ঢাকা বোর্ড ২০২৫

এইচএসসি · ভূগোল ১ম পত্র

ঢাকা বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
১. পর্বত কাকে বলে?
পাদদেশীয় মালভূমির গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' স্তরটির বিবরণ দাও।
উদ্দীপকের 'খ' ও 'গ' স্তরের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
(খ)
পর্বতের পাদদেশে যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে।
বৃষ্টির পানি, নদীর পানি, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বতগাত্র হতে নানাপ্রকার পদার্থ ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এ সঞ্চিত পদার্থসমূহ ধীরে ধীরে উঁচু হয়ে মালভূমির আকৃতি ধারণ করে। পর্বতের পাদদেশে এ মালভূমি গঠিত হয় বলে একে পাদদেশীয় মালভূমি বলে। যেমন: উত্তর আমেরিকার রকি পর্বতের দক্ষিণ-পশ্চিম দিকের বিশাল কলোরাডো মালভূমি, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া ইত্যাদি পাদদেশীয় মালভূমি।
(গ)
উদ্দীপকের 'ক' স্তরটি হলো অশ্মমণ্ডল। নিচে অশ্মমণ্ডলের বিবরণ দেওয়া হলো:
পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলাস্তরকে অশ্মমণ্ডল বা ভূত্বক বলে। অশ্ম অর্থ শিলা তাই একে শিলামণ্ডলও বলা হয়। এর গভীরতা সর্বত্র সমান নয়। এর গভীরতা ৩ কিলোমিটার (সমুদ্র তলদেশ) হতে ৪০ কিলোমিটার (পর্বতের তলদেশে)। তবে গড় গভীরতা প্রায় ২০ কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব ২ থেকে ৩ (অর্থাৎ পানির চেয়ে ২/৩ গুণ ভারি)। এ স্তরটি উপরে থাকায় অন্যস্তর দুটির তুলনায় এর তাপমাত্রা খুবই কম। তবে ভূত্বকের অগভীর অংশে গভীরতার সঙ্গে তাপমাত্রা সাধারণত বাড়ে; ভূতাপীয় বৃদ্ধির হার অঞ্চল ও গভীরতাভেদে পরিবর্তিত হয়। ভূকম্পন তরঙ্গ থেকে জানা যায়, অশ্মমণ্ডল দুটি স্তরে বিভক্ত। উপরের হালকা শিলা স্তরটিকে সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরটিকে সিমা স্তর বলা হয়।
(ঘ)
উদ্দীপকের 'খ' ও 'গ' স্তরদ্বয় হলো যথাক্রমে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নিচে স্তরদ্বয়ের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-অশ্মমণ্ডলের নিচের স্তরটিকে গুরুমণ্ডল বলা হয়। অশ্মমণ্ডলের নিচ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত চারদিকে এর বিস্তৃতি প্রায় ২,৮৮৫ কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব ৪ থেকে ৫ এবং ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় ৩,৫০০ কিলোগ্রাম থেকে ৮,০০০ কিলোগ্রাম। গুরুমণ্ডলের ১০০ কিলোমিটার গভীরতায় তাপমাত্রা ১,১০০°–১,২০০° সেলসিয়াস। তবে এ মণ্ডলের নিম্নাংশের তাপমাত্রা প্রায় ৩,০০০° সেলসিয়াসের বেশি। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮২.২৫ শতাংশ দখল করে আছে এবং এর ওজন পৃথিবীর মোট ওজনের প্রায় ৬৮ ভাগ। গুরুমণ্ডল প্রধানত ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম ও নিকেল দ্বারা গঠিত। গঠন উপাদানের ওপর ভিত্তি করে গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল।
অন্যদিকে, পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব‍্যাসার্ধবিশিষ্ট গোলকটিকে কেন্দ্রমণ্ডল বলা হয়। গুরুমণ্ডলের নিম্নাংশ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এটি বিস্তৃত। এ মণ্ডলের আপেক্ষিক গুরুত্ব ১০ হতে ১৩.৬। কেন্দ্রমন্ডলের চাপ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপের চেয়ে ৩০ ৪০ গুণ বেশি এবং তাপমাত্রা স্থানভেদে ৩,০০০০ হতে ৫,০০০° সেলসিয়াস বা তারও বেশি। কেন্দ্রমণ্ডল, লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি দিয়ে গঠিত হলেও এ স্তরে নিকেল (Ni) ও লোহার (Fe) পরিমাণ বেশি থাকায় একে নাইফ (Ni + Fe → NiFe) বলা হয়। এ স্তরের আপেক্ষিক গুরুত্ব ১০ থেকে ১২ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক ঘন। এ মন্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ১৬.২ ভাগ স্থান দখল করলেও এর ওজন পৃথিবীর মোট ওজনের শতকরা ৩১.৫ ভাগ। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে বোঝা যায় এই স্তরটি দুটি অংশে বিভক্ত। যথা: বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের বিস্তৃতি প্রায় ২,২৭০ কিলোমিটার এবং অন্তঃকেন্দ্রমন্ডল পৃথিবীর কেন্দ্র হতে প্রায় ১,২১৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে।
উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে।
নদীর পর্যায় বৈশিষ্ট্য
ক পর্বত থেকে শুরু হয়
খ সমভূমিতে অবস্থিত
২. নগ্নীভবন কাকে বলে?
প্লেট সঞ্চালন বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'ক' পর্যায়ের বর্ণনা দাও।
প্রশস্ততা বেশি কিন্তু গভীরতা কম, উদ্দীপকের আলোকে 'খ' পর্যায়টি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় এবং পরে ক্ষয়ীভবনের দ্বারা ঐ শিলা অপসারিত হলে অবিকৃত শিলারাশির নগ্ন হয়ে পড়াকে নগ্নীভবন বলে।
(খ)
সমগ্র ভূপৃষ্ঠ ৭টি বড় এবং ২০টি ছোট প্লেট দ্বারা আবৃত রয়েছে।
এই প্লেটগুলো ভূত্বকের নিচে উত্তপ্ত ও সান্ত্র অন্তঃস্তরে উপর ভাসমান। ফলে ভূগর্ভের তাপ ও চাপের তারতম্যে পাতগুলো গতিশীল হয়ে পড়লে তাকেই প্লেট সঞ্চালন বলে। প্লেটগুলোর প্রান্তভাগ ভূআন্দোলনে খুব ক্রিয়াশীল এবং সর্বদা গতিশীল অবস্থায় রয়েছে। সাধারণত প্লেট সীমানা বরাবর সম্প্রসারণ গতি, সংকোচন গতি ও পার্শ্বীয় গতি দ্বারা প্লেটগুলো সঞ্চালিত হয়ে থাকে।
(গ)
উদ্দীপকে 'ক' পর্যায়টি হলো নদীর প্রাথমিক অবস্থা বা পার্বত্য অবস্থা।
পার্বত্য অবস্থা নদীর প্রাথমিক পর্যায়। পর্বতের উৎপত্তিস্থল হতে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি ধরা হয়। পার্বত্য অবস্থায় ক্ষয়সাধনই নদীর প্রধান কার্য। পার্বত্য অঞ্চলে ভূমিভাগ ঢালু ও উঁচুনিচু থাকে। সে জন্য নদী উচ্চ স্থান থেকে গর্বতগাত্র বেয়ে নিচে নামতে থাকে। এ সময় নদীর গতিবেগ ঘণ্টায় ২৪ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রবল স্রোতের আঘাতে ভূত্বক হতে শিলাখণ্ড ভেঙে পড়ে এবং তা স্রোতের সাথে নিম্ন দিকে গড়িয়ে অগ্রসর হতে থাকে। এ অবস্থায় যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রকার ক্ষয়সাধনই সাধিত হয়ে থাকে। পার্বত্য অবস্থায় নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়ই বেশি হয়ে থাকে। ফলে গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত প্রভৃতির সৃষ্টি হয়।
পার্বত্য প্রবাহে নদী স্থলভাগকে ক্ষয়করে এবং ক্ষয়িত অংশ পরিবহন করে। পার্বত্য অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয়সাধন ও বহন হলেও অনেক সময় নদীর ঢাল হঠাৎ কমে নদীর গতি হ্রাস পেলে অথবা হঠাৎ অধিক পরিমাণ প্রস্তরখণ্ড আসলে নদী তা সম্পূর্ণরূপে বহন করতে না পেরে কিছু কিছু সঞ্চয় করে। এ প্রকারে নদীবাহিত বিভিন্ন পদার্থগুলো অল্প ঢালুযুক্ত অঞ্চলে সঞ্চিত হয়। নদী হঠাৎ উচ্চভূমি হতে নিম্নভূমিতে পতিত হলে সেখানে পলি জমা হয়ে পলল পাখা বা পলল কোণ গঠিত হয়। কখনো কখনো পাহাড়ের পাদদেশে প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি জমা হয়ে একটি বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি করে।
(ঘ)
উদ্দীপকের 'খ' পর্যায়টি হলো নদীর মধ্যগতি বা সমভূমি পর্যায়। এ পর্যায়ে নদীর উল্লম্বক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় ফলে নদীর প্রশস্ততা বেশি হয় কিন্তু গভীরতা কমে যায়।
পার্বত্য অঞ্চলের পর নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন তার প্রবাহকে সমভূমি অবস্থা বা মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর বিস্তার বেশি হয়। নদী অববাহিকা প্রশস্ত হয় ও উপত্যকাগুলোর গভীরতা কমে আসে। এ অংশে নদীর পানির পরিমাণ বেশি হয়। বহু উপনদী এ অংশে এসে মূল নদীর সাথে মিলিত হয়। নদী উপত্যকার গভীরতা হ্রাস পাওয়ায় পানি ধারণ ক্ষমতাও কমে যায়। ফলে বর্ষাকালে নদী স্ফীত হয়ে তার দুই দিকের নিম্নভূমিসমূহকে বন্যায় প্লাবিত করে। নদীবাহিত পলি দ্বারা ঐ নিম্নভূমিসমূহ ধীরে ধীরে উঁচু হয় এবং সমভূমির আকার ধারণ করে। একে প্লাবন সমভূমি বলে। সমভূমি অবস্থায় নদীর ক্ষয় ও পরিবহনকার্য তত প্রবল নয়। এ অবস্থায় নদীর সঞ্চয় কার্য শুরু হয়।
অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সমভূমি পর্যায় বা মধ্যগতিতে নদীর প্রশস্ততা বেশি হয় কিন্তু গভীরতা কমে যায়।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. জলবায়ু কাকে বলে?
সাময়িক বায়ু কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' বায়ু স্তরটির বিবরণ দাও।
উদ্দীপকের 'খ' ও 'গ' এর মধ্যে কোন স্তরটি বেতার সম্প্রচারের উপযোগী? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আবহাওয়ার ৩০ থেকে ৪০ বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে।
(খ)
দিনের নির্দিষ্ট সময়ে কিংবা বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে যে বায়ুপ্রবাহ স্থল ও জলভাগের তাপমাত্রার তারতম্যের কারণে সৃষ্টি হয় এবং দিক পরিবর্তন করে তাকে সাময়িক বায়ু বলে। নিয়ত বায়ুর মতো সারাবছর ধরে একই দিকে প্রবাহিত না' হয়ে, এ বায়ু নির্দিষ্ট সময় কালের জন্য প্রবাহিত হয়। সাময়িক বায়ু নির্দিষ্ট এলাকার জলবায়ু এবং আবহাওয়ার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মৌসুমি বায়ু, সমুদ্র বায়ু, স্থল বায়ু, পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু সাময়িক বায়ুর অন্তর্গত।
(গ)
উদ্দীপকে 'ক' বায়ুর স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। নিচে স্তরটির বিবরণ দেওয়া হলো:
বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরগলো ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার উর্ধ্ব পর্যন্ত এর বিস্তার ধরা হয়। এ বায়ু স্তরের গভীরতা সর্বত্র সমান থাকে না। নিরক্ষীয় অঞ্চলে এর গভীরতা ১৬ কিমি. এবং মেরু অঞ্চলে গভীরতা ৮ কিমি.। এ স্তর থেকে যতই উপরের দিকে উঠা যায়, ততই উষ্ণতা কমতে থাকে। প্রতি কিলোমিটার বা ১০০০ মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা গড়ে ৬.৫° সেলসিয়াস হারে হ্রাস পায়।
এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বাড়ে। নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে। জীবনধারণের জন্য এ স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ট্রপোস্ফিয়ারের শেষ সীমাকে ট্রপোপজ বলে। ঝড়-বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে না বলে বিমান এ স্তরে বিনা বাধায় চলাফেরা করতে পারে।।
(ঘ)
উদ্দীপকের 'খ' স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার এবং 'গ' স্তরটি হলো থার্মোস্ফিয়ার। স্তরদ্বয়ের মধ্যে থার্মোস্ফিয়ার স্তরটি বেতার সম্প্রচারের উপযোগী। নিচে এ বিষয়ে বিশ্লেষণ করা হলো:
ট্রপোপজের উপর হতে ঊর্ধ্বে ৬২ কিলোমিটার পর্যন্ত এ স্তরের বিস্তার, (অর্থাৎ ভূপৃষ্ঠের উর্ধ্বে ১৮ কিমি. হতে ৮০ কিমি. ঊর্ধ্ব পর্যন্ত এটি বিস্তৃত)। এ স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপ হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। এ বায়ু স্তরের ঊর্ধ্ব সীমাকে ওজোনোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারে বিভক্ত করা যায়। ওজোনোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় ২০ হতে ৫০ কিমি.-এর মধ্যে দেখা যায়। এ স্তরটি না থাকলে সূর্যের অতি বেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণিকুল অন্ধ হয়ে যেত। ভূপৃষ্ঠের উর্ধ্বে ৫০ হতে ৮০ কিমি. পর্যন্ত স্তরটিকে মেসোস্ফিয়ার বলে।
অন্যদিকে, থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার ঊর্ধ্ব হতে ৬৪০ কিলোমিটার ঊর্ধ্ব 'পর্যন্ত এর বিস্তার। এখানে সূর্যের তাপ খুবই বেশি। ৮০ কিমি. উচ্চতায় উষ্ণতা ৯৩০ সে. থেকে বাড়তে বাড়তে ৫০০ কিমি, উচ্চতায় তাপ প্রায় ১,২০০০ সে. হয়। অতিরিক্ত তাপে অসংখ্য বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রনে পরিপূর্ণ হয় অঞ্চলটি। তাই এ স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। এখানে পজিটিভ ও নেগেটিভ দু'ধরনের আয়নের প্রাচুর্য ঘটে। এর ফলে বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। ফলে মানুষ নির্বিঘ্নে রেডিও শুনতে পায়। এছাড়া এ স্তর থাকার ফলে বিপজ্জনক এক্সরে রশ্মির হাত থেকে পৃথিবী রক্ষা পায়।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরটি বেতার সম্প্রচারের উপযোগী।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৪. মেঘ কাকে বলে?
আপেক্ষিক আর্দ্রতা' কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহটির বিবরণ দাও।
উদ্দীপকের 'খ' অঞ্চলে বায়ুটি প্রবলবেগে প্রবাহিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পৃথিবীর বায়ুমণ্ডলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা বা বরফ কণার সমষ্টিকে মেঘ বলে।
(খ)

যে কোনো নির্দিষ্ট তাপ ও চাপে রায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে, তার সাথে ঐ তাপ ও চাপে কি পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।
অর্থাৎ বায়ুর তুলনামূলক সিক্ততাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এটি সর্বদা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। যেমন-

আপেক্ষিক আর্দ্রতা $=\frac{\text { বায়ুতে জলীয়বাস্পের পরিমাণ }}{\text { একই উষ্ণতায় বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা }} \times$ ১০০

(গ)
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহটি হলো উত্তর-পূর্ব অয়ন বায়ু। নিচে উত্তর-পূর্ব অয়ন বায়ুর বিবরণ দেওয়া হলো:
নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে অয়ন বায়ু বলে। নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় দিকে ১০০ অক্ষাংশ থেকে ৩৫০ অক্ষাংশের মধ্যে অয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে অয়ন বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এ কারণে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত।
অয়ন বায়ু উত্তর গোলার্ধে ঘণ্টায় প্রায় ১৬ কিমি. বেগে এবং দক্ষিণ গোলার্ধে ঘণ্টায় প্রায় ২২.৫৪ কিমি, বেগে প্রবাহিত হয়। প্রাচীনকালে পালচালিত জাহাজগুলো এই বায়ুর দিক অনুসরণ করে যাতায়াত করত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়।
(ঘ)
উদ্দীপকে 'খ' বায়ুটি হলো উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু। বায়ুটি ৪০০-৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত হওয়ায় কারণ বিশ্লেষণ করা হলো:
মকরীয় উচ্চচাপ বলয় হতে অয়ন বায়ু ব্যতীত আরও একটি বায়ু মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিম দিক হতে প্রবাহিত হয় বলে বায়ুটিকে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধের ৩৫০ থেকে ৬০০ অক্ষাংশের মধ্যে এ বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর-পশ্চিম দিক হতে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকায় উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু অবাধে জলভাগের উপর দিয়ে প্রবলবেগে প্রবাহিত হয়। ইউরোপীয় নাবিকগণ একে প্রবল বায়ু বলে থাকেন। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে এ বায়ু ৪০° দক্ষিণ থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে বেশ জোরে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশও বলা হয়।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকার কারণে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুটি ৪০০-৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবল বেগে প্রবাহিত হয়।

ঢাকা বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।