভূপৃষ্ঠের চাপ: **ভূঅভ্যন্তরের যতই গভীরে যাওয়া যায়, ততই তাপমাত্রা বৃদ্ধি পায়। সাধারণত ৩০ মিটার গভীরতায় ১০ সে. তাপমাত্রা বৃদ্ধি পায়। কোনো কারণে চাপ বা তাপসমতা নষ্ট হলে অভ্যন্তরীণ পদার্থগুলো তরল হয়ে ম্যাগমায় পরিণত হয়। ম্যাগমা ভূপৃষ্ঠে এসে অগ্ন্যুৎপাত ঘটায়।

ভূঅভ্যন্তরে পানি প্রবেশ: ভূঅভ্যন্তরে ভূত্বকের ফাটলের মধ্য দিয়ে পানি প্রবেশ করলে প্রচন্ড' উত্তাপে ঐ পানি বাষ্পীভূত হয়। এসব বাষ্প বিভিন্ন প্রকার গ্যাসের সাথে মিশে ঊর্ধ্বচাপ সৃষ্টি করে ফাটলের মধ্য দিয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে।

রাসায়নিক ক্রিয়া: ভূঅভ্যন্তরের শিলাসমূহ নানা প্রকার, খনিজ বা মৌলের সাথে পারষ্পরিক রাসায়নিক ক্রিয়ার ফলে বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয় যা ম্যাগমাকে ঊর্ধ্বমুখী দিকে পাঠাতে চাপ দিতে থাকে এবং অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়।

**ভূগর্ভে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব: **ভূঅভ্যন্তরে যে স্থানে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি সেগুলো তাপ বিকিরণের মাধ্যমে তাপ সমতা নষ্ট করে এবং আশপাশের শিলা গলে ম্যাগমায় পরিণত হয়।

**ভূপৃষ্ঠের তাপ বিকিরণ: **ভূপৃষ্ঠ সর্বদা তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হচ্ছে। এতে ভূত্বকে ভাঁজের সৃষ্টি হয় এবং চাপ হ্রাস পায়। তখন ভূত্বক ফেটে ছিদ্র ও ফাটলের সৃষ্টি করে অগ্ন্যুৎপাত ঘটায়।

**প্লেটে প্লেটে সংঘর্ষের কারণ: **প্লেটে প্লেটে সংঘর্ষের কারণে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় এবং সেখান দিয়ে অগ্নেয়গিরির লাভা নির্গত হয়।

সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সৃষ্টি করে।

(ঘ)

উদ্দীপকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চিত্র দেখানো হয়েছে। নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল বিশ্লেষণ করা হলো-

**দ্বীপের সৃষ্টি: **সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হলে ধীরে ধীরে দ্বীপের সৃষ্টি হয়।

গহ্বরের সৃষ্টি: কখনো কখনো অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয়।

**মালভূমির সৃষ্টি: **অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়। এ লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি হয় আবার লাভা সঞ্চিত হয়ে অনেক সময় নিম্নভূমি ভরাট হয়ে বিশাল আকৃতির সমভূমি সৃষ্টি হয়।

হ্রদের সৃষ্টি: মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে।

**ঝড় ও ঢেউয়ের সৃষ্টি: **অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলে ঝড় ও ঢেউয়ের সৃষ্টি হয়।

নদীর গতি পরিবর্তন: আগ্নেয়গিরির লাভা কখনো কখনো নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গতিপথ পরিবর্তন করে দেয়।

সুতরাং বলা যায় যে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে উপরোল্লিখিত, কর্মকাণ্ড সংঘটিত হয়।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।